শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ফের উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল, জগদ্দলে চলল বোমা ও গুলি

অভিজিৎ দাস | ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ৫০Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: পুজোর মধ্যেই উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগণার জগদ্দল। উঠল গুলি ও বোমা ছোঁড়ার অভিযোগ। ঘটনার জন্য প্রাক্তন সাংসদ ও ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং আঙুল তুলেছেন তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও গোটা ঘটনা অস্বীকার করে তৃণমূল দাবি করেছে, অর্জুন মিথ্যাচার করছেন। 

অর্জুনের দাবি, তাঁর বাড়ির সামনে বোমাবাজি করা ছাড়াও তাঁর ভাইপো সঞ্জয় সিংয়ের গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ এই ঘটনা ঘটেছে। পরপর ছোঁড়া বোমার ধোঁয়ায় বলতে গেলে 'সাদা' হয়ে যায় জগদ্দলের মেঘনা মোড়। ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থল থেকে কাছেই প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি। তাঁর অভিযোগ, বোমাবাজির পর দুষ্কৃতীরা গুলি ছুঁড়তে শুরু করে।  জানা যায়, ওই এলাকার একটি পুজো মণ্ডপে দুই গোষ্ঠীর মধ্যে তৈরি হওয়া একটি ঝামেলাকে কেন্দ্র করে হঠাৎ তুমুল গোলমাল বেঁধে যায়। কাছেই পুলিশ থাকায় তারা বিবাদমান দুই গোষ্ঠীকে সরিয়ে দেয়। কিন্তু অভিযোগ এর কিছুক্ষণ পরই শুরু হয়ে যায় বোমাবাজি। চলে গুলি। 

আরও পড়ুন: ফের আবহাওয়ার রুদ্রমূর্তি, ৪৮ ঘণ্টা পরেই বাংলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জেলায় জেলায় চরম সতর্কতা জারি

ঘটনার জেরে স্থানীয় তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম দাবি করেন, অর্জুন তৃণমূলের দিকে আঙুল তুলে লাগাতার মিথ্যাচার করে চলেছেন। সোমবার রাতে একটি ছেলেকে নৃশংসভাবে মারধর করা হয়। এরপরই শুরু হয় গোলমাল। যে ছেলেটিকে মারধর করা হয়েছে তাঁর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সোমনাথ। তিনি বিষয়টি পুলিশকে তদন্ত করে দেখার দাবিও জানান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। 

অন্যদিকে, একের পর এক এই ঘটনায় ক্ষুব্ধ ব্যারাকপুর শিল্পাঞ্চলের স্থানীয় বাসিন্দারা। তাঁরা দাবি করেছেন উপযুক্ত পুলিশি হস্তক্ষেপের। যাতে এই ধরনের ঘটনা বন্ধ করা যায়। যদিও বোমা ও গুলির আওয়াজ উত্তর ২৪ পরগণার ব্যারাকপুর এলাকায় বাসিন্দারা কিছুদিন পর পরই শুনে আসছেন। এই আওয়াজ শুনেই তাঁরা ঘুমাতে যান আবার এই আওয়াজ শুনতে শুনতেই ঘুম থেকে জাগেন বলে অভিযোগ।

আরও পড়ুন: বিছানায় দুই সন্তানের নিথর দেহ, ফ্যানের থেকে ঝুলছে মা, ঘটনায় হতবাক সকলে

এই বছর জানুয়ারি মাসে গুলি চলেছিল ব্যারাকপুরে। সেই ঘটনায় এক যুবক আহত হয়েছিলেন। এই ঘটনায় ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিসের সামনেই এই ঘটনা ঘটে। তিন দুষ্কৃতী বাইকে এসে হামলা চালায় বলে অভিযোগ। ওই যুবকের উপর গুলি চালিয়ে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। বুকে গুলি লেগে পড়ে যান সেই যুবক। গুলিবিদ্ধ যুবকের নাম শেখ ইমতিয়াজ। 

আরও পড়ুন: দুর্নীতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করতেন রাজীব প্রতাপ, রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু, গণমাধ্যম মহলের স্বচ্ছ তদন্তের দাবি

২০২৩ সালের নভেম্বরে শুটআউটের ঘটনা ঘটেছিল জগদ্দলে। বাড়ির সামনেই গুলিবিদ্ধ হয়েছিলেন তৃণমূলকর্মী। নাম ভিকি যাদব। সেই ঘটনায় এক জনকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযুক্ত অর্জুন সিংয়ের ভাইপোর ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ছিলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া