মঙ্গলবার ২১ জুলাই ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বিছানায় দুই সন্তানের নিথর দেহ, ফ্যানের থেকে ঝুলছে মা, ঘটনায় হতবাক সকলে

পল্লবী ঘোষ | ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ২৪Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: নিজের সাত বছরের পুত্র সন্তান এবং ছয় মাসের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে মেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহ পুরসভার আট নম্বর ওয়ার্ডের বাচামারি গভর্মেন্ট কলোনির নিচু পাড়ায়। সপ্তমীর দিন এই ঘটনায় পুজোর আনন্দ ম্লান হয়ে যায় গোটা এলাকায়। 

 

জানা গিয়েছে, আত্মঘাতী গৃহবধুর নাম রুপালি হালদার (২৮)। মৃত পুত্র সন্তান অয়ন হালদার। মৃতদেহ তিনটি পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। 

 

সূত্র অনুযায়ী জানা যায়, স্বামী অসিত হালদারকে নিয়ে স্ত্রী রুপালি হালদার কিছুদিন ধরে বাপের বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে থাকছিলেন। মাত্র তিন-চার মাস আগে মঙ্গলবাড়িতে এসে বসবাস করা শুরু করেন। বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে হামেশাই ঝামেলা লেগে থাকত বলে প্রতিবেশীরা জানান। সূত্র অনুযায়ী জানা যায়, ষষ্ঠীর রাত্রেও মৃত গৃহবধুর স্বামী অসিত হালদার তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে পুজো দেখতে যেতে চাইলে স্ত্রী আপত্তি করেন। এই নিয়েই গন্ডগোলের সূত্রপাত। 

 

আরও পড়ুন: রোজ ঝামেলা! তিতিবিরক্ত যুবক, স্ত্রীর শ্বাসরোধ করে চরম পদক্ষেপ, শেষমেশ নিজে যা করলেন

 

এরপর দুই সন্তানকে নিয়ে ওই গৃহবধূ তাঁর নিজের ঘরে ঘুমিয়ে পড়েন এবং স্বামী অন্য জায়গায় ঘুমান। কিন্তু সকাল দশটা বেজে গেলেও ওই গৃহবধূ ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজনদের সন্দেহ হয় এবং দরজা ভেঙে দেখা যায় দুই সন্তানের নিথর দেহ খাটের উপর পড়ে রয়েছে এবং ওই গৃহবধূর দেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। ঘটনার খবর পেয়ে আসে মালদহ থানার পুলিশ। তারা দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় এবং গৃহবধুর স্বামীকে পুলিশ নিজের হেফাজতে নেয়। 

 

আত্মঘাতী গৃহবধূর শ্বশুর তরুণ হালদার জানান ,'নাতিকে সঙ্গে করে ঘুরতে যাওয়া নিয়ে ছেলে এবং বৌমার মধ্যে রাতে ঝামেলা হয়েছিল। বৌমা বাধা দেয় এবং বলে আমার নাতিকে ছেলের সঙ্গে পাঠাবে না। এই নিয়ে ঝামেলা হয় এবং সকালে দেখি এই ধরনের ঘটনা।' ঘটনাস্থলে আসেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর শ্যাম মণ্ডল। তিনি এই মর্মান্তিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া