রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৫৯Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: হার্ট অ্যাটাক মানেই হৃৎপিণ্ডের পেশির স্থায়ী ক্ষতি এবং আজীবন হার্ট ফেলিওরের ঝুঁকি- এই ধারণা হয়তো এ বার অতীত হতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান দিয়েগো-র বিজ্ঞানীরা এমন এক যুগান্তকারী ইঞ্জেকশন তৈরি করেছেন, যা হার্ট অ্যাটাকের পর হৃৎপিণ্ডকে ভিতর থেকে সারিয়ে তুলতে সক্ষম। একটি মাত্র ইঞ্জেকশনই হৃদপেশিকে দীর্ঘমেয়াদি ক্ষতির হাত থেকে রক্ষা করবে এবং ক্ষতিগ্রস্ত কোষকে পুনরুজ্জীবিত করে তুলবে। চিকিৎসাবিজ্ঞানে এই আবিষ্কার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
বর্তমানে হার্ট অ্যাটাকের পর অ্যানজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারির মাধ্যমে হৃৎপিণ্ডে রক্ত চলাচল স্বাভাবিক করা হয়। এই পদ্ধতিতে রোগীর জীবন বাঁচানো গেলেও হৃৎপিণ্ডের যে পেশিগুলি অক্সিজেনের অভাবে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলির বিশেষ উন্নতি হয় না। ফলে পরবর্তীকালে সেই ক্ষতিগ্রস্ত অংশগুলিতে ক্ষত বা ‘স্কার’ তৈরি হয়, যা হৃৎপিণ্ডের পাম্প করার ক্ষমতা কমিয়ে দেয় এবং রোগী ধীরে ধীরে হার্ট ফেলিওরের দিকে এগিয়ে যান।
কিন্তু এই নতুন গবেষণায় বিজ্ঞানীরা এমন এক পদ্ধতি আবিষ্কার করেছেন যা শারীরিক প্রতিক্রিয়ায় মধ্য দিয়েই হৃদযন্ত্রকে সারিয়ে তোলার কৌশলকে কাজে লাগায়। তাঁরা ‘প্রোটিন-লাইক পলিমার’ (পি এল পি) নামক এক বিশেষ আণবিক পলিমার তৈরি করেছেন। এই পলিমার ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করানো হলে তা হৃৎপিণ্ডের নিজস্ব সুরক্ষা এবং নিরাময় প্রক্রিয়াকে সক্রিয় করে তোলে।
গবেষকরা জানিয়েছেন, আমাদের শরীরে ‘কিপ-১’ নামে একটি প্রোটিন থাকে, যা স্বাভাবিক অবস্থায় কোষের মেরামত প্রক্রিয়াকে আটকে রাখে। নতুন এই ইঞ্জেকশনটি শরীরে প্রবেশ করে সোজাসুজি এই ‘কিপ-১’ প্রোটিনকে নিষ্ক্রিয় করে দেয়। এর ফলে ‘এনআরএফ-২’ নামক অন্য একটি রক্ষাকর্তা প্রোটিন মুক্ত হয়ে যায়। এই ‘এনআরএফ-২’ প্রোটিনই হল আসল কারিগর, যা হৃদযন্ত্রের নিরাময়ের জন্য প্রয়োজনীয় জিনগুলিকে সক্রিয় করে তোলে। এর প্রভাবে তিনটি মূল কাজ হয়-
১। প্রদাহ কমে যায়: হার্ট অ্যাটাকের পর ক্ষতিগ্রস্ত অংশে যে প্রদাহ সৃষ্টি হয়, তা দ্রুত কমতে শুরু করে।
২। কোষের মৃত্যু আটকায়: যে কোষগুলি মারা যাওয়ার পথে এগোচ্ছিল, সেগুলিকে নতুন করে বাঁচিয়ে তোলে।
৩। নতুন রক্তনালী তৈরি হয়: ক্ষতিগ্রস্ত এলাকায় রক্ত সরবরাহ বাড়াতে নতুন রক্তনালী তৈরিতে সাহায্য করে।
আরও পড়ুন: স্ত্রীর পিঠ জিভ দিয়ে চেটে দেয় পুরুষ, স্ত্রী যদি পাল্টা লেহন করে, তবেই হয় মিলন! পৃথিবীর একমাত্র জীবিত ড্রাগন এরাই
গবেষণাগারে হৃদপেশি এবং ইঁদুরের উপর চালানো পরীক্ষায় এই ইঞ্জেকশনের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। দেখা গিয়েছে, অল্প মাত্রার একটি ইঞ্জেকশন দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই এর কাজ শুরু হয়ে যায় এবং তার প্রভাব কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী থাকে। এর ফলে শুধু যে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা অনেকটাই উন্নত হচ্ছে তাই নয়, দীর্ঘস্থায়ী হার্ট ফেলিওরের ঝুঁকিও নাটকীয়ভাবে কমে এসেছে।
‘অ্যাডভান্সড মেটেরিয়ালস’ নামক আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত এই গবেষণাটি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। ‘গ্রোভ বায়োফার্মা’ নামক একটি সংস্থা এই চিকিৎসাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছে। গবেষকদের দাবি, এই ইঞ্জেকশন যদি মানবদেহে সফলভাবে প্রয়োগ করা যায়, তবে হার্ট অ্যাটাকের চিকিৎসা পদ্ধতিতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। শুধুমাত্র জীবন বাঁচানোই নয়, রোগীকে এক সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়াই হবে এই নতুন চিকিৎসার মূল লক্ষ্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ