শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ০৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: শারদ উৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। রবিবার সকালে দেবীর বোধন। তার আগে থেকেই রাজ্য জুড়ে একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন হয়ে গিয়েছে। দলে দলে মানুষ সেখানে ভিড় জমাচ্ছেন প্রতিমা দেখার জন্য। থিম থেকে শুরু করে সাবেকি ভাবনা, নানা চমক নিয়ে বিভিন্ন দুর্গাপুজো কমিটিগুলোর মধ্যে একে অন্যকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা চলছে।
তবে ৫৯ তম বর্ষে মুর্শিদাবাদের বহরমপুর শহরে খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটির প্রতিমা এমন চমক দিয়েছে যা জেলা বা রাজ্যের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবছর এই ক্লাবের দুর্গা প্রতিমা দেখতে এসে সকলের চোখ দুর্গা প্রতিমার পরিবর্তে প্রথমেই গিয়ে পড়ছে দেবীর পায়ের কাছে থাকা দুই অসুরের দিকে। শুনতে অবাক লাগলেও বহরমপুরের এই দুর্গাপুজোর মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে এক অসুর। আর সেই অসুরকে দেখতে পঞ্চমীর সকাল থেকে দলে দলে মানুষ ভিড় করছেন খাগড়া এলাকার এই প্রতিমা দেখার জন্য।
মুর্শিদাবাদ জেলার অন্যতম বিখ্যাত প্রতিমা শিল্পী অসীম পালের হাতে এই পুজো কমিটির প্রতিমার মৃন্ময়ী মূর্তি তৈরি হয়েছে। বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জির হাত ধরে এই পুজোর উদ্বোধন হওয়ার পর থেকেই খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটির 'বিশেষ' অসুরের কথা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে সমাজমাধ্যমে। সমাজমাধ্যমের মাধ্যমে সেই অসুরকে দেখেই প্রচুর লোক একবার চক্ষু-কর্ণের বিবাদভঞ্জন করার জন্যই মণ্ডপে আসছেন এই পুজোর অসুরকে চাক্ষুষ করতে। ৫৯ তম বর্ষে খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি যে প্রতিমা নির্মাণ করেছেন তা সাবেকি ধাঁচের। দেবী উমার সঙ্গে উপরের ধাপে রয়েছেন তাঁর দুই কন্যা, লক্ষী এবং সরস্বতী। নিচের ধাপে রয়েছেন কার্তিক এবং গণেশ।
দেবী দুর্গার পায়ের কাছে দু'জন অসুরকে দেখতে পাওয়া যাচ্ছে। তার মধ্যে একজন দেবীর পায়ের কাছে পড়ে রয়েছেন। অন্যজন সিংহের পিঠে চেপে দেব সেনাপতি কার্তিকের সঙ্গে যুদ্ধরত অবস্থায় রয়েছেন। আর এই অসুরের মুখের সঙ্গে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর 'ট্রাম্পরূপী' এই অসুরকে একবার সচক্ষে দেখার জন্য এবং নিজেদের মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করার জন্য ভিড় জমছে এই পুজো প্যান্ডেলে।
ভারতীয় পুরাণ মতে অসুরেরা সবসময় দেবতাদের সঙ্গে যুদ্ধ করে। মহিষাসুরের আগে দেবী দুর্গার হাতে মধু ও কৈটভ নামে দুই অসুর বধ হয়েছিলেন। ভগবত পুরাণ অনুসারে বিষ্ণুর দুই কানের ময়লা থেকে এই দুই অসুরের জন্ম। অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ও অত্যাচারী মধু ও কৈটভ, ব্রহ্মার থেকে বেদ হরণ করেছিলেন বলে বলা হয়। পুরাণ মতে, এদের সঙ্গে কয়েক হাজার বছর ধরে যুদ্ধ করেও স্বয়ং বিষ্ণু তাঁদের পরাজিত করতে পারেননি। তখন আদ্যাশক্তি মহামায়া রূপে দুর্গা অবতীর্ণ হন। এখানে দেবী নিজে অস্ত্র ধারণ করে মধু ও কৈটভকে হত্যা করেননি। তিনি দুই অসুরের সামনে মায়াজাল বিস্তার করে তাঁদের হত্যার পথ সহজ করেন। হিন্দু শাস্ত্রের এই ইতিহাসই এবছর খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটির মূল থিম।
প্রতীক রায় নামে এই দুর্গাপূজা কমিটির অন্যতম এক সদস্য বলেন, '৫৯ তম বর্ষে এবছর আমরা অসুর হিসেবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেছে নিয়েছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসময় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেশের বন্ধু ভাবতেন। এখন আমরা দেখতে পাচ্ছি বন্ধু হিসাবে এসে ডোনাল্ড ট্রাম্প আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাই ডোনাল্ড ট্রাম্পকে এবছর আমাদের পুজো কমিটি অসুর হিসেবে দেখছে এবং তাঁকে দেবী মূর্তির পায়ের সামনে রাখা হয়েছে।'
পুজো কমিটির অন্য সদস্যরা বলেন, 'ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতের বন্ধু হিসেবে নিজেকে দেখিয়ে শেষপর্যন্ত পিছন থেকে ছুরি মেরেছেন তা কারও কাছেই পছন্দ হয়নি। ভারতের উপর তিনি যে অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন সেই কারণে আমরা তাঁকে অসুর হিসেবেই দেখছি।'
খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটির মণ্ডপে দাঁড়িয়ে বহরমপুরের একটি কলেজের অর্থনীতির ছাত্রী বিদিশা মৈত্র বলেন, 'আমরাও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অসুর হিসেবেই দেখছি। তিনি অনৈতিকভাবে ভারতের উপর ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন। তার ফলে দেশে ডলার এবং সোনার দাম হু হু করে বেড়ে চলেছে। আগামীদিন হয়তো এর খারাপ প্রভাব ভারতীয় অর্থনীতিতে পড়তে পারে।' আদিত্য দাস নামে অপর এক দর্শনার্থী বলেন, 'কার্তিকের সঙ্গে যুদ্ধরত অসুরের মুখের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যথেষ্টই মিল আমরা দেখতে পাচ্ছি। একটি সমাজমাধ্যমে অসুরের এই মুখটি ভাইরাল হওয়ার পর আমরা সমস্ত বন্ধু-বান্ধব এই পুজো প্যান্ডেলে ঠাকুর দেখতে এসেছি।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার