শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ০৪Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ফেসবুক লাইভে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কুরুচিকর ও অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে নদীয়ার আড়ংঘাটা এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে ধানতলা থানার পুলিশ। অভিযুক্ত বিশ্বজিৎ বিশ্বাস ধানতলা থানার অন্তর্গত আড়ংঘাটা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, কিছুদিন আগে অভিযুক্ত যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে ভারতীয় সেনাবাহিনীকে উদ্দেশ্য করে আপত্তিকর ভাষা ব্যবহার করে। শুধু তাই নয়, সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কিছু মন্তব্য এবং গালিগালাজও করে বলে অভিযোগ ওঠে। বিশ্বজিতের এই কার্যকলাপের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকেই এই ধরনের দায়িত্বজ্ঞানহীন এবং অপমানজনক বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন। স্থানীয়রা দাবি তোলেন, সেনাবাহিনী দেশের নিরাপত্তা রক্ষায় দিনরাত পরিশ্রম করে চলেছে। সেই সেনাদের নিয়ে কটাক্ষ মেনে নেওয়া যায় না। বিশ্বজিতের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। এরপরই ধানতলা থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ করে এবং শুক্রবার রাতে অভিযুক্ত বিশ্বজিতকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
শনিবার ধৃত যুবককে রানাঘাট আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া চালানো হবে। তবে অভিযুক্ত বিশ্বজিৎ আদালতে এবং পুলিশের কাছে নিজের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছে বলে জানা গিয়েছে। সে জানায়, আবেগের বশে এমন মন্তব্য করেছে এবং এখন তার জন্য অনুতপ্ত। এছাড়াও ভবিষ্যতে এমন আচরণ আর কখনও করবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বজিৎ। আদালত অভিযুক্তকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন: শুকিয়ে যাবে গঙ্গা! হাতে আর কত সময় আছে
এই ঘটনা আরও একবার প্রমাণ করল, সামাজিক মাধ্যমে প্রকাশিত যেকোনও বক্তব্যের দায়ভার বহন করতে হয় ব্যক্তিকেই। বিশেষ করে সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলার সময় আরও বেশি সচেতনতা দরকার। আইনি মহলের মতে, দেশের সেনাবাহিনী বা যে কোনও জাতীয় প্রতিষ্ঠানের সম্পর্কে কোনো মর্যাদাহানিকর বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ হিসেবেই গণ্য হয়।
পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালিয়ে এমন অপপ্রচার রুখতে তারা কড়া পদক্ষেপ নেবে। একইসঙ্গে সাধারণ মানুষের কাছেও আহ্বান জানানো হয়েছে, কেউ এমন কুরুচিকর মন্তব্য যদি করে তবে সেটা অন্যরা যেন সঙ্গে সঙ্গে থানায় জানায়। ঘটনার পর আড়ংঘাটা এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলেও, সাধারণ মানুষ অভিযুক্তের এমন মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সমাজের বিভিন্ন স্তর থেকেও এমন ঘটনার নিন্দা জানানো হয়েছে এবং সকলকে সোশ্যাল মিডিয়া ব্যবহারে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার