মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ৫৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: শহর কলকাতার পাশাপাশি জেলাতেও পুরোদমে পুজোর মেজাজ। বেশিরভাগ পুজোই উদ্বোধন হয়ে গিয়েছে। অন্যদিকে, হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় শুক্রবার থেকে তাঁর সংসদীয় এলাকায় বিভিন্ন দুর্গাপুজোর উদ্বোধন করছেন। সকাল থেকে বলাগড়, চুঁচুড়ার বিভিন্ন পুজো মণ্ডপে উপস্থিত হন তিনি। ঘুরে ঘুরে মণ্ডপ দেখেন, কথা বলেন কমিটির কর্তাদের সঙ্গে। সন্ধ্যার পর চুঁচুড়ার মার্কন্ড গলিতে পুজো উদ্বোধন করতে আসেন তিনি। তার আগে ব্যান্ডেল চার্চের সামনে ফুচকা খান হুগলির তৃণমূল সাংসদ। রচনা বলেন, ‘আমরা গোটা বছর মুখিয়ে থাকি পাঁচটা দিনের জন্য। আগে পুজো চার দিনের ছিল। মাননীয়া মুখ্যমন্ত্রী মানুষের আবেগ বুঝে মহালয়ার পর থেকেই পুজো শুরু করে দিয়েছেন। কলকাতা শহরে মানুষের ঢল নামছে। এই সাতটা দিন যে কীভাবে কেটে যায় তা বুঝতেই পারি না। কত আনন্দে দিন কাটান মানুষ। এটাই তো আমাদের পাওয়া’।
মানুষ যে সকাল বিকেল সুন্দর করে সেজে নতুন জামাকাপড় পরে প্যান্ডেলে ঠাকুর দেখতে যাচ্ছেন সে কথাও শোনা যায় হুগলির তৃণমূল সাংসদের মুখে। তবে হুগলির পুজো দেখে খানিকটা চমকে গিয়েছেন রচনা। জানিয়েছেন, ‘আমার সংসদের এলাকায় এত বড় বড়, এত ভাল পুজো হয় সেটা আমি জানতাম না। খুব খুশি হয়েছি’। উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর শ্রী সেতুর উদ্বোধন করলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। জনশ্রুতি আছে, একসময় খাল পেরিয়ে এলাকার নীলকুঠিতে আসতেন সাহেবরা। ধীরে ধীরে জনবসতি গড়ে ওঠে খালের উপর সংযোগকারী রাস্তা না থাকায়। প্রশাসন ও গ্রামবাসীদের উদ্যোগে প্রথমে বাঁধ তৈরি হয়।
খামারগাছি ডুমুরদহ থেকে অসম লিঙ্ক রোড ধরে কুন্তীঘাট যেতে প্রায় আধঘন্টা সময় লাগতো। প্রতিদিন চার–পাঁচ হাজার মানুষ যাতায়াত করেন এই পথ দিয়ে। সেতু তৈরি হওয়ায় এখন খুব কম সময়েই যাতায়াত সম্ভব হবে। হুগলির বলাগড়ের ডুমুরদহ নিত্যানন্দপুর ১ গ্রাম পঞ্চায়েতের রামনগর খালের উপরে এই সেতু প্রায় ৭০ মিটার দীর্ঘ। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় শ্রী সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, মৎস্য কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী সহ পানীয় পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। সাংসদ বলেন, মানুষ খুশি হয়েছে এই সেতু তৈরি হওয়ায়। মানুষ এতদিন যে কষ্ট করেছে তা লাঘব হল। পঞ্চদশ অর্থ কমিশনের ৩৪ লক্ষ টাকায় এই সেতু এবং ১২৫ মিটার রাস্তা তৈরি হয়েছে বলে জানা গেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার