শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৩৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোর ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল। শিয়ালদা শাখার তরফে জানানো হয়েছে, পুজোর দিনগুলিতে যাত্রীদের সুবিধার্থে এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে মোট ৩১টি বিশেষ লোকাল ট্রেন চালানো হবে। এই বিশেষ ট্রেনগুলি চলবে ২৭/২৮ সেপ্টেম্বর, ২৮/২৯ সেপ্টেম্বর, ২৯/৩০ সেপ্টেম্বর, ৩০ সেপ্টেম্বর/১ অক্টোবর এবং ১/২ অক্টোবর রাতভর। সমস্ত ট্রেনই যাত্রপথের মাঝে সব স্টেশনে থামবে বলে জানানো হয়েছে।
বিশেষ পরিষেবার মধ্যে রয়েছে-
শিয়ালদা–রানাঘাট লোকাল (এক জোড়া): শিয়ালদা থেকে রাত ৯:৪০-নাগাদ ছেড়ে রাত ১১:৩০-নাগাদ রানাঘাট পৌঁছাবে। ফিরতি ট্রেন রাত ১:১৫-নাগাদ ছেড়ে ভোর ২:৫৩-নাগাদ শিয়ালদায় পৌঁছাবে।
শিয়ালদা–নৈহাটি লোকাল (এক জোড়া): শিয়ালদা থেকে রাত ১:০০-নাগাদ ছেড়ে নৈহাটি রাত ২:০০-নাগাদ, নৈহাটি থেকে ২:১০-নাগাদ ছেড়ে শিয়ালদা রাত ৩:১০-নাগাদ।
রানাঘাট–নৈহাটি লোকাল (এক জোড়া): রানাঘাট থেকে রাত ১১:৪৫-নাগাদ, নৈহাটি পৌঁছাবে রাত ১২:২০-নাগাদ। ফিরতি ১২:৩০-নাগাদ ছেড়ে রানাঘাট ১:০৫-নাগাদ।
শিয়ালদা–কল্যাণী লোকাল (দুই জোড়া): রাত ৯:১০ ও ১২:১২-নাগাদ শিয়ালদা থেকে, যথাক্রমে ১০:২৫ ও ১:২৫-নাগাদ কল্যাণী। ফিরতি ১০:৩৫ ও ১:৩৫-নাগাদ ছেড়ে ১১:৪৮ ও ২:৫৫-নাগাদ শিয়ালদা।
শিয়ালদা–বনগাঁ লোকাল (এক জোড়া): শিয়ালদা থেকে রাত ২:৩০-নাগাদ ছেড়ে ভোর ৪:৩০-নাগাদ বনগাঁ। ফিরতি বনগাঁ থেকে রাত ১০:২০-নাগাদ ছেড়ে রাত ১২:২০-নাগাদ শিয়ালদা।
শিয়ালদা–বারাসত লোকাল (এক জোড়া): শিয়ালদা থেকে রাত ১২:৩২-নাগাদ ছেড়ে ১:১৫-নাগাদ বারাসত, ফিরতি বারাসত থেকে ১:২৫-নাগাদ ছেড়ে ২:০৮-নাগাদ শিয়ালদা।
রানাঘাট–কৃষ্ণনগর লোকাল (একটি): রাত ১১:৪৫-নাগাদ রানাঘাট থেকে ছেড়ে ১২:২৫-নাগাদ কৃষ্ণনগর।
কৃষ্ণনগর–কল্যাণী লোকাল (একটি): ভোর ৩:২৫-নাগাদ কৃষ্ণনগর থেকে ছেড়ে ৪:১০-নাগাদ কল্যাণী।
কল্যাণী–রানাঘাট লোকাল (একটি): ভোর ৪:২০-নাগাদ কল্যাণী থেকে ছেড়ে ৪:৫৫-নাগাদ রানাঘাট।
কৃষ্ণনগর–নৈহাটি লোকাল (এক জোড়া): কৃষ্ণনগর থেকে রাত ১২:৩৫-নাগাদ ছেড়ে ১:৫০-নাগাদ নৈহাটি, ফিরতি ২:০০-নাগাদ ছেড়ে ৩:১৫-নাগাদ কৃষ্ণনগর।
শিয়ালদা (দক্ষিণ)–বারুইপুর লোকাল (এক জোড়া): রাত ১১:৪০-নাগাদ শিয়ালদা থেকে বারুইপুর ১২:২৫-নাগাদ। ফিরতি বারুইপুর থেকে ভোর ৩:৪৫-নাগাদ ছেড়ে ৪:৩০-নাগাদ শিয়ালদা।
বারুইপুর–বালিগঞ্জ লোকাল (দুই জোড়া): বারুইপুর থেকে রাত ১২:৩৫ ও ২:১০-নাগাদ ছেড়ে যথাক্রমে ১:১০ ও ২:৪৫-নাগাদ বালিগঞ্জ। ফিরতি বালিগঞ্জ থেকে ১:২০ ও ৩:০০-নাগাদ ছেড়ে বারুইপুরে পৌঁছাবে ১:৫৫ ও ৩:৩৫-নাগাদ।
শিয়ালদা–বজবজ লোকাল (এক জোড়া): রাত ১১:৩০-নাগাদ শিয়ালদা থেকে ছেড়ে ১২:১৮-নাগাদ বজবজ। ফিরতি বাজবাজ থেকে রাত ২:৫০-নাগাদ ছেড়ে ৩:৪০-নাগাদ শিয়ালদা।
বজবজ–নিউ আলিপুর লোকাল (দুই জোড়া): বজবজ থেকে রাত ১২:৩০ ও ১:৪০-নাগাদ ছেড়ে যথাক্রমে ১২:৫০ ও ২:০০-নাগাদ নিউ আলিপুর। ফিরতি নিউ আলিপুর থেকে ১:০৫ ও ২:১৫-নাগাদ ছেড়ে ১:২৫ ও ২:৩৫-নাগাদ বজবজ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার