শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ১৮Riya Patra
অরিন্দম মুখার্জী: পুজোয় ঘরে ফিরেছিলেন। কিন্তু যতক্ষণে ফিরলেন, ততক্ষণে সব শেষ। দরজা খুলে স্তম্ভিত। বান্দোয়ানের লতাপাড়া গ্রামের ঘটনায় এলাকায় চাঞ্চল্য, প্রবল আতঙ্ক স্থানীয়দের মধ্যে।
সূত্রের খবর, ভিন রাজ্যে সবজি বিক্রির কাজ করতেন মৃত মহিলার স্বামী। বৃহস্পতিবার তিনি যখন বাড়ি ফেরেন, দেখেন তাঁর তিন কন্যা এবং স্ত্রী অচৈতন্য অবস্থায় ঘরের মেঝেয় পড়ে। তৎক্ষণাৎ মৃত মহিলার স্বামী পাড়ার লোকজনদের খবর দেন এবং তাঁদের বান্দোয়ান ব্লক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাঁদের।
শুক্রবার নাবালিকা কন্যা এবং মৃত মহিলা, চারজনকে পুরুলিয়ার সরকারি দেবেন মাহাতো মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্ত করার জন্য। জানা গিয়েছে, ওই যুবকের নাম আনন্দ গড়াই, প্রতিদিন সবজি বিক্রি করে পাঁচজনের এই সংসার চালাতেন।
বাড়িতে থাকতেন তিন কন্যা এবং আনন্দ গড়াইয়ের স্ত্রী। আনন্দ গড়াই প্রতিদিনের মতন বৃহস্পতিবারও সবজি বিক্রি করে রাতে যখন বাড়ি ফেরেন এবং বাড়ি ফিরে দেখেন, তাঁর স্ত্রী প্রিয়া গড়াই এবং তিন মেয়ে বৈশাখী গড়াই (১২), পল্লবী গড়াই (১০) ও সৌরভী গড়াই (৬), অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বান্দোয়ানের বান্দোয়ানের লতাপাড়া পাড়া গ্রামে এই পুজোর মরশুমে এই মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়াতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।
দিন কয়েক আগেই, অসমে এই ধরনের এক ঘটনা সামনে আসে। বাড়ির মধ্যে থেকে উদ্ধার হয় এক পরিবারের সকল সদস্যের মৃতদেহ। ওই পরিবারের তিনজন সদস্যের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পাশাপাশি দম্পতির ১৩ বছরের সন্তানের দেহটি টুকরো টুকরো অবস্থায় পাওয়া যায় বাড়ির মধ্যে থেকেই। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে অসমের দারাং জেলায়। সিপাঝাড় থানার অন্তর্গত নরকালী মন্দিরের অদূরেই এই বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ৫৫ বছরের দীপক নাথের দেহ উদ্ধার করা হয়েছে ওই বাড়ির পাঁচিলের পাশ থেকে। তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না।
দীপকের স্ত্রী প্রতিমা নাথের রক্তাক্ত দেহ পাওয়া যায় ঘরের মধ্যে। তিনি গলা কাটা অবস্থায় ছিলেন। পাশাপাশি দম্পতির ১৩ বছরের ছেলে ধৃতী রাজ নাথের দেহের টুকরো টুকরো অংশ উদ্ধার করা হয়েছে ঘরের মধ্যে থেকে। সে সপ্তম শ্রেণির ছাত্র ছিল। প্রতিবেশীরা পুলিশকে জানায়, বহুবার ডাকাডাকির পরেও পরিবারের সদস্যদের কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। এমনকী ফোন করার পরেও মেলেনি কোনও সাড়া। অবশেষে বাড়ির মধ্যে ঢুকে খোঁজ শুরু করেন প্রতিবেশীরা। তখনই দেহগুলি তাঁদের চোখে পড়ে। তড়িঘড়ি করে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছেই দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ।
প্রসঙ্গত, গত জুলাই মাসেই বন্ধ ঘর থেকে উদ্ধার হয়েছিল এক পরিবারের পাঁচ সদস্যের মৃতদেহ। এক দম্পতি ও তাদের তিন খুদে সন্তানের নিথর দেহকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। দিল্লির সেই বুরারিকাণ্ডের ছায়া পড়ে খাস নরেন্দ্র মোদির রাজ্যেও। গুজরাটে এক পরিবারের পাঁচ সদস্যের রহস্যমৃত্যুকে ঘিরে শুরু হয়েছে তদন্ত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার