শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মন্দিরে দেবী মা'র চরণে নিবেদন হচ্ছে পুজো, বাইরে সন্তানকে বাঁচাতে ভিক্ষা করছেন অশীতিপর মা

কৌশিক রয় | ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ২২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ভিক্ষা করছেন ভগবতী গড়াই। ভগবতীদেবী এক অশীতিপর মা। অসুস্থ, অক্ষম একমাত্র ছেলের মুখে দুটো ভাত তুলে দিতেই তাঁর এই ক্লেশযাপন। অথচ এক বছর আগেও তিনি পরমুখাপেক্ষী ছিলেন না। বাসন মেজে খেতেন। অশক্ত শরীর আর চলে না। তাই বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি। আর ভিখিরি সমাজে তিনি নতুন বলে তাঁদের নিয়মকানুন কিছুই জানেন না। সেজন্যই বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের এককোনে বসে থাকতে হচ্ছে তাঁকে‌। চেষ্টা করছেন নিজের সমস্যার কথা বলতে। কিন্তু কারই বা সময় আছে পুজোর সময় অন্যের দুঃখের কাহিনী শোনার! কারণ বেজে গিয়েছে ঢাক। সর্বমঙ্গলা মন্দিরে শুরু হয়েছে শারদোৎসব। মন্দিরে এসে ঘুরে গিয়েছেন প্রশাসনের শীর্ষ ব্যক্তি থেকে রাজনৈতিক নেতারা।

দূরে দাঁড়িয়ে বাকি সকলের মতো ভগবতীদেবী সম্ভ্রমে দেখেছেন সেই দৃশ্য। হয়ত ফিরে গিয়েছেন ফেলে আসা তাঁর সেই অতীতে‌। যেখানে রাজভোগ না জুটলেও জুটতো পেট ভরা ভাত। ভগবতীদেবীর বাড়ি বনকাপাসির কাছে যজ্ঞেশ্বরডিহি গ্রামে। তাঁর স্বামী মৃত্যুঞ্জয় গড়াই ছিলেন একজন ক্ষুদ্র কৃষক। তাঁদের কিছু কিছু জমি জায়গাও ছিল। কিন্তু মৃত্যুঞ্জয় কিছুটা অলস প্রকৃতির ছিলেন বলে তাঁদের সমস্ত জমি একসময় বিক্রি হয়ে যায়। সেইসঙ্গে মৃত্যু হয় তাঁর। ততদিনে ভগবতীদেবী দুই ছেলের মা। সহায় সম্বলহীন অবস্থায় শুরু হয় তাঁর দিনযাপন। এরপর চলে এসেছিলেন বর্ধমানে। সেখানে কিছুদিন ভাড়া বাড়িতে থাকলেও এরপর টাকার অভাবে ঠাঁইহারা হয়ে যান। গোদের উপর বিষফোঁড়ার মতো বড় ছেলে কঠিন রোগে আক্রান্ত হন। চিকিৎসা করাতে পারেননি। মৃত্যু হয় ছেলের। ছোট ছেলেকে নিয়ে ভগবতীদেবী এরপর থাকতে শুরু করেন। কিন্তু শেষপর্যন্ত সেই ছেলেও হয়ে পড়ে অসুস্থ। হাসপাতালে কিছুদিন ভর্তি থাকলেও এরপর ছাড়া পেয়ে বাড়িতে আসার পর চিকিৎসা আর চালিয়ে যেতে পারছেন না।

আরও পড়ুন: মিলল না হাতে 'হাত', গতবার পুজো শুরু হলেও এবছর বন্ধ হয়ে গেল রাজ্য কংগ্রেসের দুর্গাপুজো, পিছনে কি গোষ্ঠীদ্বন্দ্ব?

উপায়ান্তর না পেয়ে শেষপর্যন্ত সর্বমঙ্গলার মন্দিরে ভিক্ষা শুরু করেন ভগবতীদেবী। ইতিমধ্যেই অশীতিপর এই বৃদ্ধার কাহিনী কেউ কেউ শুনেছেন। বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডু জানান, এটা খুবই দুঃখজনক। অবশ্যই তাঁর তরফ থেকে সমাধানের বিষয়ে চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি। বর্ধমান সিপিএমের জেলা কমিটির সদস্য দীপঙ্কর দে জানান, আমরা চাই উৎসবের এই মরসুমে কোনো মাকে যেন তাঁর সন্তানের জন্য ভিক্ষা করতে না হয়। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র জানিয়েছেন, বিজেপির তরফে ওঁকে কিছু সাহায্য করা যায় কিনা সে বিষয়টি তিনি দেখবেন। বিষয়টি নিয়ে সরব হয়েছে স্থানীয় কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। একটি সংগঠনের প্রতিনিধি জানিয়েছেন, বিষয়টি নিয়ে তাঁরা ভাবনাচিন্তা করছেন কীভাবে ওই অসহায় মহিলাকে সহায়তা করা যায়। কারণ এটা সমাজের সকলের দায়িত্ব।সর্বমঙ্গলা মন্দিরে সকলেই আসেন নিজের ও প্রিয়জনের মঙ্গল কামনায়। সকলের মঙ্গল করেন বলেই দেবীর নাম সর্বমঙ্গলা। ভগবতীদেবীও তাকিয়ে রয়েছেন দেবীর করুণা দৃষ্টির জন্য। সন্তানের মঙ্গলের কামনায়।

আরও পড়ুন: ভরদুপুরে রাস্তায় প্রকাশ্যে চুলোচুলি, চড়-থাপ্পড় দুই যুবতীর! দু-ধারে দাঁড়িয়ে পড়ল সবাই, দেখে হাঁ শহরবাসী


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া