শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | জেলা থেকে শহর, পুজোয় ভিড় নিয়ন্ত্রণে শিয়ালদহ শাখায় থাকছে নাইট স্পেশাল ট্রেন, জেনে নিন বিস্তারিত সময়সূচি

কৌশিক রয় | ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ০৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: এমনি দিনেই শিয়ালদহ থেকে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। পুজোর সময় সেই সংখ্যাটা বেড়ে যায় কয়েক গুণ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যেমন বহু মানুষ জেলা থেকে কলকাতা আসেন তেমনই অনেকে কল্যাণী, ইছাপুর, চাকদার দিকেও যান ঠাকুর দেখতে। পুজোর সময় ভিড়ের কথা মাথায় রেখে নাইট স্পেশাল লোকাল ট্রেন চালানোর কথা ঘোষণা করল পূর্ব রেলের শিয়ালদহ শাখা। রেলের তরফে জানানো হয়েছে, পুজোর সময় যাত্রীচাহিদা মেটাতে ২৭ এবং ২৮ সেপ্টেম্বর থেকে ১ এবং ২ অক্টোবর পর্যন্ত মোট ৩১টি বিশেষ ইএমইউ ট্রেন চালানো হবে। জানানো হয়েছে, শিয়ালদহ মেইন ও শিয়ালদহ উত্তর শাখায় পুজো স্পেশাল হিসেবে মোট ১৯টি ট্রেন চলবে। শিয়ালদহ দক্ষিণ শাখায় চালানো হবে নোট ১২টি ট্রেন।

 

শিয়ালদহ মেইন:

 

শিয়ালদহ-রানাঘাট এবং নৈহাটি শিয়ালদহ শাখায় রাত ৯.৪০ থেকে ভোর ৩.১০ পর্যন্ত মোট ৬টি ট্রেন চলবে। যার মধ্যে শিয়ালদহ রানাঘাট দুটি, নৈহাটি রানাঘাট দুটি এবং শিয়ালদহ নৈহাটি দুটি।

 

শিয়ালদহ-কল্যাণী শাখায় রাত ৯.১০ থেকে ভোর ২.৫৫ পর্যন্ত মোট ৪টি ট্রেন চলবে।

 

রানাঘাট-নৈহাটি-কৃষ্ণনগর লাইনে রাত ১১.৪৫ থেকে ভোর ৪.৫৫ পর্যন্ত মোট পাঁচটি ট্রেন চালানো হবে। যার মধ্যে রানাঘাট-কৃষ্ণনগর একটি, কৃষ্ণনগর নৈহাটি দুটি, কৃষ্ণনগর-কল্যাণী একটি এবং কল্যাণী-রানাঘাট একটি।

 

শিয়ালদহ উত্তর:

 

বনগাঁ-বারাসাত-শিয়ালদা শাখায় রাত ১০.২০ থেকে ভোর ৪.৩০ পর্যন্ত চলবে মোট ৪টি ট্রেন। শিয়ালদা-বনগাঁ দুটি, শিয়ালদা-বারাসাত দুটি।

 

শিয়ালদহ দক্ষিণ:

 

শিয়ালদহ-বারুইপুর শাখায় রাত ১১.৪০ থেকে ভোর ৪.৩০ পর্যন্ত চলবে মোট ৬টি ট্রেন। শিয়ালদহ-বারুইপুর দুটি এবং বালিগঞ্জ-বারুইপুর চারটি।

 

শিয়ালদহ-বজবজ শাখায় রাত ১১.৩০ থেকে ভোর ৩.৪০ পর্যন্ত চলবে মোট ৬টি ট্রেন। যার মধ্যে রয়েছে শিয়ালদহ-বজবজ দুটি এবং নিউ আলিপুর-বজবজ চারটি।

 

এখানেই শেষ নয়। পুজোয় ভিড় সামলাতে ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত শিয়ালদহ স্টেশনে নির্দিষ্ট প্রবেশ ও প্রস্থান পথ ঠিক করা হয়েছে যাত্রীদের জন্য। জানানো হয়েছে,

  • প্ল্যাটফর্ম ১-৫-এর লোকাল/মেমু যাত্রীরা বেরোবেন প্রফুল্ল গেট দিয়ে। 
  • প্ল্যাটফর্ম ৬-১০-এর যাত্রীরা বেরোবেন নর্থ গেট দিয়ে।
  • মেট্রোযাত্রীরা বেরোবেন মেইন গেট সংলগ্ন মেট্রো গেট দিয়ে।
  • সাধারণ যাত্রীরা বেরোবেন সাউথ মেট্রো গেট ও সাউথ গেট দিয়ে।
  • আরও একটি বাইরে যাওয়ার রাস্তা রয়েছে পার্সেল গেট ও জিআরপি অফিস গেট দিয়ে।

স্টেশনে প্রবেশ করার ক্ষেত্রে রয়েছে ডেয়ারি শপ হয়ে মেইন গেট, মেইন গেট, ট্যাক্সি স্ট্যান্ড বা সাবওয়ে গেট দিয়ে মেট্রো কিংবা দক্ষিণ শাখার প্ল্যাটফর্মে প্রবেশ করা যাবে। খোলা থাকবে শিয়ালদহ সাউথ স্টেশন গেটও। মেল বা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের ট্রাফিক পুলিশের পোস্টের পেছনে অবস্থিত সেন্ট অ্যাম্বুলেন্স গেট ব্যবহার করতে হবে। ব্যবস্থা রয়েছে পেইড পার্কিংয়েরও। অ্যাম্বুলেন্স গেট থেকে সাউথ গেটের মাঝের এলাকায় পে়ইড পার্কিং করা যাবে। জানানো হয়েছে, ডেয়ারি পয়েন্টকে প্রথম ডাইভারশন হিসেবে ব্যবহার করা হবে। সেখান থেকে যাত্রীদের মেইন গেট, সেন্ট অ্যাম্বুলেন্স গেট অথবা সাউথ গেটের দিকে পাঠানো হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া