শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ১৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: চতুর্থীর দিন উদ্বোধন করার কথা ছিল তিনটি পুজোর। তার মধ্যে একটি পুজোর উদ্বোধনের কর্মসূচি বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার দক্ষিণ কলকাতার সেবক সংঘের পুজোর উদ্বোধন করার কথা ছিল তাঁর। কিন্তু সেই কর্মসূচি বাতিল করা হয়েছে। আর উদ্বোধন বাতিল হতেই খোঁচা দিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। সমাজমাধ্যমে পোস্ট করে তাঁর কটাক্ষ, “লোক হবে না তাই...”
দুর্গাপুজোর উদ্বোধনে আগামী বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সকাল ১১টা ২০ নাগাদ তাঁর যাওয়ার কথা ছিল দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউয়ে সেবক সংঘের পুজোর উদ্বোধনে। এই পুজোটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকানা কালীঘাটের সন্নিকটেই। সেই পুজোর উদ্বোধন বাতিল হওয়ায় কটাক্ষ করে কুণাল লিখেছেন, “লোকজন হবে না। তাই দক্ষিণ কলকাতায় বাতিল হল অমিত শাহর পুজো উদ্বোধন। 87 নম্বর ওয়ার্ডে সেবক সংঘে 26/9 চতুর্থীর দুপুরে যাওয়ার কথা ছিল তাঁর। দিল্লি থেকে রাজ্য বিজেপিকে এইমাত্র জানানো হয়েছে বাতিল। যদিও আমন্ত্রণপর্ব শেষ। সূত্রের খবর, কোনো ভিড় হবে না বলে আইবি রিপোর্ট দিয়েছে। ফলে রইল বাকি দুই। নেবুতলা পার্ক ও সল্ট লেকের হল ভাড়া করা পুজো। আবার প্রমাণ হল আদি বিজেপি নেতাদের কোনো পাড়া নেই, পুজো নেই। অমিতবাবুর যাতায়াত, ছবি তোলাই সার। তাঁদের এই পুজো পর্যটনের কোনো রাজনৈতিক প্রভাব আগেও ছিল না, এখনও নেই।”
সেবক সংঘের পুজোর উদ্বোধন বাতিল হওয়ায় শাহের হাতে রইল আর মাত্র দু’টি পুজো। কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যারের (লেবুতলা পার্ক) পুজোর উদ্বোধন করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। যার উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। ২০২৩-এও এই পুজোর উদ্বোধনে এসেছিলেন শাহ। এ বার সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর থিম পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’। এর পর উদ্বোধন করার কথা রয়েছে বিধাননগরের ‘পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র’ (ইজেডসিসি)-এর দুর্গাপুজোর। গত বিধানসভা ভোটের আগে ২০২০ সালে এই পুজো শুরু হয়। এই পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: দেশের অন্যান্য শহরের তুলনায় কলকাতায় পথদুর্ঘটনায় মৃত্যু কম, ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রচারেই কাজ!
দু’দিনের সফরে কলকাতায় আসছেন শাহ। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ বিএসএফের বিশেষ বিমানে মুম্বই থেকে কলকাতার উদ্দেশে রওনা হবেন তিনি। রাত ১১টা নাগাদ দমদম বিমানবন্দরে অবতরণের রাজারহাটে একটি অভিজাত হোটেলে রাত্রিবাস করবেন তিনি। শুক্রবার বাকি দু’টি পুজোর উদ্বোধন করেই দিল্লি ফিরতে পারেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার