সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

his five second examination can tell if you are having a heart attack

স্বাস্থ্য | বুকে নয়, পায়ে চাপ দিয়েই বুঝুন হার্টের অবস্থা! ৫ সেকেন্ডের পরীক্ষায় নিজেই পরীক্ষা করুন হৃদযন্ত্রের স্বাস্থ্য

আকাশ দেবনাথ | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৩৩Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হৃদরোগ। অথচ এর প্রাথমিক লক্ষণগুলি এতটাই সাধারণ যে, অধিকাংশ ক্ষেত্রেই তা আমাদের নজর এড়িয়ে যায়। বুকে ব্যথা বা শ্বাসকষ্টকেই হৃদরোগের মূল উপসর্গ বলে ধরে নেওয়া হলেও, শরীর তার অনেক আগে থেকেই ছোট ছোট সঙ্কেত পাঠাতে শুরু করে।
সম্প্রতি টিকটকের মতো সমাজমাধ্যমে মেডিসিনের চিকিৎসক সারমেদ মেজের এই বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন। প্রকাশের সঙ্গে সঙ্গেই সেটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানে তিনি মাত্র পাঁচ সেকেন্ডের একটি সহজ পরীক্ষার কথা বলেছেন, যা হার্ট ফেলিওরের মতো গুরুতর সমস্যার আগাম ইঙ্গিত দিতে পারে এবং কখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত, সে বিষয়ে সচেতন করতে পারে।

চিকিৎসক মেজের তাঁর অনুগামীদের ‘পিটিং ইডিমা’ নামক একটি উপসর্গের দিকে নজর রাখতে বলেছেন। যখন পায়ের ফোলা অংশে আঙুল দিয়ে খানিকক্ষণ চাপ দিলে ত্বকের উপর একটি গর্ত বা টোল তৈরি হয় এবং চট করে তা আগের অবস্থায় ফিরে আসে না, তাকেই পিটিং ইডিমা বলে। তবে তিনি জানিয়েছেন, এই লক্ষণ দেখা দেওয়া মানেই যে বড় কোনও বিপদ ঘটেছে, তা নয়। তাঁর কথায়, “যদিও এটি স্বাভাবিক নয় এবং গুরুতর রোগের সঙ্গে এর যোগসূত্র থাকতে পারে, তবে এর পিছনে অনেক তুচ্ছ কারণও থাকে।”
আরও পড়ুন: স্ত্রীর পিঠ জিভ দিয়ে চেটে দেয় পুরুষ, স্ত্রী যদি পাল্টা লেহন করে, তবেই হয় মিলন! পৃথিবীর একমাত্র জীবিত ড্রাগন এরাই
তাঁর মতে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, অতিরিক্ত গরম, গর্ভাবস্থা বা অতিরিক্ত ওজনের মতো সাধারণ কারণেও পায়ে জল জমে তা ফুলতে পারে। কিন্তু যদি এই ফোলা ভাব দীর্ঘস্থায়ী হয়, তবে তা শিরা বা ধমনীর দুর্বলতা অথবা আরও গুরুতর শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে। যেমন- হার্ট ফেলিওর, কিডনি বা লিভারের রোগ। যদি একটি মাত্র পায়ে ফোলা ভাব দেখা দেয়, তবে তা রক্ত জমাট বেঁধে যাওয়ারও লক্ষণ হতে পারে।
আরও পড়ুন: স্ত্রীর পিঠ জিভ দিয়ে চেটে দেয় পুরুষ, স্ত্রী যদি পাল্টা লেহন করে, তবেই হয় মিলন! পৃথিবীর একমাত্র জীবিত ড্রাগন এরাই

ডাঃ মেজের আরও জানান যে, এই উপসর্গের আসল কারণ নির্ণয়ের জন্য সঠিক ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। তিনি বলেন, “আমার ক্লিনিকে যখন কোনও রোগী এই সমস্যা নিয়ে আসেন, আমি সঙ্গে সঙ্গে এর কারণ নিশ্চিত করতে পারি না। রক্ত পরীক্ষা, ইকোকার্ডিয়োগ্রাম বা পায়ের আলট্রাসাউন্ডের মতো পরীক্ষার পরেই আসল চিত্রটা স্পষ্ট হয়। সেই কারণেই বাড়িতে বসে নিজে থেকে এই সমস্যার কারণ খোঁজা একেবারেই উচিত নয়। যদি পায়ে এই ধরনের ফোলা ভাব বা গর্ত হওয়ার মতো লক্ষণ দেখেন, তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া