শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ৫০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: অনেকেই তাঁকে বলত, মেয়ে হয়ে আবার ফুটবল খেলা কেন! তারা তো ঘরকন্না করে! কিন্তু কে বুঝবে গোলাকার ওই বলটাকে দেখলেই তাঁর ভালোবাসতে ইচ্ছা করে। ফলে নানা কথা বলেও তাঁকে সরিয়ে আনা যায়নি মাঠ থেকে। হ্যাঁ, তাঁর পরিশ্রমের জন্য অবশেষে সৌভাগ্যলক্ষী তাঁর দিকে তাকিয়েছেন। সেজন্যই গঙ্গাসাগরের দ্বীপ থেকে আজ সন্ধ্যা মাইতি ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দলের একজন নির্ভরযোগ্য সদস্য।
আর পাঁচজনের মতো সন্ধ্যাও মাঠের ধারে দাঁড়িয়ে ছেলেবেলায় খেলা দেখতেন। এরপর একদিন মাঠে নেমে পড়েন। ব্যাস, আর মাঠ থেকে ফিরতে পারেননি। কিন্তু এর জন্য তাঁকে কম টিকা টিপ্পনী শুনতে হয়নি। 'মেয়ে হয়ে আবার ফুটবল খেলা কীসের' ইত্যাদি ইত্যাদি। কিন্তু যত এই ধরনের কথা তাঁর কানে এসেছে ততই জেদ বেড়েছে তাঁর। তিন কাঠিটা লক্ষ্য করে একের পর এক শট মেরে গিয়েছেন তিনি। বল যে তাঁকে গোলপোস্ট ঢোকাতেই হবে। অদম্য জেদ আর অক্লান্ত পরিশ্রমে সফল হয়েছেন তিনি। দ্বীপের মাঠ থেকে পৌঁছে গিয়েছেন কলকাতার মাঠে।
আরও পড়ুন: নিট পরীক্ষায় ৯৯.৯৯ শতাংশ নম্বর পেয়েও ‘আত্মহত্যা’, কারণ জানলে চোখে জল আসবে
সম্প্রতি ইন্ডিয়ান উইমেন্স লিগ এবং কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে তাঁর খেলা রীতিমতো নজর কেড়েছে সকলের। সন্ধ্যার বাবা সুশান্ত মাইতি পেশায় একজন ছোট ব্যবসায়ী। বাড়িতেই তিনি ব্যবসার কাজ করেন। মেয়ের এই সাফল্যে যথেষ্ট খুশি। তিনি বলেন, 'আমরা সবসময় চাই সন্ধ্যা আরও বড় জায়গায় পৌঁছে যাক। আগে এই এলাকায় মহিলাদের ফুটবল খেলা সেভাবে কেউ দেখতেন না। মেয়ের এই সাফল্যের পর এখন মহিলাদের খেলা লোকে আগ্রহভরে দেখছেন। সন্ধ্যার জন্য যেমন আমরা খুশি তেমনি সাগরদ্বীপের বাসিন্দারাও খুশি। আমরা চাই এই এলাকা থেকে সন্ধ্যার মতো আরও অনেক ফুটবলার তৈরি হোক।' সন্ধ্যার মা পার্বতী মাইতি বলেন, 'মামার হাত ধরে ফুটবলের মাঠে গিয়েছিল সন্ধ্যা। সেখান থেকেই এই খেলার প্রতি তাঁর আগ্রহ জন্মায়। প্রথম প্রথম এলাকার লোকজন বলত ফুটবল খেলতে গিয়ে যদি হাত-পা ভেঙে যায় তবে বিয়ে হবে না। কিন্তু যখন সন্ধ্যা জেলা থেকে রাজ্যস্তরে পৌঁছে গেল তখন এলাকার বাসিন্দারাই তাঁকে বাহবা দিতে এবং পাশে থাকা শুরু করল। আমরা খুব খুশি।'

আর সন্ধ্যা কী বলছেন? তাঁর কথায়, 'প্রথম যখন আমি ছেলেদের সঙ্গে ফুটবল খেলা শুরু করলাম তখন এলাকার বাসিন্দারা অনেকেই অনেক কথা বলেছিলেন। কিন্তু যখন সাফল্যের সিঁড়ি বেয়ে একটু একটু করে চড়তে শুরু করি তখন তাঁরাই পাশে থেকে আমায় উৎসাহ জুগিয়েছেন। আমি চাই এই সাগরদ্বীপের আরও অনেক মহিলা এই খেলাকে ভালোবেসে ফুটবলার হয়ে উঠুক এবং দেশের নাম উজ্জ্বল করুক।' আজ সাগরদ্বীপে সান্ধ্যকালীন আড্ডায় সন্ধ্যার নাম নিয়ে লোকে গর্ব করে আলোচনায় মেতে ওঠেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার