বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | দেশের অন্যান্য শহরের তুলনায় কলকাতায় পথদুর্ঘটনায় মৃত্যু কম, ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রচারেই কাজ!

অভিজিৎ দাস | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৩৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: দেশের সব মেট্রো শহরের তুলনায় কলকাতায় পথদুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে কম। এমনটাই দাবি কলকাতা পুলিশের তথ্যে। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের মতো শহরগুলিতে সড়ক দুর্ঘটনা, আহত এবং মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি থাকলেও, কলকাতার রাস্তাঘাট সেই তুলনায় অনেকটাই নিরাপদ বলে দাবি করা হয়েছে রিপোর্টে।

একজন ঊর্ধ্বতন ট্রাফিক কর্মকর্তা এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ অভিযানকে কৃতিত্ব দিয়েছেন। তাঁর দাবি, এই অভিযান চালু হওয়ার পর থেকে, কলকাতা এবং অন্যান্য জেলায় সচেতনতামূলক অভিযানগুলি ট্রাফিক নিয়ম এবং সড়ক নিরাপত্তা সম্পর্কে জনসাধারণের জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করেছে। যা দুর্ঘটনার পরিমাণ উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে।

আরও পড়ুন: কাল সন্ধেয় যেখানে লম্বা লাইন ছিল, আজ সব ধুয়ে মুছে সাফ! একরাতের বৃষ্টিতে ডুবল শহরের পুজো-প্যান্ডেল? দেখুন অবস্থা

অন্যান্য মেট্রো শহরের সঙ্গে পরিসংখ্যানের তুলনা করলেই সত্যিটা স্পষ্ট হয়ে যায়। গত বছর দিল্লিতে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু রেকর্ড করা হয়েছে, ১,৫০৪টি দুর্ঘটনায় ১,৫৫১ জন মারা গিয়েছেন। বেঙ্গালুরুতে ৮৬৯টি দুর্ঘটনায় ৮৯৪ জন মারা গিয়েছেন, যেখানে চেন্নাইয়ে ৫৩৪টি দুর্ঘটনায় ৫৪৪ জন মারা গিয়েছেন। মুম্বইয়ে ৩৮৪টি দুর্ঘটনায় ৩৭০ জন মারা গেছেন এবং হায়দ্রাবাদে ২৮৬টি দুর্ঘটনায় ৩০১ জন মারা গিয়েছেন। তুলনামূলকভাবে, কলকাতায় ১৮৮টি সড়ক দুর্ঘটনায় মাত্র ১৯১ জন মারা গিয়েছেন। এই পরিসংখ্যান দেশের ছ’টি মহানগরের মধ্যে সর্বনিম্ন।

গত বছর ১৯১ জন যাঁরা পথদুর্ঘটনায় নিহত হয়েছেন তাঁদের মধ্যে ৭৯ জনই  জনের পথচারী। দুই চাকার যান ব্যবহারকারীর সংখ্যা ৭৫ জন। ৫৪ জন আরোহী এবং ২১ জন বাইকের যাত্রী।

আহতের পরিসংখ্যানও একই রকমের গল্প বলে। দিল্লিতে ৪,১৫৩টি দুর্ঘটনায় ৫,২২৪ জন আহত হয়েছেন, যেখানে বেঙ্গালুরুতে ৩,৯০০টি দুর্ঘটনায় ৪,০২২ জন আহত হয়েছেন। চেন্নাইয়ে ৩,২৩৩টি ঘটনায় ৩,৮৮৮ জন আহত হয়েছেন এবং মুম্বইয়ে ২,২৫৬টি দুর্ঘটনায় আহতের সংখ্যা ২,৭২৩ জন। হায়দ্রাবাদে ৩,৪৯৯টি দুর্ঘটনায় আহত ৩,৩৯৩ জন। অন্যদিকে, কলকাতায় ২০২৩ সালে ১,৭২৪ জন আহত হয়েছেন। ২০২২ সালে সংখ্যাটি ছিল ১,৭৫৪।

২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত কলকাতায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ক্রমাগত হ্রাস পেয়েছে। ২০১৯ সালে শহরে ২৬৭ জন মারা গিয়েছেন। যা ২০২৩ সালের এসে ১৫৯ জনে দাঁড়িয়েছে। তবে, ২০২৪ সালে মৃত্যুর সংখ্যা সামান্য বেড়ে ১৯১ জনে দাঁড়িয়েছে। এই বৃদ্ধি মূলত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকাকে কলকাতা পুলিশের আওতাধীন করার কারণে। ভাঙড়ে একটি নতুন বিভাগ এবং ট্র্যাফিক গার্ড প্রতিষ্ঠার পরেই সেই অঞ্চলের দুর্ঘটনাগুলি এখন কলকাতার সরকারি পরিসংখ্যানে প্রতিফলিত হচ্ছে।

রিপোর্টে আবহাওয়াকেও দুর্ঘটনার একটি কারণ বলে উল্লেখ করা হয়েছে। পিচ্ছিল এবং ক্ষতিগ্রস্ত রাস্তার কারণে বর্ষাকালে মৃত্যুর হার বেড়ে যায়। জুলাই মাসে ২০ জন, ১১ জন আগস্টে এবং ২১ জনের সেপ্টেম্বর মৃত্যু হয়েছে। শীতকালেও কম দৃশ্যমানতার কারণে মৃত্যুর সংখ্যা বেশি হয়, জানুয়ারিতে ১৮ জন, ফেব্রুয়ারিতে ১৩ জন, নভেম্বরে ১৭ জন এবং ডিসেম্বরে ১২ জন মারা গিয়েছেন।

এত কিছু সত্ত্বেও কলকাতার রিপোর্ট অন্যান্য শহরের তুলনায় যথেষ্ট ইতিবাচক। রাজ্য সরকারের প্রচেষ্টা, জনসচেতনতার কারণে শহরে দুর্ঘটনার হার তুলনামূলকভাবে কম রয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া