শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১০ : ৪৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বর্ষাকাল পেরিয়ে গেলেও বঙ্গে বর্ষা বিদায় হয়নি। উলটে দিনে দিনে দাপট বাড়ছে। খাস কলকাতা-সহ দক্ষিণ বঙ্গের জেলায় জেলায় বৃষ্টি সম্ভাবনা থাকলেও, সোমবার রাতের টানা কয়েকঘণ্টার বৃষ্টিতে যে ভয়াবহ পরিস্থিতি খাস কলকাতার, তাতে শিউরে উঠছেন সাধারণ মানুষ।
যদিও, আবহাওয়ার এই পরিস্থিতির লক্ষণ কিছুটা আগেই পাওয়া গিয়েছিল হাওয়া অফিসের পূর্বাভাসে। হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। হাওয়া অফিস আগেই সোমবার ওই ঘূর্ণাবর্তর প্রবল নিম্নচাপে পরিণত হওয়ার কথা জানিয়েছিল। তথ্য, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশ মায়ানমার উপকূলের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে এগোবে উত্তর পশ্চিম দিকে এবং তা পৌঁছবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। অন্যদিকে এই নিম্নচাপের রেশ থাকতে থাকতেই সাগরে ফের তৈরি হবে নিম্নচাপ। মৌসম ভবন জানাচ্ছে, ২৫ সেপ্টেম্বর নাগাদ পূর্ব মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে অপর এক নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এটিও এগিয়ে গিয়ে পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে, তেমন সম্ভাবনার কথাই জানাচ্ছে হাওয়া অফিস।
জোড়া নিম্নচাপের আক্রমণে উত্তাল থাকবে সাগর। আগামী কয়েকদিন উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় তুমুল দুর্যোগের আশঙ্কা। এই পরিস্থিতিতে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎসজীবীদের।
দুই নিম্নচাপের প্রভাবে কেমন থাকবে জেলার আবহাওয়া?
হাওয়া অফিস জানাচ্ছে-
২৭ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় জারি হলুদ সতর্কতা। প্রবল বর্ষণ, সঙ্গে বজ্রবিদ্যুতের আশঙ্কা। আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ ঘন মেঘাচ্ছন্ন থাকবে। পাশাপাশি ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
বৃষ্টির দাপট কিছুটা কমলেও এখনই উত্তরবঙ্গের আবহাওয়ায় পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না। দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি অন্যান্য প্রায় সব জায়গাতেই কম-বেশি বৃষ্টির দাপট চলবে। মালদহ ও দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির দাপট কিছুটা কমবে। শুক্রবার এবং শনিবার দার্জিলিঙে ফের ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।
মঙ্গলবার কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.৪ ডিগ্রি। দিনভর কলকাতার আকাশ থাকবে মেঘলা। বৃষ্টি হবে দিনভর। সোমবার রাত্রি থেকেই কলকাতায় তুমুল বৃষ্টিপাত, মঙ্গলবার সকাল থেকেও বৃষ্টি হচ্ছে কলকাতায়।
এর মাঝেই সামনে এসেছে বৃষ্টির তথ্য। হাওয়া অফিস জানাচ্ছে, ২২.০৯.২০২৫ থেকে ২৩.০৯.২০২৫ সকাল সাড়ে ছ'টা পর্যন্ত গড় বৃষ্টিপাত ২৪৭.৫ মিমি। শহরের কোন এলাকায় কতটা বৃষ্টি হল গত কয়েকঘণ্টায়? একাধিক সূত্রের তথ্য-
যোধপুর পার্ক- ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
কালিঘাট- ২৮০.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
তপসিয়া- ২৭৫ লিমিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বালিগঞ্জ- ২৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
চেতলা- ২৬২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
মোমিনপুর- ২৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
চিংড়িহাটা- ২৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
পামার বাজার- ২১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
ধাপা- ২১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
সিপিটি ক্যানেল- ২০৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
উল্টোডাঙ্গা- ২০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
কুদঘাট- ২০৩.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
পাগলাডাঙ্গা (ট্যাংরা)- ২০১ মি. মি বৃষ্টিপাত হয়েছে।
কুলিয়া (ট্যাংরা)- ১৯৬মি.মি বৃষ্টিপাত হয়েছে।
ঠনঠনিয়া- ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার