শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বাংলা জুড়ে আজ বৃষ্টির পূর্বাভাস, পুজোর মুখেই নিম্নচাপের ভ্রুকুটি! ভেস্তে যাবে শারদ আনন্দ?

রজিত দাস | ২২ সেপ্টেম্বর ২০২৫ ০৯ : ১০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: উৎসবের শুরু, দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। তবুও পিছু ছাড়ছে না বৃষ্টি। সপ্তাহের প্রথম দিন সোমবার ভোররাত থেকেই বৃষ্টি পড়ছে শহর কলকাতায়, একই অবস্থা জেলাগুলিতেও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে আশঙ্কা বাড়ছে! পুজোর আনন্দ ভেস্তে দেবে বৃষ্টি? 

দুর্গাপুজোর ঠিক মুখে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে। সব মিলিয়ে আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? ঝড়-বৃষ্টির পরিস্থিতি নিয়ে রইল আপডেট।

দুশ্চিন্তার নিম্নচাপ আশঙ্কা!
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্তটি আগামী ২২ তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে আসতে পারে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২২ সেপ্টেম্বর সেই ঘূর্ণাবর্তটির প্রবল নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর মুখে গভীর উদ্বেগের ঘনঘটা। নিম্নচাপের বৃষ্টিতে পুজোর আনন্দ পুরোপুরি ভেস্তে যেতে পারে।
 
এই নিম্নচাপ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই প্রভাব ফেলতে পারে। ব্যাপকভাবে প্রভাব পড়তে পারে রাজ্যের দুই উপকূলবর্তী জেলা উত্ত ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পর্যন্ত হতে পারে পুজোর দিনগুলিতে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার?
সোমবা ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ ঘন মেঘাচ্ছন্ন থাকবে।পাশাপাশি ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার রাজ্যের উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বাঁকুড়াতে ভারী বর্ষণ হতে পারে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
বৃষ্টির দাপট কিছুটা কমলেও এখনই উত্তরবঙ্গের আবহাওয়ায় পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না। দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি অন্যান্য প্রায় সব জায়গাতেই কম-বেশি বৃষ্টির দাপট চলবে। মালদহ ও দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।  মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির দাপট কিছুটা কমবে। শুক্রবার এবং শনিবার দার্জিলিঙে ফের ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে উত্তরঙ্গবাসীর জন্য খুশির খবর, পুজোয় বাংলার উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হবে না। 

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
সোমবার সকাল থেকেই কলকাতায় ঝিরঝিরে বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া জানিয়েছে, আজ দিনভর কলকাতা শহরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। মহানগরীতে আগামিকালও বৃষ্টির দাপট দেখা যাবে। আগামীবুধবার পর্যন্ত কলকাতা শহরে এমন বৃষ্টির পরিস্থিতি চলবে।

আরও পড়ুন-  দেশজুড়ে চালু জিএসটি ২.০: আম আদমির মুখে হাসি ফুটিয়ে সস্তা হল কোনগুলি, কীসের দাম বাড়ল?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া