শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | গাড়িতে লাগানো পুলিশের ‘স্টিকার’, তাতে চেপেই অপহরণ, ছিনতাই চালাল ডাকাতরা, গ্রেপ্তার ১০

কৌশিক রয় | ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ০২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: পুলিশের ‘স্টিকার’ লাগানো গাড়িতে অপহরণ এবং ডাকাতি করার অভিযোগে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ১০ জন ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের বড়ঞা থানার পুলিশ এবং মুর্শিদাবাদ পুলিশ জেলার ‘স্পেশাল অপারেশন গ্রুপ’। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিদের বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রাম, বড়ঞা, ফরাক্কা সামশেরগঞ্জ এবং বীরভূমের মল্লারপুর এবং ময়ূরেশ্বর থানার বিভিন্ন গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ডাকাতির ঘটনায় যুক্ত থাকা ব্যক্তিদের বয়স ২২ -৪৭ বছরের মধ্যে। ধৃতদের থেকে দু’টি দেশি আগ্নেয়াস্ত্র এবং তিনটি গাড়ি উদ্ধার হয়েছে।

এসডিপিও (কান্দি) শাস্রেক অম্বরদার রবিবার জানান, গত ২০ আগস্ট রাত সাড়ে এগারোটা নাগাদ বীরভূমের রামপুরহাট থেকে একটি পণ্যবাহী ১৮ চাকার গাড়ি মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার দিকে আসছিল। সেই সময় পুলিশের স্টিকার লাগানো একটি গাড়ি পণ্যবাহী গাড়িটিকে আটকায়। গাড়িটি থেকে ছ’জন ব্যক্তি দু’টি আগ্নেয়াস্ত্র হাতে নেমে এসে পণ্যবাহী গাড়িটিতে থাকা চালক এবং তার দু’জন সহকারীকে টেনে নামায়। দুষ্কৃতীদের মধ্যে দু’জন পণ্যবাহী গাড়িটিতে চেপে বসে এবং সেটিকে  প্রথমে কুলি মোড়ের দিকে, তারপর সেখান থেকে সুতি থানার দিকে নিয়ে চলে যায়। অন্য চারজন পণ্যবাহী গাড়ি চালক এবং তার দু’জন সহকারীকে পুলিশ লেখা গাড়িতে চাপিয়ে বড়ঞা থানার বিছুর ক্যানালের দিকে নিয়ে চলে যায়। সেখানে ওই তিনজনকে প্রায় দু’ঘন্টা আটকে রাখার পরে তাদেরকে একটি ফাঁকা মাঠের মধ্যে ফেলে রেখে পুলিশ স্টিকার লাগানো ওই বোলেরো গাড়ি নিয়ে বাকি চারজন চলে যায়’।

জানা গিয়েছে, ওই চালক এবং তাঁর সহকারীরা নিজেদের কোনওরকমে মুক্ত কের পুলিশে খবর দেন। পরের দিনই বড়ঞা থানায় ডাকাতি এবং অস্ত্র আইনে একটি মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু হয়। জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের টেকনিক্যাল সাহায্য এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার পর বড়ঞা থানার পুলিশ দু’টি ধাপে গত ৩১ আগস্ট এবং ১২ সেপ্টেম্বর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার দিন পুলিশের স্টিকার লাগানো বোলেরো গাড়িতে থাকা মোট ছ’জনকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, বীরভূমের মল্লারপুর থানা এলাকার বাসিন্দা মহিউদ্দিন আলম ওরফে কাজল এই চক্রের মূল মাথা। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে বড়ঞা থানার পুলিশ অভিযান চালিয়ে পরে আরও চারজনকে গ্রেপ্তার করে।

ধৃতদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে ছিনতাই হওয়া পণ্যবাহী গাড়িটিকেও উদ্ধার করে। এসডিপিও আরও জানান, অভিযুক্তরা ডাকাতির জন্য বোলেরো গাড়িটি ভাড়া নিয়েছিল। পরে গাড়ির সামনে এবং পেছনের কাঁচে পুলিশ স্টিকার লাগানো হয়। তিনি আরও জানান, গোটা ঘটনায় বোলেরো গাড়িটি ছাড়াও আরও দুটি গাড়ি ব্যবহার করা হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই পুলিশ মোট তিনটি গাড়ি আটক করেছে। এর পাশাপাশি দু’টি আগ্নেয়াস্ত্র ধৃত ব্যক্তিদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বর্তমানে অভিযুক্তরা পুলিশি হেফাজতে রয়েছে। সোমবার তাদের আদালতে পেশ করা হবে। যদি প্রয়োজন হয় ভবিষ্যতে তাদের পুলিশি হেফাজতের আবেদন করা হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া