শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | দিনভর দফায় দফায় বৃষ্টি, মহালয়াতেও নেই স্বস্তি! আগামিকাল কোন কোন জেলায় বিরাট দুর্যোগ? জানিয়ে দিল হাওয়া অফিস

পল্লবী ঘোষ | ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৪৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: উৎসবের আবহে নিম্নচাপের জেরে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। এমনকী পুজোর আগেও বৃষ্টির হাত থেকে মিলবে না রেহাই। মহালয়াতেও প্রবল বৃষ্টির আশঙ্কা জেলায় জেলায়। বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটানা চারদিন প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 

 

হাওয়া অফিস জানিয়েছে, ১ জুন থেকে ২০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত এই মরশুমের মোট বৃষ্টিপাত ১২৮৫.৮ মিমি, যা স্বাভাবিকের তুলনায় ৪ শতাংশ বেশি। এর মধ্যে ১৬টি জেলাতে বৃষ্টিপাতের পরিমান স্বাভাবিক, ৫টি জেলা স্বাভাবিকের থেকে অধিক এবং অবশিষ্ট ২টি জেলাতে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে। 

 

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আজ মূলত মেঘলা আকাশ থাকবে শহরে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

শনিবার সন্ধ্যা ছ'টার পর আগামী দু-তিন ঘণ্টার মধ্যে একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন সন্ধ্যার পর মালদহ ও উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।‌ দুই জেলায় জারি রয়েছে হলুদ সর্তকতা। 

 

আরও পড়ুন: 'বিয়ে করবি কিনা বল', উত্তর দিতে না পারায় প্রেমিকের বুকে পরপর ছুরির কোপ, তরুণীর কাণ্ডে শিউরে উঠলেন সকলে

 

শনিবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনায় শুধুমাত্র ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা। 

 

আগামিকাল রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী সোমবার ও মঙ্গলবার শুধুমাত্র পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় এবং বুধবার বাঁকুড়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। 

 

ষষ্ঠীর দু’দিন আগে নতুন করে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তা ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে পঞ্চমী থেকে দশমীতে দক্ষিণবঙ্গে কমবেশি বৃষ্টি চলবে। বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে পুজোর শেষের দিকে, নবমী এবং দশমীর দিন। অর্থাৎ হাওয়া অফিসের কথায়, ২৫ কিংবা ২৬ সেপ্টেম্বর একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা। যা পরে গভীর নিম্নচাপে পরিণত হবে। ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু’‌এক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর অবধিও রয়েছে একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। নবমীর রাত থেকে দশমী পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া