শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ০২Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: প্রেমে প্রত্যাখ্যানের জেরে খুন। রাস্তাতেই এক ছাত্রীকে খুনের অভিযোগে উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক দশটা নাগাদ। সূত্রের খবর তাহেরপুর থানার অন্তর্গত শ্যামনগর এলাকায় দশম শ্রেণির ওই ছাত্রী রাস্তা দিয়ে যখন বাড়ি ফিরছিল সেই সময় এক যুবক তাঁকে ডেকে নিয়ে যায়। এরপরই বচসায় জড়িয়ে যায় দু’জন। অভিযোগ, বচসা চলাকালীন মেয়েটিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ওই যুবক। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই ছাত্রী। তড়িঘড়ি উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন: পুজো ভাসতে চলেছে বৃষ্টিতে? জানুন হাওয়া অফিস কী আশঙ্কার কথা শোনাল
অভিযুক্তের নাম শুভ মণ্ডল বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, তাহেরপুর থানার অন্তর্গত শ্যামনগর এলাকায় দু’জনের বাড়ি। তাদের দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। কিন্তু শেষপর্যন্ত মৃতা এই সম্পর্ক টিকিয়ে রাখতে চায়নি এবং প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ ওই যুবক মেয়েটিকে খুন করে বলে অভিযোগ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃতার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তাহেরপুর থানায়। অভিযোগের ভিত্তিতে ঘন্টাখানেকের মধ্যেই অভিযুক্ত ছেলেটিকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার আনুমানিক সন্ধে সাতটা নাগাদ মামার বাড়ি যাবে বলে ওই কিশোরী বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় তাঁর বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে। জানা গিয়েছে, কিশোরীর সঙ্গে ওই যুবকের সম্পর্কের কথা বাড়ির লোকের কাছে অজানা ছিল না। সেজন্য খোঁজ নিতে তার বাড়িতেও উপস্থিত হন তাঁরা। স্থানীয় একটি সূত্র জানায়, যুবকের বাড়িতে খোঁজ নেওয়ার সময় তার হাতে রক্তের একটি দাগ দেখে মৃতার বাড়ির লোক পুলিশের কাছে খবর দেন।
পুলিশ এসে তদন্ত শুরু করে অভিযুক্তের বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর পাড়ে ছাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, এর আগে ওই যুবকের সঙ্গে কিশোরীর সাময়িক সম্পর্ক তৈরি হলেও পরে কিশোরী আর সেই সম্পর্ক রাখতে চায়নি। কিন্তু অভিযুক্ত নাছোড়বান্দা ছিল। ক্ষুব্ধ হয়ে সে কিশোরীকে কটুক্তি করা শুরু করেছিল। ওই ছাত্রী বিষয়টি তাঁর পরিবারকেও জানিয়েছিল। সকলের হস্তক্ষেপে বিষয়টির সাময়িক সমাধান হলেও যুবকের আক্রোশ রয়ে যায় ওই ছাত্রীর উপর। শুক্রবার সে আগে থেকেই প্রস্তুত ছিল।
কিশোরীকে রাস্তায় একা পেয়ে সে টানতে টানতে পুকুর পাড়ে নিয়ে যায় এবং ছুরি দিয়ে কোপায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই ওই ছাত্রী প্রাণ হারায় বলে জানা গিয়েছে। তাহেরপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। সে বাড়িতে একাই থাকত।
প্রসঙ্গত, কৃষ্ণনগরে সম্প্রতি প্রেমে প্রত্যাখ্যানের অন্য একটি ঘটনায় বাড়িতে ঢুকে এক কলেজ ছাত্রীকে গুলি করে খুন করে তাঁর প্রাক্তন প্রেমিক। প্রকাশ্য দিবালোকে সেই হাড়হিম করা ঘটনায় শিউরে উঠেছিলেন এলাকার বাসিন্দারা। এরপর শুক্রবার ঘটল এই খুনের ঘটনা। আগের খুনের ঘটনাতেও যেমন দোষীর চূড়ান্ত শাস্তির দাবি উঠেছে তেমনি এই খুনের ঘটনাতেও সেই শাস্তি দাবি করছেন সাধারণ মানুষ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার