শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পুজো ভাসতে চলেছে বৃষ্টিতে?‌ জানুন হাওয়া অফিস কী আশঙ্কার কথা শোনাল

রজত বসু | ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৮ : ২৫Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ পুজো ভাসবে বৃষ্টিতে?‌ এই আশঙ্কাই গ্রাস করছে বাঙালিকে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর–পূর্ব ও পূর্ব–মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে। নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেই সঙ্গে রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত। পুজোর মুখেই ২৫–২৬ সেপ্টেম্বর নিম্নচাপটি তৈরি হওয়ার কথা। পরে গভীর নিম্নচাপ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রবল নিম্নচাপে পরিণত হলে বাংলাজুড়ে টানা বৃষ্টি হবে। 


এদিকে, পুজোর আগে আজ শেষ শনিবার। এদিনও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। শনিবার বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। রবিবার অর্থাৎ মহালয়ায় একই পূর্বাভাস রয়েছে নদিয়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। সোমবার এবং মঙ্গলবার কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ থাকতে পারে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা। 

 

আরও পড়ুন:‌ বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা, আজ ভারী বৃষ্টির পূর্বাভাস, মহালয়ায় কেমন থাকবে আবহাওয়া?


উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার অবধি আটটি জেলাতেই ভারী বর্ষণের (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বেশি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। তবে রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে। এখনও পর্যন্ত রবিবার থেকে আর কোনও জেলায় আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই।


দুর্গাপুজো নিয়ে শুক্রবার বিশেষ বিবৃতি দিয়েছে হাওয়া অফিস। বলা হয়েছে, ষষ্ঠীর দু’দিন আগে নতুন করে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তা ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে পঞ্চমী থেকে দশমীতে দক্ষিণবঙ্গে কমবেশি বৃষ্টি চলবে। বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে পুজোর শেষের দিকে, নবমী এবং দশমীর দিন। অর্থাৎ হাওয়া অফিসের কথায়, ২৫ কিংবা ২৬ সেপ্টেম্বর একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা। যা পরে গভীর নিম্নচাপে পরিণত হবে। ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু’‌এক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর অবধিও রয়েছে একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। নবমীর রাত থেকে দশমী পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
তবে উত্তরবঙ্গে পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে।

 

আরও পড়ুন:‌ চলবে ট্র‌্যাক রক্ষণাবেক্ষণের কাজ, হাওড়ার এই শাখায় ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে একাধিক ট্রেন


এদিকে, শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি কম।


হাওয়া অফিসের কথায়, এই মুহূর্তে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বাতাসের উপরিভাগে একটি নিম্নচাপরেখা সক্রিয় রয়েছে। তার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। সেই কারণেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে।

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া