শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৩৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: অসমিয়া গানের যুবরাজ হিসেবে পরিচিত গায়ক জুবিন গর্গের মৃত্যুতে সঙ্গীত দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। জানা গিয়েছে, তিনি স্কুবা ডাইভিং করার সময় প্রাণ হারান। এই ঘটনার পর ফের নতুন করে প্রশ্ন উঠছে—দিঘার সমুদ্র কি স্কুবা ডাইভিং-এর জন্য আদৌ নিরাপদ?
প্রায় আট বছর আগে দিঘার সমুদ্রে স্কুবা ডাইভিং চালু করার পরিকল্পনা নিয়েছিল বেশ কিছু সংস্থা। তবে সেই সময় প্রশাসন অনুমতি দেয়নি। কারণ হিসাবে জানানো হয়েছিল, দিঘার সমুদ্র এই ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য অনুকূল নয়। ফলে যদি কোনো ঘটনা ঘটে তবে সেটা কোনোভাবেই ঠেকানো যাবে না। এই সিদ্ধান্তে কিছু লোক অসন্তুষ্ট হলেও বড় অংশের সমর্থন এসেছিল প্রশাসনের দিকেই। তবে দিঘায় পর্যটকদের জন্য আরেক অ্যাডভেঞ্চার স্পোর্টস প্যারাগ্লাইডিং চালু আছে।
এবিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক তথা দিঘা-শংকরপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান পূর্ণেন্দু মাজি বলেন, 'দিঘায় সমুদ্রের ঢেউ উচ্চ এবং ঘন ঘন। যা স্কুবা ডাইভিংয়ের জন্য প্রতিকূল। তাছাড়া স্কুবা ডাইভিংয়ের জন্য প্রয়োজন পরিষ্কার জল, যেমনটা গোয়া বা আন্দামানে দেখা যায়। কিন্তু দিঘার সমুদ্রের জল এতটা স্বচ্ছ নয়। ফলে এখানে স্কুবা ডাইভিং চালুর কোনো অনুমতি সরকারের তরফে দেওয়া হয় না। অদূর ভবিষ্যতেও দেওয়ার কোনো সম্ভাবনা নেই।'
আরও পড়ুন: মৃত্যুর আগের দিনই অনুরাগীদের ডেকেছিলেন অনুষ্ঠানে—জুবিন গর্গের শেষ ভিডিওতে ভেসে উঠল অনন্ত বিদায়ের সুর
তবে প্যারাগ্লাইডিংয়ের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টস দিঘায় চালু থাকলেও সেটা কিন্তু করা হয় সমুদ্রের গতিপ্রকৃতি বুঝে। এই সম্পর্কে হোটেল মালিকদের পক্ষ থেকে বিপ্রদাস চক্রবর্তী জানিয়েছেন, 'দিঘায় প্যারাগ্লাইডিং, স্পিডবোট চালানো হয়। তবে সবক্ষেত্রে সমুদ্রের গতিবিধি ও পরিবেশ বুঝে চালানোর নির্দেশ দেওয়া আছে। এর পরেও দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় বহু পর্যটক আহতও হয়েছেন। তাই সম্প্রতি প্রশাসন আরও কিছু কড়া বিধি নিষেধ জারি করেছে।'

প্রসঙ্গত, জুবিন গর্গ ছিলেন এমন একজন সঙ্গীতশিল্পী যিনি অসম ও উত্তর-পূর্ব ভারতের লোকসঙ্গীতকে জনপ্রিয় করে তুলেছিলেন। শুক্রবার তাঁর অকালপ্রয়াণে ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক আইকন হিসেবে খ্যাত জুবিন কয়েকদিন আগেই সিঙ্গাপুর গিয়েছিলেন নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে। কিন্তু উৎসব শুরুর আগেই ঘটে গেল অঘটন। জানা গিয়েছে, হঠাৎই সমুদ্রে পড়ে যান শিল্পী। অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকেরা শেষ পর্যন্ত তাঁকে বাঁচাতে পারেননি। শুধু অসম নয়, সমগ্র উত্তর-পূর্ব ভারতের সঙ্গীত, সংস্কৃতি আর চলচ্চিত্রে তাঁর অবদান অনস্বীকার্য। বাংলা, হিন্দি থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক ভাষায় অসংখ্য অমর সঙ্গীত উপহার দিয়েছেন তিনি। তাঁর অকাল প্রয়াণে ভক্তমহলে নেমে এসেছে শোকের ছায়া।
আরও পড়ুন: কী কাণ্ড! হিমাচলের বন্যা বিধ্বস্তদের কাছে গিয়ে নিজের রেস্তরাঁ লোকসানের কথা শুরু কঙ্গনার!
সঙ্গীতপ্রেমী, সহকর্মী শিল্পী থেকে শুরু করে অগণিত অনুরাগী— জুবিন গর্গের এই হঠাৎ-মৃত্যু স্তম্ভিত করে দিয়েছে সবাইকে। তিন দশকেরও বেশি সময় ধরে আসামি এবং ভারতীয় সঙ্গীতের মঞ্চে তিনি ছিলেন এক অনন্য কণ্ঠস্বর। জুবিনকে বলা হত ‘উত্তর-পূর্বের রকস্টার’!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার