শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | সুগন্ধি নিয়ে স্কুলে আসার 'অপরাধ'-এ চার বছরের স্কুল পড়ুয়াকে বেধড়ক মার প্রধান শিক্ষকের, হাসপাতালে ভর্তি পড়ুয়া

রিয়া পাত্র | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ০৪Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: স্কুলে সুগন্ধি নিয়ে গিয়েছিল চার বছরের এক শিশু পড়ুয়া। পরিণতিতে প্রধান শিক্ষকের নির্মম অত্যচার সহ্য করতে হল তাকে। অভিযোগ, ওই শিশুকে  মারধর করা হয়েছে। যার জেরে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

শিশুটির সারা শরীরে মারের দাগ। মুখে কালশিটে পড়ে গিয়েছে। পরে ওই শিশুকে  চিকিৎসার জন্য ভর্তি করা হয় ডোমজুড় হাসপাতালে। অভিযোগ, সকালে মারধর করার পর শিশুটি অসুস্থ হওয়ার পরও তাকে দুপুর ১২টা  পর্যন্ত বসিয়ে রাখা হয়।

 

আরও পড়ুন: ১৮ শতাংশ জিএসটি কলম, স্কুল ব্যাগ, প্রিন্টেড বইয়ের ওপর, কার্যকর ২২ সেপ্টেম্বর থেকে ...

 

এই ঘটনার পর বাঁকড়া ফাঁড়িতে অভিযোগ জানিয়েছে শিশুটির পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে আটক করা হয় স্কুলের প্রধান শিক্ষককে। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়া মনসাডিঙি মল্লিক পাড়ার একটি বেসরকারি স্কুলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সন্তানকে নৃশংসভাবে মারধর করায় ক্ষুব্ধ শিশুটির মা রুপা খাতুন। তিনি বলেন, 'ছেলে সুগন্ধির কৌটো নিয়ে গিয়েছিল। ওকে বারণ করা হয়েছিল। কিন্তু কথা শুনতে চায়নি। ও বের করবে বলেছিল। তখন শিক্ষক মারে।  

পরে স্যারেরা জানিয়েছেন,  ছেলেকে মেরেছেন তাঁরা। পরে বাড়িতে এসে দেখি মুখে কালসিটে পড়ে গিয়েছে। সারা শরীরে মারের দাগ।' শিশুটির বাবা আইয়ুব আলি সরদার বলেন, 'বাচ্চাটা একটা সুগন্ধির শিশি নিয়ে গিয়েছিল স্কুলে। সেটা বের করতে বারণ করা হয়। কিন্তু সে বের করে। এরপর মারধর করে বাড়িতে খবর দেওয়া হয়। বাড়িতে এসে দেখি মুখে, গায়ে কালশিটের দাগ। অসুস্থ হয়ে পড়ায় বাচ্চাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।'

আরও পড়ুন: বিদেশজঙ্গিদের হাতেই এবার বেআব্রু পাকিস্তান, ভাইরাল ভিডিও ঘিরে সর্বত্র শোরগোল

 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে চিকিৎসার জন্য শিশুটিকে নিয়ে আসা হয়। তার মুখের বাঁদিকে আঘাতের দাগ রয়েছে। তার গাল লাল হয়ে রয়েছে। এমন কি বাঁদিকের চোখের কাছে কালশিটে পড়ে গিয়েছে। তার চিকিৎসা চলছে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে শিশুটি। এখনও তার চোখে মুখে আতঙ্কের ছাপ। 

উল্লেখ্য, চলতি বছর ১৪ জুলাই ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বিনা কারণে মারধরের অভিযোগ ওঠে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগ, দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানার  রামকমল বিদ্যাপীঠের এক শিক্ষকের মারধরের ফলে এক স্কুলপড়ুয়া গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার হাত, পা, কনুই ও শরীরের একাধিক অংশে আঘাতের চিহ্ন পাওয়া যায়। তাকেও স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  ছাত্রের পরিবারের অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। 

এছাড়াও গত ১৭ জুলাই বীরভূম জেলার রামপুরহাটে ছাত্রীদের সঙ্গে ঝামেলার পর তাদের মারধর করার অভিযোগ উঠেছিল স্কুলেরই এক শিক্ষক এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে। এই মারধরের জেরে অসুস্থ হয়ে পড়ে স্কুলের প্রায় ১২ জন ছাত্রী। অসুস্থ সেই ছাত্রীদের ভর্তি করা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া