শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ৩৯Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: চলবে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ। রেল সূত্রে জানা গেছে, হাওড়া ডিভিশনের ব্যান্ডেল–কাটোয়া শাখায় ধাত্রীগ্রাম–অম্বিকা কালনা–গুপ্তিপাড়া স্টেশনের মধ্যে ডাউন ব্যান্ডেল–আজিমগঞ্জ–কাটোয়া লাইনে বেশ কিছুদিন ধরে চলবে ট্র্যাক রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ। এই কাজের জন্য এই শাখার এই লাইনে ট্রাফিক ব্লক হবে। রেলের তরফে বৃহস্পতিবারই এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। যার জেরে ওই শাখায় বেশ কিছু ট্রেনের চলাচল কিছুটা নিয়ন্ত্রিত হবে। বেশ কিছু ট্রেন বাতিল থাকবে।
আরও পড়ুন: বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা, আজ ভারী বৃষ্টির পূর্বাভাস, মহালয়ায় কেমন থাকবে আবহাওয়া?
রেল সূত্রে জানানো হয়েছে, শুক্রবার ১৯ সেপ্টেম্বর থেকে আগামী বুধবার ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ওই লাইনে ট্রাফিক ব্লক চলবে। তার মধ্যে ২৪ সেপ্টেম্বর আবার তৃতীয়া। এই তৃতীয়া পর্যন্ত সময়ে ওই লাইনে কিছু কিছু ট্রেন বাতিল করা হবে। কোন কোন ট্রেন বাতিলের তালিকায় রয়েছে তা দেখে নিন।
জানা গেছে, ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯ ও কাটোয়া থেকে ৩৭৭৪৮ নম্বর লোকাল ট্রেন। ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত কাটোয়া ও ধাত্রীগামের মধ্যে ১৫ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে ৩৭৯২৪ কাটোয়া–হাওড়া লোকাল।
আরও পড়ুন: সংশোধনাগারে ভাল আচরণ, মুক্তি পাচ্ছেন ৪৫ জন, এক্স হ্যান্ডেলে জানালেন মুখ্যমন্ত্রী ...
প্রসঙ্গত, ২১ সেপ্টেম্বর রবিবার মহালয়া থেকেই দুর্গপুজো ঘিরে ভিড় দেখা যেতে পারে রাস্তাঘাটে। সেক্ষেত্রে এই লাইনে একজোড়া ট্রেন বাতিলের ঘটনা যাত্রী সুবিধায় প্রভাব ফেলবে কি না, তা নিয়ে জল্পনা রয়েছে। পূর্ব রেলওয়ের তরফে অনুরোধ করা হয়েছে যাত্রীরা যাতে স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেম অনুসরণ করেন।
পূর্ব রেলের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, ব্লক চলাকালীন কোনও স্পেশাল অথবা দেরিতে চলা ট্রেন এবং পরবর্তীকালে যে কোনও নতুন চালু হওয়া ট্রেন বা পার্সেল ট্রেন বা টিওডি থাকলে তা যথাযথভাবে নিয়ন্ত্রণ অথবা পথ পরিবর্তন করা হবে। সব মিলিয়ে পুজোর মুখে রেলের এই পদক্ষেপ যাত্রীদের ওপর কতটা প্রভাব ফেলবে, সেদিকে নজর থাকবে সবার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার