শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ২৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হিসেবে ইতিমধ্যেই সংশোধনাগারে কাটিয়ে দিয়েছেন ১৪ বছর। সেই সঙ্গে আচার-আচরণও সন্তোষজনক। পুরষ্কার হিসেবে তাই ৪৫ জনের জেলমুক্তি হতে চলেছে। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) এই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এক্স হ্যান্ডেলে তিনি জানান, “যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মানুষদের মধ্যে যাঁদের ইতিমধ্যেই ১৪ বছরের বেশি বন্দিদশা সম্পূর্ণ হয়ে গেছে, তাঁদের অনেককেই আমাদের সরকার আইন মেনে মুক্তি দিয়েছে। ২০১১ সালের পর থেকে এখনও পর্যন্ত ৮৪০ জন এরকম মানুষ ছাড়া পেয়েছেন। আরো ৪৫ জনকে আইনের পথে মুক্তি দেওয়া হচ্ছে। আমি তাঁদের ও তাঁদের পরিবারের সকলকে আমার অভিনন্দন জানাই। আমি জেনেছি, বন্দিজীবনে এঁদের আচরণ ভালো ছিল। তারই স্বীকৃতি এই মুক্তি। সংশোধনাগারের কাজ অপরাধীদের মানসিকতার পরিবর্তন করে তাঁদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। আমি আশা করব, এই মুক্তিপ্রাপ্ত বন্দিরা তাঁদের নতুন ও মুক্ত জীবনে সুনাগরিক হয়ে উঠবেন- তাহলেই আমাদের এই প্রচেষ্টা সফল হবে।”
এক দিকে যেমন একটি নির্দিষ্ট সময় সাজা ভোগ করার পর আচার আচরণ ভাল হওয়ার জন্য যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মুক্তির ব্যবস্থা করা হয় পাশাপাশি মুক্তির পর যাতে সৎপথে থেকে তাঁরা রোজগার করে সমাজের মূল স্রোতে ফিরে যেতে পারেন সেই ব্যবস্থাও রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়। সম্প্রতি, খুনের মামলায় দীর্ঘ ৩৩ বছর কারাবাসের পর সুব্রত সরকার নামে এক ব্যক্তিকে মুক্তি দিয়েছে রাজ্য। সেই সঙ্গে মুক্তি পাওয়ার পর তিনি যাতে জীবনজীবিকা নির্বাহ করতে পারেন সেজন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সহযোগিতায় তাঁকে একটি অটোরিক্সার ব্যবস্থা করে দেওয়া হয়েছে রাজ্য কারা দপ্তরের পক্ষ থেকে। এর জন্য তাঁকে একটি রুট পারমিটের ব্যবস্থাও রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে করে দেওয়া হয়েছে। যে রুটটি তাঁকে দেওয়া হয়েছে সেই রুটটি হল রাসবিহারী ক্রসিং থেকে বেহালা চৌরাস্তা পর্যন্ত। জীবনের এই নতুন পথে যেদিন তিনি গাড়ি চালানো শুরু করেন সেদিন পতাকা নেড়ে তাঁর যাত্রার সূচনা করেছিলেন কারা বিভাগ ও রাষ্ট্রায়ত্ত ওই ব্যাঙ্কটির আধিকারিকরা।
যাবজ্জীবন সাজা প্রাপ্ত মানুষদের মধ্যে যাঁদের ইতিমধ্যেই ১৪ বছরের বেশি বন্দিদশা সম্পূর্ণ হয়ে গেছে, তাঁদের অনেককেই আমাদের সরকার আইন মেনে মুক্তি দিয়েছে। ২০১১ সালের পর থেকে এখনো পর্যন্ত ৮৪০ জন এরকম মানুষ ছাড়া পেয়েছেন। আরো ৪৫ জনকে আইনের পথে মুক্তি দেওয়া হচ্ছে। আমি তাঁদের ও তাঁদের…
— Mamata Banerjee (@MamataOfficial) September 18, 2025
জীবনের নতুন ইনিংস শুরু করার আগে ওই দিন সুব্রত বলেছিলেন, “জীবনের ৩৩টা বছর আমাকে জেলে থাকতে হয়েছে। আমার একটা বিশ্বাস ছিল একদিন না একদিন আমি বাইরে যাবই। সেই হিসেবে আমি সরকারের কাছে আবেদন করেছিলাম আমাকে যেন মুক্তি দিয়ে মূলস্রোতে জীবনযাপন করতে দেওয়া হয়। সরকার আমার আবেদন রক্ষা করেছে এবং আমাকে ছেড়েছে। আমিও সরকারের এই সহায়তাকে সম্মান জানাতে চাই এবং সুষ্ঠভাবে জীবনযাপন করতে চাই।” তাঁর আরও সংযোজন, “আজকে যারা সংশোধনাগারে আছেন এবং তাঁরা যখন ছাড়া পাবেন তখন তাঁরাও যেন সকলের সহযোগিতা নিয়ে মূলস্রোতে থেকে জীবনযাপন করতে পারেন। তাঁরা যেন অপরাধমূলক কোনও কার্যকলাপ না করেন যাতে পুনরায় সংশোধনাগারে যেতে হয়।”
এই বিষয়ে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সাজা শেষ হয়ে যাওয়ার পর যাঁরা সংশোধনাগার থেকে বেরিয়ে যাবেন তাঁরা যাতে আবার সমাজের মূল স্রোতে ফিরে যেতে পারেন সেই বিষয়েও উদ্যোগ নিতে হবে। তারই অঙ্গ হিসেবে এই ব্যক্তিকে সহায়তা করা হয়েছে। ভবিষ্যতে এই সহায়তা অন্যদেরও করা হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার