শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১০ : ৫১Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: রাস্তার ধারে ফুচকার টক জল দেখলে জিভে জল আসে না এমন মানুষ কমই আছে ৷ এবার সেই ফুচকা খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রায় ৩৫ জন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ফুচকায় বিষক্রিয়ার জেরে এই ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: কয়েক ঘণ্টায় প্রবল বৃষ্টি, ভেসে যাবে ৬ জেলা! উৎসবের আবহে আবহাওয়ার চরম সতর্কতা জারি ...
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসুস্থদের প্রত্যেকের বাড়ি চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মাধবপুরের বেলগেড়িয়ায়। এক ব্যক্তি ওই এলাকায় ফুচকা বিক্রি করতে আসেন। সেই দোকানেই সবাই ফুচকা খেয়েছিলেন। তার কয়েক ঘণ্টা পর প্রত্যেকের পেটে ব্যথা, পায়খানা–বমি শুরু হয়ে যায়। বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তখনই ফুচকা খাওয়ার প্রসঙ্গ উঠে আসে।
তড়িঘড়ি আহতদের ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন ৩৫ জনের মধ্যে ১৩ জনের হাসপাতালে চিকিৎসা চলছে। বাকিরা গ্রামে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়দের ধারণা ফুচকার জলে বিষক্রিয়া হওয়ার থেকেই এই ঘটনা ঘটতে পারে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেড়েছে উদ্বেগ। স্থানীয়দের দাবি, শুধু ওই গ্রাম নয়, পাশের একটি গ্রামের অবস্থাও কার্যত একই। অসুস্থ অনেক বাসিন্দা। তাঁদের মধ্যে বেশ কয়েকজন ভর্তি হাসপাতালে।
আরও পড়ুন: জঙ্গল সাফারি চালু হতেই ডুয়ার্সে জিপসি চালকদের দেওয়া হচ্ছে বাঁশের ঝুড়ি, কেন? ...
পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেন, ‘প্রাথমিক অনুমান খাদ্যে বিষক্রিয়া থেকেই এই ঘটনা ঘটেছে। আপাতত ১৩ জন ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে সকলেই স্থিতিশীল। নমুনা সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার