শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | কয়েক ঘণ্টায় প্রবল বৃষ্টি, ভেসে যাবে ৬ জেলা! উৎসবের আবহে আবহাওয়ার চরম সতর্কতা জারি

পল্লবী ঘোষ | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৮ : ৩৩Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকর্মা পুজোর পরেও দুর্যোগের হাত থেকে রেহাই নেই। বৃহস্পতিবার সকালেই আঁধার ঘনাবে একাধিক জেলায়। উত্তরবঙ্গের জেলাতে জারি হল কমলা সতর্কতা। এদিন সকালেই জেলায় জেলায় প্রবল বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগেভাগেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 

 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বৃহস্পতিবার ভোর ছ'টার পর কয়েক ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সর্তকতা। এই জেলাতেই তুমুল বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। 

 

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। আজ মূলত মেঘলা আকাশ থাকবে শহরে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

 

হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব বিহারের উপরে যে উচ্চচাপ যুক্ত ঘূর্ণাবর্ত ছিল বর্তমানে তা পূর্ব ঝাড়খণ্ডের উপরে রয়েছে। অন্য দিকে পূর্ব ঝাড়খণ্ড থেকে পূর্ব বিহার পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এর জেরেই আগামী কয়েকদিনে বাংলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

 

আরও পড়ুন: গিজগিজ করছে বিষধর সাপ! ভারতের এই রাজ্যে পা রাখলেই পদে পদে বিপদ, ঘুরতে যাওয়ার আগে সাবধান

 

আজ বৃহস্পতিবার ও আগামিকাল শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলায় জারি রয়েছে হলুদ সর্তকতা। 

 

আগামী শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির দাপট কমবে‌। ওই দুদিন সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে আপাতত সতর্কতা জারি হয়নি। 

 

আজ বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী শুক্রবার শুধুমাত্র উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।‌ জারি রয়েছে হলুদ সর্তকতা। 

 

আগামী শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির দাপট কমবে‌। তবে সেদিন সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী রবিবার ও সোমবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে সতর্কতা জারি নেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া