শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | হুগলির গর্ব আজ স্মৃতির অতল অন্ধকারে, বিশ্বকর্মা পুজোতে ডানলপের গেটে ভিড় অশ্রুসিক্ত প্রাক্তন শ্রমিকদের

Reporter: গোপাল সাহা | লেখক: অভিজিৎ দাস ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ১১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: হুগলি জেলার সাহাগঞ্জে দাঁড়িয়ে থাকা এক সময়ের দেশের সেরা টায়ার তৈরির কারখানা ‘ডানলপ’ আজ যেন সময়ের গহ্বরে হারিয়ে যাওয়া ইতিহাস। দেশের প্রথম টায়ার কারখানা হিসাবে শ্রমিকদের গর্বের পরিচয় ছিল এই ডানলপ। কর্মচঞ্চল তিনটি শিফ্টের কাজ, হাজারও শ্রমিকের ব্যস্ততা আর কারখানার ভিতরে উৎসবমুখর পরিবেশ সব কিছু যেন মুহূর্তের মধ্যে মিলিয়ে গিয়েছে।

২০১১ সালে সাসপেনশনের নোটিস ঝোলার পর থেকে বন্ধ হতে থাকে উৎপাদন। সেই সঙ্গে ধ্বংসের দিকে গড়াতে থাকে শ্রমিকদের স্বপ্ন। কেউ বকেয়া পিএফ-গ্র্যাচুইটির দাবিতে রাস্তায় নামেন, কেউ আবার কাঁচামাল সরবরাহের টাকা না মেলায় মামলা ঠোকেন কলকাতা হাই কোর্টে। ২০১৭ সালে আদালতের নির্দেশে ডানলপ লিকুইডেশনে চলে যায়। সাহাগঞ্জ ও আম্বাতুরের সমস্ত সম্পত্তি নিলামে তোলার সিদ্ধান্ত হয় আদালতের রায়ে। তবু শেষ আশায় প্রাক্তন শ্রমিকেরা দিন গুনতে থাকেন,  হয়তো আবার জেগে উঠবে ডানলপ, খুলবে গেট।

আরও পড়ুন: সেই চীনা মাঞ্জা! এবার কাজে যোগ দিতে গিয়ে সুতো গলায় জড়িয়ে মৃত্যু হল প্রাক্তন সেনাকর্মীর

কিন্তু দিন যেতেই বিশ্বাস ভেঙেছে। প্রাক্তন শ্রমিক নির্মল সিংহ ও অসীম বোস সহ কিছু কর্মীদের গলা কেঁপে ওঠে। তাঁদেরই একজন বলেন, “বিশ্বকর্মা পুজো এলেই মন খারাপ হয়ে যায়। আগে কত আনন্দ ছিল, এই দিনে ছিল কত রোশনাই, চোখ ধাঁধানো আলো। আর আজ কারখানার ভিতরে শ্মশানের স্তব্ধতা বিরাজ করছে। গেটের কাছে এলেই বুকের ভিতরটা হুঁ হুঁ করে ওঠে।”

এক সময় ডানলপের বিশ্বকর্মা পুজো ছিল শ্রমিক পরিবারের দুর্গোৎসবের মতোই ঝাঁকজমকপূর্ণ। স্থানীয় এক বৃদ্ধ ব্যক্তি কাঁপা কাঁপা গলায় বলেন, “আগে দিনভর মেলা, খাওয়া-দাওয়া, নাটক-থিয়েটার আরও কত কিছুর আয়োজন ছিল। সাধারণ মানুষও ঢুকে পড়তেন কারখানার ভিতরে। চোখের সামনে টায়ার তৈরির গোটা প্রক্রিয়া দেখার সুযোগ পেতেন। আজ শুধু স্মৃতি সেই সব দিনগুলি।”

প্রতি বছর পুজোর দিনে প্রাক্তন শ্রমিকেরা এখনও কারখানার গেটের সামনে এসে জড়ো হন। দূর থেকে প্রণাম করেন, দীর্ঘশ্বাস ফেলেন, তারপর ভারী পায়ে ফিরে যান ঘরে। মরচে পরা লোহার গেট, ঝোপঝাড়ে ঢাকা ফটক তাঁদের এক মাত্র সাক্ষী।

আরও পড়ুন: দেবতা নয়, পুজো করা হয় তার বাহনকে, মালা পরিয়ে এবং পছন্দের খাবার দিয়ে ধূমধাম করে এই পুজো কোথায় হয় জানেন?...

বর্তমান রাজ্য সরকার বিধানসভায় ডানলপ অধিগ্রহণের বিল আনলেও বাস্তবে তা আলোর মুখ দেখেনি। হাতে গোনা কয়েকজন শ্রমিক যারা ‘পে রোলে’ রয়েছেন, তাঁদের ভাতা দেয় রাজ্য। আর সেই ভাতার উপর ভরসা করে থাকেন ওই পরিবারগুলি। কিন্তু তাতে সংসার চালানোই দায়।

তবুও প্রত্যাশা ফুরোয়নি। প্রাক্তন শ্রমিকদের একটাই আর্তি, “আবার খুলুক ডানলপের গেট। আবার বিশ্বকর্মা পুজোয় মাতুক সাহাগঞ্জ।”

হুগলির শিল্পগর্ব ডানলপ আজ অতীতের অন্ধকারে নিমজ্জিত, তলিয়েছে অতল গহবরে। কিন্তু শ্রমিকদের বুকের ভিতর এখনও জ্বলছে আশার প্রদীপ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া