মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ২১Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: সেই চীনা মাঞ্জা। বিশ্বকর্মা পুজোর দিন প্রাণ গেল এক ব্যক্তির। মৃত গৌতম ঘোষ এক প্রাক্তন সেনা জওয়ান বলে জানা গিয়েছে। বুধবার বাইকে করে বিমানবন্দরে চাকরিতে যাবার পথে খড়দহে ঘুড়ির সুতোয় গলা জড়িয়ে গেলে গলা কেটে মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, ব্যারাকপুর এলাকার বাসিন্দা গৌতম বাড়ি থেকে বাইকে করে যখন যাচ্ছিলেন তখন খড়দহের কাছে কল্যানি এক্সপ্রেসওয়ের উপর এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত প্রাক্তন ওই সেনা জওয়ানকে খড়দহের বন্দিপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু ঘটে বলে জানা যায়। হাসপাতাল সূত্রের খবর, গলা কেটে যাওয়ায় জন্য অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং এর জেরেই ওই প্রাক্তন সেনা জওয়ানের মৃত্যু ঘটেছে।
আরও পড়ুন: আপনার হোম লোন করে দেবে ‘এআই’, কীভাবে
বিশ্বকর্মা পুজো এবং ঘুড়ি, দুটো একেবারে সমার্থক শব্দ। এই পুজোতে ঘুড়ি ওড়াবার একটা প্রচলন বহু বছর ধরে রয়েছে। আগে পাড়ায় পাড়ায় ছেলেরা সুতোতে মাঞ্জা দিয়ে সেই সুতো দিয়ে ঘুড়ি ওড়াতো। বর্তমানে যেটা প্রায় একেবারেই দেখা যায় না। হালফিলে চীনা মাঞ্জার সুতো বাজার দখল করে নিয়েছে। আর সেই সুতো কখনও শরীরের অন্য কোথাও জড়িয়ে লোকে আহত হচ্ছে অথবা গলায় জড়িয়ে লোকের প্রাণ যাচ্ছে। বুধবার এরকমই একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। বাইকে চেপে বিমানবন্দরে চাকরিতে যাবার পথেই খড়দহে ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত্যু হল প্রাক্তন এক সেনা জওয়ানের।
ব্যারাকপুরের বাড়ি থেকে বাইকে করে যাবার পথে খড়দহের কাছে কল্যানি এক্সপ্রেসওয়ের উপর এই দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে তাঁকে খড়দহের বন্দিপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু ঘটে। গৌতম বুঝতে পারেননি রাস্তার এপার থেকে ওপার চীনা সুতো চলে গিয়েছে। তাতেই আটকে যান তিনি। সুতো জড়িয়ে যায় একেবারে গলায়। তাঁকে কলকাতার কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই সুতো ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে এর বিক্রি বা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এবং যেখানে ঘুড়ি ও সুতো বিক্রি হয় সেখানে তল্লাশিও মাঝে মাঝে চালায় পুলিশ। কিন্তু তাতেও ঠেকানো যায়নি এই চীনা সুতো। এ যেন অনেকটা চকোলেট বোমার মতো যা লুকিয়ে চুরিয়ে যেভাবে হোক বিক্রি হবেই। আর যারা ঘুড়ি ওড়ায় তারাও সেই সুতো কিনে নিয়ে যায় ।
এটা স্বাভাবিক যে নিয়ম কানুন যতই চালু হোক না কেন, মানুষ যদি সচেতন না হয় তাহলে এই 'ভয়াবহ' সুতোকে ঠেকানো সম্ভব নয়। শুধু বিশ্বকর্মা পূজায় নয়, সরস্বতী পূজার সময়ও ঘুড়ি ওড়ানো হয়। আর সেখানেও ব্যবহার করা হয় চীনা সুতো। এমনকী রাস্তায় পড়ে থাকা সুতোর জন্য পা কেটে বা আঙ্গুল কেটে জখম হওয়ার খবরও অনেক শোনা যায়। শুধু মানুষ নয় বহু পাখি আকাশে ওড়বার সময় তাদের ডানায় চীনা সুতো বেঁধে ডানা কেটে পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার