সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ৪৪Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: হাতে মোবাইল, কানে হেডফোন, ট্রেনে বাসে তো বটেই, এখন শৌচাগারেও এমনটা করেন বহু মানুষ। খবরের কাগজ বা বইয়ের যুগ শেষ, এখন কমোডেই সেরে নেওয়া হয় ওয়েব সিরিজ়ের বাকি অংশটুকু দেখা, কিংবা ইনস্টাগ্রামের রিলস স্ক্রল করা। অনেকেই ভাবেন, এতে সময় বাঁচে। কিন্তু চিকিৎসকেরা জানাচ্ছেন, এই ‘আধুনিক’ অভ্যাসটি শরীরের জন্য ডেকে আনছে মারাত্মক বিপদ। আপাতদৃষ্টিতে নিরীহ মনে হলেও, দীর্ঘক্ষণ শৌচাগারে মোবাইল ব্যবহারের ফলে একাধিক গুরুতর শারীরিক সমস্যা বাসা বাঁধতে পারে শরীরে।
অর্শ বা পাইলসের ঝুঁকি বৃদ্ধি
দীর্ঘক্ষণ কমোডে বসে থাকার সবচেয়ে মারাত্মক প্রভাব পড়ে মলদ্বারের রক্তনালীর উপর। বিশেষজ্ঞদের মতে, কমোডে বসার ভঙ্গিটি এমন, যা মলদ্বারের শিরা-উপশিরায় স্বাভাবিকভাবেই কিছুটা চাপ সৃষ্টি করে। মলত্যাগের জন্য প্রয়োজনীয় স্বল্প সময়ের এই চাপ ক্ষতিকর নয়। কিন্তু যখনই আপনি মোবাইলে মগ্ন হয়ে ১৫-২০ মিনিট বা তার বেশি সময় ধরে বসে থাকছেন, তখন ওই অংশের রক্তনালীতে অতিরিক্ত চাপ পড়ে এবং রক্ত সঞ্চালন ব্যাহত হয়। এর ফলে শিরাগুলি ফুলে ওঠে এবং দুর্বল হয়ে যায়, যা অর্শ বা পাইলসের অন্যতম প্রধান কারণ। চিকিৎসকেরা জানাচ্ছেন, বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে পাইলসের সমস্যা বেড়ে যাওয়ার অন্যতম কারণ এই বদভ্যাস।
আরও পড়ুন: পৃথিবীর একমাত্র সাদা জিরাফ কোথায় থাকে? কার ভয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তায় মুড়ে রাখা হয় তাকে? জানলে চোখে জল আসবে
জীবাণুর আঁতুড়ঘর
শৌচাগার হল জীবাণুদের আঁতুড়ঘর। বিশেষত কমোড এবং তার আশেপাশে ই. কোলাই, সালমোনেলা, সি. ডিফিকাইল-এর মতো বহু ভয়ঙ্কর ব্যাকটিরিয়া ও ভাইরাস থাকে। ফ্লাশ করার সময় জলের জলকণার সঙ্গে এই জীবাণুগুলি বাতাসে প্রায় ৬ ফুট পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং আপনার হাতে ও মোবাইল ফোনের উপরে এসেও ধাক্কা খায়। মোবাইল ফোনের গা ঈষদুষ্ণ হওয়ায় জীবাণুরা সেখানে বংশবিস্তারের জন্য আদর্শ পরিবেশ পায়। এরপর আপনি সেই ফোন হাতে নিয়েই খাবার খান, বা নিজের অজান্তেই মুখে-চোখে হাত দেন। ফলস্বরূপ, ভয়ঙ্কর সব রোগজীবাণু খুব সহজেই শরীরে প্রবেশ করে। এর থেকে ডায়েরিয়া, আমাশয়-সহ বিভিন্ন পেটের রোগ এবং ত্বকের সংক্রমণ হতে পারে।
পেশি ও স্নায়ুর সমস্যা
মোবাইলের দিকে তাকিয়ে দীর্ঘক্ষণ ঝুঁকে বসে থাকার ফলে ঘাড়ে, কাঁধে এবং পিঠের পেশিতে প্রচণ্ড চাপ পড়ে। এই সমস্যা বর্তমানে ‘টেক নেক’ নামে পরিচিত। শৌচাগারে বসে মোবাইল দেখার অভ্যাসের ফলে সমস্যাটি আরও বাড়ে। এছাড়া, একটানা একভাবে কমোডে বসে থাকার ফলে পায়ে ঝিঁ ঝি ধরা বা সাময়িকভাবে পা অবশ হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দেয়, যা স্নায়ুর উপর দীর্ঘমেয়াদি চাপের ফল।
আরও পড়ুন: পৃথিবীর একমাত্র সাদা জিরাফ কোথায় থাকে? কার ভয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তায় মুড়ে রাখা হয় তাকে? জানলে চোখে জল আসবে
পেলভিক ফ্লোরের ক্ষতি
চিকিৎসকদের একাংশের মতে, শৌচাগারে দীর্ঘক্ষণ বসে থাকার অভ্যাস পেলভিক ফ্লোরের পেশিগুলিকেও দুর্বল করে দিতে পারে। মলত্যাগের জন্য মস্তিষ্ক থেকে যে স্বাভাবিক সঙ্কেত আসে এবং পেশি যেভাবে কাজ করে, এই অভ্যাসের ফলে সেই প্রক্রিয়ায় গন্ডগোল দেখা দিতে পারে। এর ফলে কোষ্ঠকাঠিন্য বা মল ধরে রাখার ক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা তৈরি হয়।
সুতরাং, সামান্য সময় কাটানোর জন্য বা একঘেয়েমি দূর করতে শৌচাগারে মোবাইল ফোন নিয়ে যাওয়া কোনওভাবেই বুদ্ধিমানের কাজ নয়। বিশেষজ্ঞদের পরামর্শ, শৌচাগারে পাঁচ থেকে সাত মিনিটের বেশি সময় কাটানো উচিত নয়। সামান্য একটি অভ্যাস বদলে ফেলতে পারলেই অনেক গুরুতর শারীরিক সমস্যা এড়ানো সম্ভব।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ