রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

What does your Urine tells about your health

স্বাস্থ্য | হলদে প্রস্রাবে সাদা ফেনা? এক্ষুনি যান চিকিৎসকের কাছে, সর্বনাশ থেকে বাঁচতে মূত্রের রং দেখে রোগ চিনুন

আকাশ দেবনাথ | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ১৮Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: সকালে ঘুম থেকে উঠে বা দিনের যে কোনও সময়ে শৌচাগারে গেলেও আমরা ক’জন প্রস্রাবের রঙের দিকে খেয়াল রাখি? বেশিরভাগই হয়তো না। কিন্তু বিশেষজ্ঞদের মতে, শরীরের অন্দরের বহু খবরাখবর পাওয়া যায় মূত্রের রং দেখে। মূত্রের রং এবং ধরনই অনেক সময়ে বলে দেয় আপনি সুস্থ আছেন, নাকি কোনও রোগ বাসা বাঁধছে শরীরে। তাই এই আপাত তুচ্ছ বিষয়টিকে অবহেলা করা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়।
সাধারণত জলের মতো স্বচ্ছ বা হালকা খড়ের মতো ফ্যাকাশে হলুদ রঙের প্রস্রাব স্বাস্থ্যকর বলে মনে করা হয়। চিকিৎসকদের মতে, এই রং জানান দেয় যে আপনার শরীরে জলের পরিমাণ সঠিক রয়েছে এবং শরীর ভিতর থেকে সুস্থ আছে। তবে এর বাইরে রঙের যে কোনও বদলেই লুকিয়ে থাকতে পারে বিপদের সঙ্কেত।

কোন রঙে কীসের ইঙ্গিত?

১। গাঢ় হলুদ বা অ্যাম্বার: প্রস্রাবের রং স্বাভাবিকের চেয়ে গাঢ় হওয়ার মূল কারণই হল শরীরে জলের ঘাটতি বা ডিহাইড্রেশন। শরীর যখন পর্যাপ্ত জল পায় না, তখন মূত্র গাঢ় হয়ে যায়। এই রং দেখলে অবিলম্বে পর্যাপ্ত পরিমাণে জল পান করা প্রয়োজন। তবে টানা এই অবস্থা চললে এবং জল পান করার পরেও রঙের পরিবর্তন না হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
২। কমলা রং: প্রচণ্ড ডিহাইড্রেশন ছাড়াও লিভার বা পিত্তনালীর সমস্যার ইঙ্গিত হতে পারে এটি। অনেক সময়ে জন্ডিসের প্রাথমিক লক্ষণ হিসেবেও প্রস্রাবের রং কমলা হতে দেখা যায়। কিছু বিশেষ ওষুধ সেবনের ফলেও এমনটা হতে পারে।
আরও পড়ুন: পৃথিবীর একমাত্র সাদা জিরাফ কোথায় থাকে? কার ভয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তায় মুড়ে রাখা হয় তাকে? জানলে চোখে জল আসবে
৩। লাল বা গোলাপি: এটি মারাত্মক উদ্বেগের কারণ হতে পারে। প্রস্রাবে রক্তের উপস্থিতি (হেমাচুরিয়া) সাধারণত এই রঙের কারণ। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, কিডনিতে পাথর, মূত্রথলি বা প্রোস্টেটের সমস্যা, এমনকি ক্যানসারের মতো গুরুতর রোগেরও লক্ষণ হতে পারে এটি। তবে, বেশি পরিমাণে বিট বা ব্ল্যাকবেরি জাতীয় ফল খেলেও সাময়িকভাবে এমনটা হতে পারে। তবে প্রস্রাবের রং লালচে দেখলেই অবহেলা না করে চিকিৎসকের কাছে যাওয়া আবশ্যক।
৪। গাঢ় বাদামি বা কালচে: লিভারের গুরুতর রোগ, যেমন হেপাটাইটিস বা সিরোসিস, অথবা র‍্যাবডোমায়েলাইসিস (পেশি কোষ ভেঙে যাওয়ার রোগ)-এর মতো জটিল সমস্যার সঙ্কেত হতে পারে এই রঙের প্রস্রাব। কিছু ক্ষেত্রে তীব্র ডিহাইড্রেশনের ফলেও এমনটা হয়।
৫। সবুজ বা নীল: খুব বিরল হলেও কিছু ক্ষেত্রে এমন রং দেখা যায়। মূলত কিছু বিশেষ ওষুধ (যেমন অ্যান্টিডিপ্রেস্যান্ট) বা খাবারে ব্যবহৃত রঙের কারণে এমনটা হতে পারে। তবে মূত্রনালীতে নির্দিষ্ট ব্যাকটিরিয়ার সংক্রমণের ফলেও এমনটা হওয়া অস্বাভাবিক নয়।
৬। ঘোলাটে বা ফেনা-যুক্ত: মূত্রনালীর সংক্রমণ বা ইউটিআই-এর অন্যতম প্রধান লক্ষণ হল ঘোলাটে প্রস্রাব। প্রস্রাবে ব্যাকটিরিয়া বা শ্বেত রক্তকণিকার উপস্থিতি বাড়লে এমনটা হয়। এছাড়া, প্রস্রাবে অতিরিক্ত প্রোটিনের উপস্থিতির কারণে ফেনা হতে পারে, যা কিডনির সমস্যার প্রাথমিক ইঙ্গিত।

সুতরাং, প্রস্রাবের রং হতে পারে আপনার স্বাস্থ্যের আয়না। শরীরে জলের ঘাটতি হলে বা সাময়িক ভাবে কিছু খাওয়ার জন্য রঙের বদল স্বাভাবিক। কিন্তু যদি দেখেন, পর্যাপ্ত জল পান করার পরেও আপনার প্রস্রাবের রং অস্বাভাবিক থাকছে বা এর সঙ্গে অন্য কোনও উপসর্গ, যেমন- জ্বালা, ব্যথা বা দুর্গন্ধ থাকছে, তবে একটুও দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। সামান্য সতর্কতা বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া