শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৫৪Abhijit Das
গোপাল সাহা
সেই বহু যুগ আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বাল্যবিবাহ নিয়ে বহু আন্দোলন করে বাল্যবিবাহ প্রথাকে বন্ধ করেছিলেন। সেটি ছিল সমাজের কুপ্রথার বিরুদ্ধে তাঁর লড়াই এবং অবশেষে জয়। তবে সেই কুপ্রথা ছিল তৎকালীন সময়ে সমাজে নারী শিক্ষার অভাবে অন্ধকারের অতলে তলিয়ে যাওয়ার একটা বড় কারণ। বলাবাহুল্য, তৎকালীন সময়ে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ দেশের পাশাপাশি সমাজের নারীরাও ছিল শৃঙ্খলে আবদ্ধ। যার শৃঙ্খলমোচন করেছিলেন অর্থাৎ বাল্যবিবাহ থেকে মুক্তি দিয়েছিলেন সমাজকে বিদ্যাসাগর মহাশয়। কিন্তু বর্তমানে একাবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে নারী সমাজের এমন মতিভ্রম, অষ্টাদশী হওয়ার পূর্বেই ঘর ছাড়ছেন বহু নাবালিকারা।
কিন্তু কেন?
শোনা যাচ্ছে, প্রেমের টানে অষ্টাদশী হওয়ার আগেই ঘর ছাড়ছে নাবালিকারা। কারও সঙ্গে পালিয়ে সংসার পাতছে, আবার কারও বিয়ে দিচ্ছে বাড়ির লোকই। আইন, প্রশাসন, প্রচার— সব কিছুর পরেও থামছে না বাল্যবিবাহ।
কি বলছে শিশু সুরক্ষা কমিশন?
রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের পরিসংখ্যান ভয় ধরাচ্ছে। কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী জানিয়েছেন, এখন প্রায় ৬০ শতাংশ বাল্যবিবাহের সূত্রপাত প্রেমের সম্পর্কে। বাকি ৪০ শতাংশ ক্ষেত্রে পরিবারই মেয়েকে বিয়ে দিতে তৎপর হচ্ছে। তিনি স্পষ্ট বললেন, “এটা খুবই চিন্তার বিষয়। প্রেমিকের হাত ধরে বাড়ি ছাড়ছে মেয়েরা। ফলে নাবালিকা প্রসূতির সংখ্যাও বাড়ছে। সমাজের জন্য এটা মারাত্মক সঙ্কেত।”
সমাজ ও সচেতনতা
শুধু প্রচার নয়, স্কুলভিত্তিক সচেতনতার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে এখন। অনন্যা চক্রবর্তী বোলপুরে এসে বুধবার শান্তিনিকেতন থানার চাইল্ড ফ্রেন্ডলি কর্নার ঘুরে দেখেন। পুলিশ ও মহকুমা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকেও বসেন তিনি। তাঁর পরামর্শ ছিল সোজাসাপ্টা, যেখানেই বাল্যবিবাহের খবর পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করতে হবে।
জেলায় বাড়ছে বালিকা বধূ ও অকাল মাতৃত্ব
বীরভূম জেলা প্রশাসনও যথেষ্ট চিন্তিত। কারণ, অনেক ক্ষেত্রেই নাবালিকা কন্যার বিয়ে হলেও সময় মতো খবর পৌঁছয় না প্রশাসনের কানে। তত দিনে সব শেষ হয়ে যায়। পরিসংখ্যান বলছে, বাল্যবিবাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নাবালিকা মায়েদের সংখ্যা।
প্রশাসনিক পদক্ষেপ ও সামাজিক ভূমিকা
প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও বড় সাফল্য আসেনি। তবে হাল ছাড়ছে না কেউ। জেলায় নিরন্তর সচেতনতা কর্মসূচি চলছে। কমিশনের পক্ষ থেকে থানাগুলিকে বারবার বলা হচ্ছে, অভিযোগ এলে ঝটপট পদক্ষেপ করতে হবে।
প্রশাসনের দাবি, শুধু পুলিশ বা সরকারি প্রচার নয়, সমাজকেও সামনে এগিয়ে আসতে হবে। পরিবার, স্কুল, পাড়া সর্বত্র বাল্যবিবাহের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ উঠলেই তবেই রাশ টানা সম্ভব।
বলাবাহুল্য, প্রেম জীবনের সুন্দর অধ্যায় বটে, কিন্তু বয়সের আগেই বিয়ে? তার ফল ভয়ঙ্কর হতে পারে। তাই প্রশ্ন একটাই— প্রেম নাকি ভবিষ্যৎ?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার