শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | গঙ্গাসাগরে মানুষরূপী চন্দ্রযান ৩ দেখার জন্য উপচে পড়ছে ভিড়

Riya Patra | ১৪ জানুয়ারী ২০২৪ ২১ : ৩২Riya Patra
তীর্থঙ্কর দাস: ইসরোর চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে ইতিহাস গড়েছে। ইতিহাস গড়ার পর থেকেই বিভিন্ন জায়গায় এই চন্দ্রযান তিনের সাফল্যের কথা বিভিন্নভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দুর্গাপুজো হোক বা কালীপুজো, জগদ্ধাত্রী পুজো থেকে শুরু করে বড়দিন চন্দ্রযান-৩ এর সাফল্যের কথা ফুটিয়ে তোলা হয়েছে দেশজুড়ে। বাদ গেল না গঙ্গাসাগরও।

শিল্পী গোপাল মন্ডল নিজেকে সাজিয়ে তুলেছে চন্দ্রযান-৩- এর আদলে। প্লাস্টিক দিয়ে বানানো চন্দ্রযান-৩-এর রকেট মাথায় নিয়ে সারা গায়ে সোনালী রঙ মেখে সাগর তটে দাঁড়িয়ে রয়েছেন তিনি। সকাল থেকে রাত পর্যন্ত খালি গায়ে রোদ ঠান্ডা সব সহ্য করে ঠায় দাঁড়িয়ে। তার এই অভিনব রূপ দেখার জন্য ভিড় জমাচ্ছেন পুণ্যার্থীরা। গোপাল মন্ডল আজকাল ডট ইনকে জানালেন যে এখনও অনেক বাচ্চারা ভারতের সাফল্যের ব্যাপারে ওয়াকিবহাল নয়, সেই কারণেই তিনি বাচ্চাদের কাছে ভারতের সাফল্যের কথা তুলে ধরার জন্য এই উদ্যোগ নিয়েছেন কপিল মুনির আশ্রমের সামনের সাগর তটে।

প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট সময় ব্যয় করে নিজেকে এভাবে সাজিয়ে তোলেন শিল্পী গোপাল মন্ডল। প্লাস্টিকের বোতল ব্যবহার করে রং লাগিয়ে ভারতের পতাকা দিয়ে তিনি নিজের হাতে তৈরি করেছেন এই চন্দ্রযান-৩ এর মডেলটি। গোপাল মন্ডল কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে কাতর ভাবে অনুরোধ করছেন যে তাকে যদি কোনরকম ভাতার ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে তিনি নিজেকে এবং তাঁর শিল্পকলাকে বাঁচিয়ে রাখতে পারবেন। পূর্ণ্যার্থীরা ১০-২০ টাকা তার হাতে ধরিয়ে দিয়ে যাচ্ছেন কিন্তু এতে কী আর পেট চলে। এই কথাগুলো বলতে বলতেই কান্নায় ভেঙে পড়লেন গোপাল মন্ডল। তিনি আরও বলেন সরকার যদি এগিয়ে আসে তাহলে বহুরূপী হয়ে সাধারণ মানুষকে বিনোদন দিতে পারবেন ভবিষ্যতেও ।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া