শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পুজোর মুখে বাড়বে দুর্যোগ, বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত, চলতি সপ্তাহে কোন জেলায় আগাম সতর্কতা?

রিয়া পাত্র | ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৫২Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: পুজোর আগে বৃষ্টি পরিস্থিতি টানা। মুখ ভার আকাশের, চিন্তায় ব্যবসায়ী থেকে পুজোকর্তা, সাধারণ মানুষ। এর মাঝেই আরও বড় চিন্তা হাওয়া অফিসের আগাম সতর্ক বার্তায়। মঙ্গলবার দুপুরে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পুজোর মুখে বঙ্গে বাড়বে দুর্যোগ। সাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। হাওয়া অফিস জানাল, আগামী কয়েকদিন দুই বঙ্গের কোন কোন জেলায় তুমুল ঝড়-বৃষ্টি। 

হাওয়া অফিস জানাচ্ছে, পূর্ব বিহারের উপর দিয়ে সৃষ্ট উচ্চ বায়ু ঘূর্ণিঝড় এখন পূর্ব ঝাড়খণ্ড এবং এর আশেপাশের এলাকা জুড়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ থেকে ৩.১ কিলোমিটার উপরে অবস্থান করছে। একটি খাদ পূর্ব ঝাড়খণ্ড থেকে পূর্ব বিহার পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ থেকে ৩.১ কিলোমিটার উপরে বিস্তৃত।


হাওয়া অফিস জানাচ্ছে, এই আবহাওয়া পরিস্থিতি এবং তীব্র আর্দ্রতা অনুপ্রবেশের কারণে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে মৌসম ভবন।

আরও পড়ুন: ব্যাপক চাহিদা সত্ত্বেও নেই যোগান, রান্নাপুজো-বিশ্বকর্মা পুজোয় মায়ানমার এবং গুজরাটের ইলিশেই ভরসা বাঙালির...

হাওয়া অফিসের সতর্কতা-

১৬ সেপ্টেম্বর-
 উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার এক বা দুটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত (০৭-২০ সেমি) এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে। এছাড়াও, উত্তরবঙ্গের সমস্ত জেলায় ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। 

মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলার আকাশ থাকবে মেঘলা। বীরভূম ও মুর্শিদাবাদের বিক্ষিপ্ত অংশে ৭ থেকে ১১ সেমি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। সঙ্গী হতে পারে ঝোড়ো হাওয়া।

১৭ সেপ্টেম্বর-

আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ির বিক্ষিপ্ত অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গেই বইতে পারে ঝোড়ো হাওয়া, সম্ভাবনা বজ্রবিদ্যুতের।

বুধবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

 

আরও পড়ুন: বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বিশ্বকর্মা পুজোয় ভাসবে বাংলা? আবহাওয়ার লেটেস্ট আপডেট কী বলছে?...

১৮ সেপ্টেম্বর-

বৃহস্পতিতে উত্তরবঙ্গজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। দক্ষিণবঙ্গেও এদিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস। চলতি সপ্তাহের একেবারে শেষ ভাগ পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। আগামী কয়েকদিন শহর জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত বিশ্বকর্মা পুজো থেকেই (১৭ সেপ্টেম্বরের) বর্ষা বঙ্গ থেকে বিদায় নিতে শুরু করে। তবে এবার তার লক্ষণ নেই বলেই মনে হচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাসে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া