শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Silver Jubilee: শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজির রজতজয়ন্তী উদযাপন

Riya Patra | ১৪ জানুয়ারী ২০২৪ ২০ : ০০Riya Patra

আজকালের ওয়েবডেস্ক: শীতের কুয়াশা ভেদ করে বেজে উঠছে ঢাকের বাজানা। সেই আওয়াজ ধীরে ধীরে এগিয়ে চলছে রাজপথ ধরে। রবিবার সকালে তখনও শহর পুরোপুরি ঘুম থেকে জেগে ওঠেনি। তবে ঢাকের তালে পৌষে যেন শরতের ছোঁয়া। শোভাযাত্রার কলতানে ঘুম ভাঙল শহরবাসীর। তাঁরা দেখলেন, শহরের রাজপথ ধরে এগিয়ে যাচ্ছে বর্ণাঢ্য এক শোভাযাত্রা। শিলিগুড়ির এক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি(‌এস আই টি)‌ দেখালো ২৫ বছর পূর্তিতে কীভাবে উৎসবমুখর অনুষ্ঠান করা যায়। এই ২৫ বছর পূর্তিতে তারা একাধিক অনুষ্ঠানে রঙিন করে তোলেন। এদিনের এই অনুষ্ঠান এদিন তার সমাপ্তি। কদিন আগে উৎসবের শুরু যেভাবে হয়েছে সমাপ্তিও কোনও অংশ যেন কম নেই। তাই এদিন বাঘাযতীন পার্কের সামনে সূর্য ওঠার আগেই শত শত পড়ুয়া শুধুই নয়, এস আই টি’‌র বিভিন্ন বিভাগ থেকেও অংশ নেন। শোভাযাত্রায় বাদ যায়নি শিক্ষক অশিক্ষক কর্মী কেউই। সবাই যেন একই বন্ধনে এদিন শোভাযাত্রায় অংশ নিতেই এসেছেন। সকাল ৯টায় বাঘাযতীন পার্ক থেকে শুরু হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রা। এরপর হিলকার্ট রোড ধরে দার্জিলিং মোড় হয়ে শেষে শোভাযাত্রাটি ধীরে ধীরে এগিয়ে যায় শালবাড়ি শুকনা লাগোয়া এসআইটি ক্যাম্পাসে। প্রায় ১৫ কিলোমিটার পথে অংশগ্রহণকারীরা উৎসবের মেজাজেই ছিলেন। শীতে যেন শরতের আগমন। এসআইটি’‌র এই রজতজয়ন্তী উৎসব ঘিরে একই রঙের পোশাক পরে বহু ঢাকি অংশ নেয়। সেই সঙ্গে অংশগ্রহকারী সবাই একই ধরনের টুপি পরেন। রঙিন পতাকা আর গাড়ির ট্যাবলো সাজানো হয়। সবচয়ে বড় আকর্যণ ছিল প্রতিটি বিভাগের পক্ষ থেকে সুসজ্জিত ট্যাবলো। তাতে বিভিন্ন বিষয়ের উপরে মডেল প্রদর্শন। শোভাযাত্রার সূচনায় ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপ ও এসআইটি’‌ প্রায় সমস্ত কর্মকর্তারা। টেকনো ইন্ডিয়া গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ভাস্কর রায়, এসআইটি’‌র প্রিন্সিপাল ড.‌ মিঠুন চক্রবর্তী সহ অন্যরা ছিলেন সূচনা লগ্নে। এই ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে যেমন একদিকে খেলাধুলার আয়োজন ছিল। তেমনি ছিল গুণীজনদের সংবর্ধনা। পাশাপাশি এই অনুষ্ঠানের অংশ হিসেবে ছিল অ্যানুয়াল মিট, গুরুসম্মান, বিশিষ্টজনদের সংবর্ধনা, ক্রিকেট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, মোটিভেশনাল স্পিচ সহ আরও অনেক কিছুই। এখানেই শেষ নয়, দুদিন ধরে আগামী ১৫ ও ১৬ জানুয়ারি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সামগ্রিকভাবে এমন স্মরণীয় উৎসবের সাক্ষী থাকতে পেয়ে গর্বিত এসআইটি’‌র সঙ্গে যুক্ত কর্মকর্তা, আধিকারিক, কর্মী থেকে শুরু করে পড়ুয়া এবং তাদের অভিভাবকরাও।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া