শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১০ : ১২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বাজারে চাহিদা রয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যোগান নেই। তাই মায়ানমার ও গুজরাটের ইলিশের ওপরেই ভরসা রেখেছে বাঙালি। রান্না পুজো ও বিশ্বকর্মা পুজোতে প্রতি বছর বাজারে প্রচুর পরিমাণে ইলিশের চাহিদা থাকে। অন্যান্য বছরগুলিতে ইলিশের চাহিদা অনুযায়ী যোগান পর্যাপ্ত পরিমাণে থাকলেও চলতি বছর খারাপ আবহাওয়ার জন্য বাংলার মৎস্যজীবীরা পর্যাপ্ত পরিমাণে ইলিশ পাননি। তাই বাজারে চাহিদা মেটানোর জন্য মায়ানমার ও গুজরাটের ইলিশই মূল ভরসা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেখানেও বিপদ। মঙ্গলবার সকালে বাজারে গিয়ে ইলিশের দাম শুনে মধ্যবিত্ত ঘরের বাঙালির মাথা ঘুরে যেতে পারে। প্রথা অনুযায়ী রান্না পুজোতে অত্যন্ত প্রয়োজনীয় ইলিশ।
এই পরিস্থিতিতে বাজারে পর্যাপ্ত পরিমাণের ইলিশ না থাকার কারণে বড়সড় ক্ষতির মুখে মৎস্যজীবীরা। বাজারে যে পরিমাণ ইলিশ রয়েছে তার দাম কার্যত আকাশছোঁয়া। একটু বড় সাইজের ইলিশ মাছ কিনতে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে মধ্যবিত্তের। এই বিষয়ে সুন্দরবন মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান, ‘ইলিশের মরশুমে প্রথমের দিকে বড় সাইজের মাছের দেখা মিললেও পরবর্তীকালে সেই মাছের আর দেখা মেলেনি। প্রতিনিয়ত আবহাওয়া খারাপ আর তার কারণে সমুদ্রে মাছ ধরতে পারছে না মৎস্যজীবীরা’।
আরও পড়ুন: ভয়াবহ পথ দুর্ঘটনা, জলাশয়ে গাড়ি পড়ে ৪জনের মৃত্যু, বরাত জোরে প্রাণে বাঁচলেন একমাত্র মহিলা যাত্রী
জানা যাচ্ছে, রান্নাপুজো ও বিশ্বকর্মা পুজোতে যে পরিমাণ ইলিশের চাহিদা থাকে, এই বছর ইলিশ মাছ তেমন অর্থে আসেইনি বাজারে। যে পরিমাণ হিমঘরে মজুত রাখা হয়েছে সেই পরিমাণ ইলিশ পর্যাপ্ত নয় চাহিদার অনুপাতে। ফলে ইলিশ কিনতে গিয়ে মোটা অঙ্কের টাকা পকেট থেকে খসতে পারে মধ্যবিত্তের। বাজারে মায়ানমার ও গুজরাটের ইলিশ থাকলেও তা মধ্যবিত্তের নাগালের বাইরে। বাজারে ছোট পরিমাণে ইলিশ রয়েছে যার ওজন ৩০০ থেকে ৪০০ গ্রাম তার বাজার দর ৪০০ থেকে ৫০০ টাকা। ব্যবসায়ী অমল দাস জানান, ‘বাজারে ইলিশ মাছের চাহিদা রয়েছে কিন্তু যোগান নেই। তাই মধ্যবিত্তের ভরসা পোনা মাছ ও অন্যান্য মাছ। মৎস্যজীবীরা ভাল পরিমাণে মাছ না পাওয়ার কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন ট্রলার মালিকরাও’।

মৎস্যজীবী বিপুল দাস তিনি জানান, ‘একটি ট্রলার মাছ ধরতে গেলে কয়েক লক্ষ টাকার খরচা হয় কিন্তু সেই পরিমাণে মাছ আমরা পাচ্ছি না। ফলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে বারে বারে নিম্নচাপ হচ্ছে। ফলে সমুদ্র থেকেই আমাদের মাছ না ধরে বন্দরে ফিরে আসতে হচ্ছে’। প্রাণ হরিদাস নামে এক মৎস্যজীবী জানান, ‘ইলিশের দেখা নেই। ফলে অন্যান্য মাছ নিয়েই বন্দরে ফিরে আসতে হচ্ছে আমাদেরকে। ইলিশ না থাকার কারণে মাছের দাম বাজারে পাচ্ছি না। আবহাওয়া খারাপের জন্য বেশিরভাগ সময় উপকূলেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে’। তবে পুজোর আগে আবহাওয়ার উন্নতি হলে আবারও গভীর সমুদ্রে ইলিশের সন্ধানে পাড়ি দেবেন বলে জানিয়েছেন মৎস্যজীবীরা।
দেবাশিস আইয়ার নামে এক মৎস্য ব্যবসায়ী বলেন, ‘৩০০ গ্রাম ইলিশের দাম ৭০০ থেকে ৮০০ টাকা। ২০০ থেকে ২৫০ গ্রাম ইলিশের দাম ৪০০ থেকে ৫০০ টাকা। রান্না পুজোয় মাছের প্রয়োজনীয়তা মেটানোর জন্য মধ্যবিত্তরা অন্যান্য মাছের ওপর বেশি ভরসা করছে’। ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজার মৎস্য আড়ৎতের মৎস্য ব্যবসায়ী জনয়ন হালদার বলেন, ‘১ কেজি ওজনের ইলিশ মাছের দাম ১৮০০ টাকা থেকে ২৪০০ টাকা পর্যন্ত। ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের মাছের দাম ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা। ৩০০ থেকে ৫০০ গ্রাম ওজনের মাছের দাম ৬০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। হিমঘরে বিশ্বকর্মা পুজো ও রান্না পুজোর জন্য মায়ানমারের প্রচুর ইলিশ মজুত রাখা হয়েছে। মায়ানমারের ইলিশের প্রতি কেজি পিছু দাম যাচ্ছে ১২০০ টাকা থেকে ১৬০০ টাকা পর্যন্ত। এছাড়াও বাজারে রয়েছে ভোলা মাছ। কেজি পিছু ভোলা মাছের দাম ২০০ থেকে ৩০০ টাকা। এছাড়া রয়েছে পমফ্রেট মাছ। কেজি পিছু দাম যাচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার