শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বিশ্বকর্মা পুজোয় ভাসবে বাংলা? আবহাওয়ার লেটেস্ট আপডেট কী বলছে?

কৌশিক রয় | ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৮ : ৫২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: সোমবারের পর মঙ্গলবার। এদিনও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বাঁকুড়া ও পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে শুধু বৃষ্টি নয়, পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারেও সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গ বৃষ্টি থেকে রেহাই পাবে না বুধবার বিশ্বকর্মা পুজোর দিনেও। বুধবার রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।

আগামী বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির তুলনায় এই জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশি থাকবে। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামী বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। জানা গিয়েছে, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চলতি সপ্তাহের একেবারে শেষ ভাগ পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দফায় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের আরও বেশ কয়েকটি জেলায়। অন্যদিকে, মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। আগামী কয়েকদিন শহর জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত বিশ্বকর্মা পুজো থেকেই (১৭ সেপ্টেম্বরের) বর্ষা বঙ্গ থেকে বিদায় নিতে শুরু করে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে পশ্চিম রাজস্থান থেকে। কিন্তু, বঙ্গোপসাগরের উপর নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। তবে বাংলায় সরাসরি এই নিম্নচাপের প্রভাব পড়বে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে বাতাসে আর্দ্রতার উপস্থিতির কারণে আগামী কয়েকদিন রাজ্যের উত্তর ও দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া