শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | হাসপাতালে অস্থায়ী ওয়ার্ড গার্লকে ধর্ষণের অভিযোগ, আটক ফেসিলিটি ম্যানেজার 

রজত বসু | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৫১Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক: পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার শেখ জাহির আব্বাস এক অস্থায়ী ওয়ার্ড গার্লকে জোরপূর্বক শারীরিক সম্পর্কে বাধ্য করার চেষ্টা করছিল। মানসিক নির্যাতন চালিয়ে অভিযুক্ত নানাভাবে ওই অস্থায়ী কর্মীর উপর চাপ সৃষ্টি করত। এমনকী তার দেওয়া সম্পর্কের প্রস্তাবে রাজি না হলে চাকরি খেয়ে নেওয়ার ভয়ও দেখাত বলে অভিযোগ।

 অবশেষে রবিবার সন্ধেয় হাসপাতালের স্টোর রুমে ফাঁকা জায়গায় ওই কর্মীকে জোর করে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা। ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে হাসপাতালের অন্যান্য স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে স্থানীয় মানুষের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পাঁশকুড়া থানার পুলিশ। বর্তমানে অভিযুক্ত ফেসিলিটি ম্যানেজারকে পুলিশ আটক করেছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 এই নিয়ে শাসক বিরোধী চাপান উতোর তৈরি হয়েছে। বিজেপির পক্ষে অভিযোগ করা হচ্ছে অভিযুক্ত তৃণমূলের মদতপুষ্ট। হাসপাতালের বিভিন্ন অন্যায় কাজের সঙ্গে সে যুক্ত। হাসপাতালের ওষুধ থেকে শুরু করে বিভিন্ন বেআইনি কারবার করে ওই অভিযুক্ত জাহির আব্বাস। এর আগেও অনেক অভিযোগ উঠেছে এই জাহিরের বিরুদ্ধে। কিন্তু কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। 

যদিও তৃণমূলের পক্ষে বলা হয়েছে ধর্ষণকারী বা অভিযুক্তকে পুলিশ আটক করেছে। আইন আইনের পথে চলবে। তাদের বিরুদ্ধে বিরোধীরা যা অভিযোগ করছে তা সত্য নয়। একেবারেই ভিত্তিহীন। 

অভিযোগ, নির্যাতিতাকে এর আগে অনেক প্রলোভন এমনকী ভয় দেখালেও তিনি শারীরিক সম্পর্কে রাজি হননি। যে কারণে রবিবার সন্ধেয় সুযোগ বুঝে বল প্রয়োগ করে এমন ধর্ষণের ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া