শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৪২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: এলাকায় অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে বোমা তৈরি করতে গিয়ে সেই বোমা ফেটে জখম সদ্য কৈশোর পার হওয়া এক যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মুর্শিদাবাদের রাণীনগর থানার অন্তর্গত নজরানা গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ওই কিশোরের নাম রিয়ান মন্ডল (১৮)। ওই যুবকের পায়ে বোমার স্প্রিন্টারের আঘাত থাকায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় রিয়ানকে বোমা তৈরি করতে সাহায্য করার অভিযোগে রানীনগর থানার পুলিশ আরও তিন যুবককে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজন রানীনগরের একটি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বলে জানা গিয়েছে।
মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত সুপার (লালবাগ) রাসপ্রীত সিং বলেন,' রবিবার রাত ন'টা নাগাদ রানীনগর থানার পুলিশ খবর পায় নজরানা গ্রামে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এলাকায় পৌঁছে এক ব্যক্তিকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে। তার পায়ে আঘাত ছিল। বর্তমানে ওই ব্যক্তি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।' তিনি আরও বলেন,' ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই তিন ব্যক্তিও বোমা তৈরির কাজের সঙ্গে যুক্ত ছিল। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলার রুজু করে সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে সোমবার লালবাগ আদালতে পেশ করা হচ্ছে।'
আরও পড়ুন: সামনে ভোট, নেপালের কুরশিতে বসেই আরও বড় পদক্ষেপ সুশীলার, আলোচিত কুলমনকে বড় দায়িত্ব!
রানীনগর থানার এক আধিকারিক জানান, রবিবার রাতে নজরানা গ্রামে এক ব্যক্তির বাড়ির পাশে ফাঁকা জমিতে বসে দেশি সুতলি বোমা তৈরি করছিল কয়েকজন ব্যক্তি। সেই সময় কোনওভাবে কয়েকটি বোমা ফেটে রিয়ান মন্ডল নামে এক যুবক আহত হয়। এরপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে বাশিরুল শেখ, রাশিদুল শেখ এবং হাসান শেখ নামে আরও তিন যুবককে গ্রেপ্তার করে। ধৃতদের বয়স ১৯ থেকে ২২ বছরের মধ্যে বলে জানা গিয়েছে। এদের মধ্যে হাসান স্থানীয় একটি স্কুল থেকে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। সোমবার ওই যুবকের তৃতীয় সেমিস্টারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর তাকে লালবাগ আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রের খবর।
রানীনগর থানার ওই আধিকারিক জানান, আহত এবং ধৃত তিন যুবক সম্প্রতি এলাকায় ছোটখাটো অপরাধের ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছিল। পুলিশের অনুমান এলাকায় নিজেদের আতঙ্ক ছড়ানোর জন্য গোপনে তারা বোমা তৈরির কাজে হাত পাকাচ্ছিল। রবিবার রাতে বোমা তৈরি করার সময় হঠাৎ করেই সেই বোমা ফেটে যায়। তবে উচ্চ মাধ্যমিক এক পরীক্ষার্থী বোমা তৈরির কাজে যুক্ত হয়ে পড়ায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ধৃত বাশিরুল এবং রাশিদুলের পরিবারের সদস্যরা দাবি করেছেন, তাদের ছেলেরা বোমা তৈরীর ঘটনার সঙ্গে যুক্ত নয় এবং বিস্ফোরণের ঘটনার সময় তারা এলাকাতেই ছিল না। রাশিদুল শেখের মা মরিয়াম বিবি বলেন, 'আমার ছেলে বোমা তৈরি করা জানেও না এবং সে ঘটনাস্থলে ছিল না। বিস্ফোরণের কিছুক্ষণ আগেও সে মাঠে ঘাস কাটছিল। তারপর সে মোবাইল ফোন দেখছিল। বিস্ফোরণের ঘটনা ঘটার পর আহত যুবকের পরিবারের লোকেরা তাকে উদ্ধার করার জন্য আমার ছেলের সাহায্য চেয়েছিল। আমার ছেলে যখন সাহায্য করতে যায় সেই সময় পুলিশ তাকে ধরেছে।'
প্রায় একই রকম বক্তব্য রেখেছেন পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বাশিরুল মণ্ডলের বাবা দুলাল মন্ডল। তিনি বলেন, 'গোধনপাড়া এলাকায় আমার ছেলের একটি পোল্ট্রি ফার্ম রয়েছে। আমার ছেলে বোমা তৈরির কিছুই জানে না। এলাকায় একটি দুর্ঘটনা ঘটেছে এবং আহতকে সাহায্য করার জন্য রিয়ান মন্ডলের বাড়ির লোকেরা আমার ছেলের সাহায্য চেয়েছিল। আমার ছেলে যখন আহত ওই যুবককে উদ্ধার করতে চায় সেই সময় এলাকায় পুলিশ পৌঁছে যায় এবং আমার ছেলেকে গ্রেপ্তার করে।'
যদিও রানীনগর থানার এক আধিকারিক জানিয়েছেন, ধৃত যুবকদের বিরুদ্ধে বোমা তৈরি করার যথেষ্ট তথ্য প্রমাণ আমাদের হাতে রয়েছে। পুলিশ এলাকা থেকে ফেটে যাওয়া বোমার বেশ কিছু অংশ উদ্ধার করেছে। বোমা তৈরির এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার