মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Use these five techniques to reduce Fatty Liver and make it healthy

স্বাস্থ্য | থকথকে চর্বিতে গলে-পচে গেছে লিভার? খেলোয়াড়দের মতো চাঙ্গা হয়ে যাবে, শুধু জেনে নিন পঞ্চবাণ মন্ত্র

আকাশ দেবনাথ | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২১ : ২২Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: আধুনিক জীবনযাত্রার দৌলতে যে অসুখগুলি প্রায় মহামারির আকার ধারণ করেছে, ফ্যাটি লিভার তার মধ্যে অন্যতম। একটা সময় পর্যন্ত মনে করা হত, শুধুমাত্র মদ্যপানের কারণেই লিভারে চর্বি জমে। কিন্তু বর্তমানে ‘নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ’-এ আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে, যার মূল কারণ অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। চিকিৎসকেরা এই রোগকে ‘নীরব ঘাতক’ বলে থাকেন, কারণ প্রাথমিক পর্যায়ে এর নির্দিষ্ট কোনও উপসর্গ থাকে না। তবে আশার কথা হল, এই রোগের নিরাময়ের চাবিকাঠি লুকিয়ে রয়েছে আপনার দৈনন্দিন অভ্যাসের মধ্যেই। শুধু ওষুধ নয়, জীবনযাত্রায় পাঁচটি জরুরি পরিবর্তন আনলেই এই বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, ফ্যাটি লিভার সারিয়ে তোলার জন্য কোনও ম্যাজিক পিল নেই। এর একমাত্র পথ হলো অনুশাসন। আর পঞ্চবান মন্ত্র সেই অনুশাসনের পাঁচটি ধাপ, যা নিয়মিত মেনে চললে লিভার আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে।
আরও পড়ুন: ৩ মিনিটে ভাঙা হাড় জুড়ে যাবে! যুগান্তকারী ‘আঠা’ আবিষ্কার চীনের বিজ্ঞানীদের, বদলে যাবে চিকিৎসাশাস্ত্রের রূপরেখা?

১। খাদ্যাভ্যাসে আনুন বিপ্লব: লিভারকে সুস্থ রাখার প্রথম শর্তই হল সঠিক খাবার বেছে নেওয়া। খাদ্যতালিকা থেকে চিনি এবং সরল শর্করা (যেমন - ময়দার রুটি, সাদা ভাত, মিষ্টি, নরম পানীয়) বাদ দেওয়া অত্যন্ত জরুরি। অতিরিক্ত ভাজাভুজি, ট্রান্স ফ্যাটযুক্ত খাবার (প্যাকেটজাত স্ন্যাকস, ফাস্ট ফুড) এবং লাল মাংস (রেড মিট) লিভারের ওপর চাপ বাড়ায়। পরিবর্তে খাদ্যতালিকায় যোগ করুন ফাইবার বা আঁশযুক্ত খাবার, যেমন- প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি, মরসুমি ফল এবং গোটা শস্য (হোল গ্রেন)। মাছ, ডিমের সাদা অংশ, ডালের মতো প্রোটিন এবং বাদাম, অ্যাভোকাডো, অলিভ অয়েলের মতো স্বাস্থ্যকর ফ্যাট লিভারের বন্ধু।
আরও পড়ুন: বাবা ভাঙ্গা আর নস্ত্রাদামুস দু’জনেই সাবধান করেছিলেন! ২০২৫-এর ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী শুনে কাঁপছে গোটা বিশ্ব

২। ওজন কমানো অত্যন্ত জরুরি: ফ্যাটি লিভার কমানোর সবচেয়ে কার্যকর উপায় হল ওজন নিয়ন্ত্রণ। চিকিৎসকদের মতে, শরীরের মোট ওজনের মাত্র ৫ থেকে ১০ শতাংশ কমালেই লিভারের চর্বি উল্লেখযোগ্যভাবে কমে আসে এবং প্রদাহ নিয়ন্ত্রণে থাকে। এর জন্য ডায়েটের পাশাপাশি কায়িক পরিশ্রম অপরিহার্য।

৩। শরীরচর্চাকে করুন নিত্যসঙ্গী: লিভারে জমা ফ্যাট ঝরিয়ে ফেলতে ব্যায়ামের কোনও বিকল্প নেই। সপ্তাহে অন্তত ১৫০ মিনিট হালকা শরীরচর্চা, যেমন- দ্রুত হাঁটা, জগিং, সাইকেল চালানো বা সাঁতার কাটার চেষ্টা করুন। এর সঙ্গে সপ্তাহে দু’দিন পেশি মজবুত করার ব্যায়াম বা ওয়েট ট্রেনিং করলে আরও ভাল ফল মেলে। শরীরচর্চা শুধু ওজন কমায় না, ইনসুলিনের কার্যকারিতাও বাড়ায়, যা ফ্যাটি লিভারের মোকাবিলায় সহায়ক।

৪। মদ্যপানে ইতি: অ্যালকোহলিক ফ্যাটি লিভারের ক্ষেত্রে মদ্যপান সম্পূর্ণ বন্ধ করা ছাড়া আর কোনও পথ নেই। নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারের ক্ষেত্রেও মদ্যপান লিভারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। তাই এই অভ্যাস বর্জন করাই শ্রেয়।

৫। অন্যান্য রোগের নিয়ন্ত্রণ: ফ্যাটি লিভারের সঙ্গে ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ এবং রক্তে উচ্চ কোলেস্টেরলের মতো রোগগুলির গভীর যোগ রয়েছে। তাই লিভারকে সুস্থ রাখতে হলে এই রোগগুলিকেও নিয়ন্ত্রণে রাখা আবশ্যক। চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ খাওয়া এবং পরীক্ষা করানো জরুরি।

লিভারে মেদ জমলে, শরীর সতর্কবার্তা পাঠায়। তাই আতঙ্কিত না হয়ে, যত দ্রুত সম্ভব জীবনযাত্রায় পরিবর্তন আনুন। সুস্থ লিভার নীরোগ জীবনের চাবিকাঠি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া