শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ৪৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: পূর্বাভাস ছিলই। সেইমতো বেলা বাড়তেই বদলে গেল আবহাওয়া। এককথায় বেলা বাড়তেই ভোলবদল। সকালে খটখটে রোদের পর, দুপুরেই কলকাতার আকাশ কালো। ঝিরঝিরে বৃষ্টি। বৃষ্টি শুরু হয়েছে হুগলি, উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে। হাওয়া অফিসের সতর্কতা অনুযায়ী, দিনভর এরকমই থাকার সম্ভাবনা কলকাতার আবহাওয়ার। জারি হলুদ সতর্কতা।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। রবিবার মূলত মেঘলা আকাশ থাকবে মহানগরের। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস। যা শুরু হয়েছে ইতিমধ্যেই।
তবে শুধু রবিবার নয়। হাওয়া অফিস রবিবার দুপুরে আগামী কয়েকদিনে আবহাওয়া কেমন থাকার সম্ভাবনা, কোন জেলায় কোন সতর্কতা, তা জানিয়েছে বিস্তারিত।
হাওয়া অফিস জানাচ্ছে-
রবিবার- দক্ষিণবঙ্গের সব জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হলুদ সতর্কতা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ, ঝড়, বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ এবং দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। অন্যদিকে এই তিন জেলা ছাড়া উত্তরবঙ্গের বাকি সব জেলায় এদিন জারি কমলা সতর্কতা। এবং বজ্রবিদ্যুৎ, অতিভারী বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস।
সোমবার-সোমবার আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে জারি কমলা সতর্কতা। অতিভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়ার পূর্বাভাস। আগামিকাল বাকি সব জেলায় হলুদ সতর্কতা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবারে।
মঙ্গলবার-মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। মঙ্গলে পুরুলিয়া ভাসতে পারে ভারী বৃষ্টিতে। এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সাত থেকে এগারো সেমি পর্যন্ত। মঙ্গলবার উত্তর এবং দক্ষিণ, দুই বঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি। বজ্রবিদ্যুৎ, সমকা হাওয়ার সম্ভাবনা।
বুধবার- দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। এই চার জেলায় হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে কোনও সতর্কতা জারি নেই। তবে বুধে দক্ষিণবঙ্গের সব জেলায় জারি হলুদ সতর্কতা।
বৃহস্পতিবার- উত্তরদিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি। অন্যদিকে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়ায় জারি হলুদ সতর্কতা। বাকি জেলাগুলিতে কোনও সতর্কতা জারি নেই বৃহস্পতিবার।
আরও পড়ুন: বাংলাদেশ-নেপাল, বিক্ষোভ-সরকার পতনে বিস্তর মিল থাকলেও শুরুতেই ইউনূসকে
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। ঘূর্ণাবর্তটি রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উপরে। আগামী দু’দিনে তা দক্ষিণ ওড়িশার উপর দিয়ে আরও পশ্চিম-উত্তর পশ্চিমে সরবে। এরপর ছত্তিশগড়ের দিকে চলে যাবে। এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখা অমৃতসর, মুজফ্ফরনগর, ডালটনগঞ্জ হয়ে নিম্নচাপ অঞ্চলের মধ্যে গিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। উত্তর-পশ্চিম ঝাড়খণ্ডের উপর আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যদিও এই নতুন নিম্নচাপ অঞ্চলের সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার