শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ২৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: সাগরে ফের তৈরি হল নিম্নচাপ অঞ্চল। এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখার প্রভাব। যদিও এর সরাসরি প্রভাব বাংলায় পড়বে না। কিন্তু আগামী সাতদিন জেলায় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। ঘূর্ণাবর্তটি রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উপরে। আগামী দু’দিনে তা দক্ষিণ ওড়িশার উপর দিয়ে আরও পশ্চিম-উত্তর পশ্চিমে সরবে। এরপর ছত্তিশগড়ের দিকে চলে যাবে। এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখা অমৃতসর, মুজফ্ফরনগর, ডালটনগঞ্জ হয়ে নিম্নচাপ অঞ্চলের মধ্যে গিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। উত্তর-পশ্চিম ঝাড়খণ্ডের উপর আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যদিও এই নতুন নিম্নচাপ অঞ্চলের সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পয়লা জুন থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত এই মরশুমের মোট বৃষ্টিপাত ১১৯৫.৪ মিমি, যা স্বাভাবিকের তুলনায় ১ শতাংশ বেশি। এর মধ্যে ১৪টি জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক। ৫টি জেলায় স্বাভাবিকের থেকে অধিক বৃষ্টি হয়েছে এবং অবশিষ্ট ৪টি জেলাতে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে।
শনিবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া ও হাওড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
আরও পড়ুন: উত্তরপাড়ার বেসরকারি হোমে মেধাবী তরুণীকে শারীরিক নিগ্রহ, কর্ণধার সহ একাধিক কর্মী গ্রেপ্তার
আগামিকাল রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। তুমুল বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
আগামী সোমবার ও মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা দু'দিন দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সর্তকতা জারি রয়েছে। এই দু'দিন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
আগামী বুধবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে শুধুমাত্র হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আপাতত কোনও সতর্কতা জারি হয়নি।
আজ শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে কমলা সতর্কতা। এই দুই জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। এই তিন জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে।
আগামিকাল, রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। তিন জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা। কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পাঁচ জেলায় হলুদ সর্তকতা জারি রয়েছে।
আগামী মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামী বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। এই চার জেলায় হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। আগামী বৃহস্পতিবার কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী শুক্রবার শুধুমাত্র আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার