শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৫২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: উত্তরপাড়া থানার নবগ্রামে একটি বেসরকারি হোমে তরুণীকে শারীরিক নিগ্রহের অভিযোগ। অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ করেন ২৬ বছরের ওই যুবতী।পুলিশ গতকাল চারজনকে গ্রেপ্তার করে। ধৃতরা হল, উত্তরপাড়া থানার নবগ্রামের বেসরকারি হোমের কর্নধার, সেক্রেটারি ও দুই জন কর্মী। ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হবে।
নবগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদার বলেন, 'আবাসিক ওই তরুণী খুবই মেধাবী। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ওই হোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে একবার আমাদের পার্টি অফিসে এসেছিলেন। আমরা বলেছিলাম পুলিশে অভিযোগ জানাতে। অজয় এখন আর তৃণমূলের সঙ্গে যুক্ত নেই।'
পাশাপাশি বিজেপির নবগ্রাম মণ্ডল সভাপতি রাজেশ রজক বলেন, 'ওনাকে আমরা চিনি ওর অনেকগুলো রূপ আছে। তৃণমূলের সদস্য ছিলেন। যদি অভিযোগ সত্যি হয় তাহলে পুলিশ ব্যবস্থা নিক। তৃণমূল করেন তাই পঞ্চায়েতের সঙ্গে ওঠাবসা তো থাকবেই।'
আরও পড়ুন: মিউটেশনের টাকা পড়েনি জমা, লক্ষ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ চুঁচুড়া পুরসভায়, অভিযুক্ত কর্মী
যদিও হোমের কর্মীদের একাংশ জানান, হোমের কর্ণধার ভাল লোক। তাঁরা দীর্ঘদিন দেখছেন। কখনও খারাপ কিছু চোখে পরেনি তাঁদের।
গতকালই উত্তরপাড়ার একটি বেসরকারি নেশামুক্তি কেন্দ্রের কর্ণধারকে শিলনোড়া দিয়ে থেঁতলে খুন করে পালিয়ে যায় দুই আবাসিক। কয়েকমাস আগে অন্য একটি নেশামুক্তি কেন্দ্রে এক আবাসিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। উত্তরপাড়ার বেসরকারি হোম এবং নেশা মুক্তি কেন্দ্রেগুলোর বিরুদ্ধে অভিযোগ উঠছে বারবার।
প্রসঙ্গত, গতকাল এগারো নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় 'টাইম টু চেঞ্জ' নামে একটি নেশা মুক্তি কেন্দ্র রয়েছে। সেখানেই ঘটে গিয়েছে ভয়াবহ ঘটনা, সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে, ওই কেন্দ্রের কর্ণধার ছিলেন মদন রানা।
মদন দশ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলরের প্রাক্তন স্বামী। শুক্রবার ভোরে ওই নেশামুক্তি কেন্দ্রের দুই আবাসিক মদনকে শিলনোড়া দিয়ে মাথা থেঁতলে খুন করেন বলে অভিযোগ। অন্য এক আবাসিককেও মারধোর করেন বলে জানা গিয়েছে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত। তথ্য, পরপর দুটি অপরাধমূলক কাজের পর, পালিয়ে যান তাঁরা। ঘটনার খবর পেয়ে মদনের মা, দিদি নেশা মুক্তি কেন্দ্রে যান। রক্তাক্ত জখম অবস্থায় যুবককে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। সেখানেই মৃত্যু হয়েছে তাঁর।
মদন রানার বিরুদ্ধেও এর আগে প্রতারনার অভিযোগ ছিল বলে জানা গিয়েছে। সূত্রের খবর গ্রেপ্তারও হয়েছিলেন তিনি। একসময় তিনি নিজেও নেশাসক্ত ছিলেন। বছর পাঁচেক আগে উত্তরপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে নেশা মুক্তি কেন্দ্র খোলেন।
মদনের দিদি নন্দিতা ভারমা বলেন, 'পৌনে সাতটা নাগাদ খবর পাই ভাইকে মারধর করা হয়েছে। তারপর সেন্টারে এসে আমরা দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখনও আমার ভাইয়ের শ্বাস চলছিল। শুধু মাথায় আঘাত করেছে, শরীরে আর কোথাও আঘাত নেই। চিকিৎসক দেখেই জানান, আরও আগে পৌঁছতে পারলে সম্ভাবনা ছিল। ২০-২২ জন আবাসিক ছিল সেখানে। এই ঘটনার পর তাঁরা বেশিরভাগজনই ট্রেনে করে পালিয়ে যান।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার