শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ২৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: হাওড়ার শিশু মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত। ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হলো ৯ বছরের শিশু আহন কুন্ডুর দেহ। চলতি মাসের ৯ তারিখ খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুন্ডুর ছেলে আহন। খোঁজাখুঁজির পর বাড়ি থেকে দূরে একটি পুকুর থেকে উদ্ধার হয় দেহ। এরপর মৃত্যু নিশ্চিত হওয়ার পর শিশুটিকে কবর দেওয়া হয়। সেইসঙ্গে মৃত শিশুটির পরিবারের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে জগৎবল্লভপুর থানার পুলিশ।
এটি খুন না কি সাধারণ দুর্ঘটনার কারণে মৃত্যু তা জানতে পুলিশ আদালতের নির্দেশে শুক্রবার শিশুটির দেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠায়। যদিও এই মৃত্যু ঘিরে ব্যপক উত্তেজনা জগৎবল্লভপুরে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সৌমিত্র মজুমদারের অভিযোগ, পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুন্ডুর ছোট ছেলেকে পাড়ারই একজন খুন করে জলে ফেলে দিয়েছে। প্রথমে শিশুটির দেহ কবর দেওয়া হয়। পরে খুন হয়েছে অনুমান করে শিশুটির দেহ শ্মশানের মাটি খুঁড়ে তোলা হয় ময়নাতদন্তের জন্য।
আরও পড়ুন: 'পুজোয় বাড়ি যাব', অনুমতি না মিলতেই শিলনোড়া দিয়ে থেঁতলে খুন নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধারকে!
অপর এক স্থানীয় বাসিন্দা অরুণ বিশ্বাসের অভিযোগ, 'পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুন্ডুর ছোট ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। প্রথমে আমরা ভেবেছিলাম এটি একটি দুর্ঘটনা। পরবর্তী সময়ে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে শিশুটিকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এরপর সেই শিশুটিকে জলে ফেলে দেওয়া হয়। অভিযুক্ত এলাকারই বাসিন্দা। শিশুটিকে কবর থেকে তোলা হয়েছে ময়নাতদন্তের জন্য।' তাঁর দাবি, অভিযুক্তের কঠোরতম শাস্তি।
আরও পড়ুন: পাড়ার 'বৌদি'কে নিয়ে পালানোর অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে, দল বলল ওটা ব্যক্তিগত বিষয়
যদিও এই ঘটনাটি এখনও পর্যন্ত খুন বলতে নারাজ পুলিশ। ময়নাতদন্তের পরেই খুন কি না তা জানা যাবে বলে জানিয়েছে তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটির পরিবারের অভিযোগ পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অর্ডার নিয়ে কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে তা জানা যায়নি। এমনকি খুন হওয়ার বিষয়টিও স্পষ্ট নয়। ময়নাতদন্তের পর এটি খুন নাকি সাধারণ দুর্ঘটনায় মৃত্যু তা জানা যাবে। তবে মৃতের পরিবার খুনের অভিযোগ করেছে।
উল্লেখ্য, এই বছর ২৮ মার্চ হাওড়া ডোমজুড়-এর ডাঁসপাড়ায় বল নিয়ে বিবাদের জেরে মৃত্যু হয় চার বছরের শিশু আয়ুস শেখের। শিশুকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় এক নাবালককে। আবার এই বছরই ২২ শে জুন হুগলির খানাকুলে ৪ বছরের এক শিশু কৃষ্ণ কোলে খুন হয়। শিশুটিকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় তার সৎমা'কে। এর পাশাপাশি চলতি মাসে নদীয়ার তেহট্টের নিশ্চিন্তপুর গ্রামে তৃতীয় শ্রেণির পড়ুয়া ৯ বছরের একটি শিশু নিখোঁজ হয়ে যায়। পরেরদিন দুপুরে তার দেহ উদ্ধার করা হয় বাড়ির পাশের একটি ডোবা থেকে। ঘটনার দিন বাড়ি থেকে খেলতে বেরিয়ে আর ফিরে না আসায় প্রথমে এদিক সেদিক খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় শিশুটির পরিবারের পক্ষ থেকে তেহট্ট থানায় অভিযোগ জানানো হয়। শেষপর্যন্ত পরেরদিন একটি ত্রিপলে জড়ানো অবস্থায় তার দেহ উদ্ধার হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার