শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: গোপাল সাহা | লেখক: আর্যা ঘটক ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ২৯Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: গর্ভবতী মহিলাদের সুরক্ষায়, অর্থাৎ অন্তঃসত্ত্বা মা ও শিশুর সুরক্ষায় আরও একধাপ এগিয়ে গেল রাজ্যের চিকিৎসা ব্যবস্থা, যার প্রধান কান্ডারী সুরক্ষা ক্লিনিক ও ডায়াগনস্টিক্স। পূর্ব ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ডায়াগনস্টিক্স চেন সুরক্ষা ডায়াগনস্টিক্স। যাঁরা আয়োজন করেছিলেন এক বিশেষ কর্মশালা - জেনোমিক্স অ্যান্ড ফিটাল হেলথ্। এর মূল উদ্দেশ্য ছিল গর্ভবতী নারী ও তাঁদের পরিবারকে ভ্রূণ-চিকিৎসা এবং জেনেটিক স্ক্রিনিং-এর ভূমিকা সম্পর্কে সঠিক, বৈজ্ঞানিক ও নির্ভুল তথ্য জানানো। পাশাপাশি তাঁদের সচেতন ও ক্ষমতায়িত করা।
সেখানে উপস্থিত ছিলেন প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও ভ্রূণ-চিকিৎসা বিশেষজ্ঞ চিকিৎসক প্রদীপ গোস্বামী এবং উপাসনা মুখার্জি, কন্সালট্যান্ট জেনেটিক কাউন্সিলর (BGCI লেভেল - সার্টিফায়েড, মেডিক্যাল জেনেটিসিস্ট ও ক্লিনিকাল জেনোমিক্স বিশেষজ্ঞ)।
জেনোমিক্স প্রযুক্তির প্রয়োগ
এদিন উপস্থিত বিশেষজ্ঞরা জানান, ১০০টি গর্ভাবস্থার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই সুস্থ শিশু জন্মালেও প্রায় ৮–১০% ক্ষেত্রে ছোট-বড় জন্মগত সমস্যার আশঙ্কা থাকে, যার মধ্যে অনেকটাই অচিকিৎস্য জেনেটিক অসুখের কারণে ঘটে। আধুনিক জেনোমিক প্রযুক্তির মাধ্যমে আজ মাতৃগর্ভে থাকা ভ্রূণের DNA বিশ্লেষণ করে অনেক সমস্যা জন্মের আগেই শনাক্ত করা সম্ভব। এর ফলে ভবিষ্যৎ বাবা-মায়েরা তাঁদের সন্তানের জেনেটিক স্বাস্থ্যের ঝুঁকি সম্পর্কে অবগত হয়ে বর্তমান ও ভবিষ্যতের জন্য উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারেন।
মূলত এই বেসরকারি সংস্থার জেনোমিক টেস্টিং ল্যাব এখন ডাউন সিন্ড্রোম, এডওয়ার্ডস সিন্ড্রোম, পাটাউ সিন্ড্রোম সহ যৌন ক্রোমোজোম অ্যানিউপ্লয়ডি সঠিকভাবে শনাক্ত করতে সক্ষম। পূর্ব ভারতের সর্ববৃহৎ ও আধুনিক জেনোমিক টেস্টিং সুবিধা দিয়ে সুরক্ষা প্রতিরোধমূলক চিকিৎসায় এক বড় ভূমিকা রাখছে- যেখানে ঝুঁকি দ্রুত ধরা পড়ায় আগেভাগে চিকিৎসা পরিকল্পনা করা সম্ভব হচ্ছে।
এই বিষয়ে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক প্রদীপ গোস্বামী আজকাল ডট ইন এর মুখোমুখি হয়ে বলেন, 'বর্তমান সময়ে ছোট পরিবার ও সীমিত সহায়তার কারণে গর্ভাবস্থায় মা ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাই ভ্রূণ-চিকিৎসা ও জেনোমিক্সের সমন্বয় আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন গর্ভাবস্থার তৃতীয় মাস থেকেই অনেক জেনেটিক ও জন্মগত সমস্যার প্রাথমিক নির্ণয় করা সম্ভব।' তিনি আরও জানান, 'ভ্রূণ-চিকিৎসা ও জেনেটিক টেস্টিং এক ছাদের তলায় এনে আমাদের সংস্থা দ্রুততর নির্ণয়, উন্নততর পরিচর্যা ও ব্যক্তিকেন্দ্রিক পরামর্শ দিতে পারছে।'
এই বিষয়ে সুরক্ষা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক্সের চেয়ারম্যান ও জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর চিকিৎসক সুমনাথ চ্যাটার্জি বলেন, 'আমরা বিশ্বাস করি সচেতনতা ও প্রাথমিক হস্তক্ষেপ মাতৃ ও শিশুর স্বাস্থ্য রক্ষায় সবচেয়ে জরুরি। ভ্রূণ-চিকিৎসা ও জেনোমিক্সের অগ্রগতির ফলে জন্মের আগেই সম্ভাব্য জটিলতা শনাক্ত ও মোকাবিলা করা সম্ভব হচ্ছে। এই কর্মশালা সেই লক্ষ্যেই একটি পদক্ষেপ - পরিবারগুলোকে সচেতন করা এবং নিরাপদ গর্ভাবস্থা নিশ্চিত করা।'
মেডিক্যাল কন্সালটেন্ট জেনেটিক কাউন্সিলর উপাসনা মুখার্জি আজকাল ডট ইন এর মুখোমুখি হয়ে বলেন, 'এই ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা প্রসূতি পরিচর্যাকে আরও শক্তিশালী করতে পারব। ক্লিনিক্যাল দক্ষতার সঙ্গে আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তিকে একত্রিত করে আমরা মা ও শিশুর জন্য সর্বোত্তম ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি'।
তিনি আরও বলেন, 'বিয়ের পর স্বামী-স্ত্রী'র ফ্যামিলি প্ল্যানিং করার সময় এই বিষয়ে সচেতন হতে হবে। কারণ গর্ভাবস্থা কিংবা অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার পর কোনও সমস্যা হলে সেক্ষেত্রে নিরাময় খুবই সমস্যাজনক। কখনও তা অসম্ভব হয়ে দাঁড়ায়। যদি ফ্যামিলি প্ল্যানিং করার সময় চিকিৎসকদের সঙ্গে কিংবা আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাহলে পূর্বেই তার সমস্যা সমাধান করা যেতে পারে বা প্রকৃত সাজেশন এর মাধ্যমে একটা সঠিক সুস্থ সিদ্ধান্তে পৌঁছানো যেতে পারে। যা, সেই দম্পতির ক্ষেত্রে কোনও বিপদের আশঙ্কা থাকলেও সেখান থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারবেন এবং সন্তানও সুরক্ষিত থাকবে।'
উল্লেখযোগ্য বিষয়, ভবিষ্যতের কথা ভেবে জেনোমিক্স ও ভ্রূণ-চিকিৎসাকে এক প্ল্যাটফর্মে এনে এই বেসরকারি সংস্থা প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবা ও সচেতন সিদ্ধান্ত গ্রহণে প্রত্যাশিত পরিবারগুলিকে সহায়তা করে চলেছে। এমনটাই জানিয়েছেন এই বেসরকারি সংস্থা সুরক্ষা ক্লিনিক ও ডায়াগনোসিস এর কর্তৃপক্ষ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার