শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১২ সেপ্টেম্বর ২০২৫ ০৮ : ৩১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: পুজো আর কদ্দিন? হাতের আঙুলে গোনা যাবে এখন কমে আসা দিনের সংখ্যা। কিন্তু তাতে কি? মাঝে মাঝে আকাশ শরৎকালের মতো লাগলেও, মাঝে মাঝেই যেন একেবারে ঘোর বর্ষা। হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, আরও কদিন সইতে হবে এই ঝড়-বৃষ্টির তাণ্ডব।
শুক্রবার সকালেই হাওয়া অফিস আবহাওয়ার বড় আপডেট দিয়েছে। সকাল ৭.৪৪-এর আপডেটে হাওয়া অফিস একাধিক জেলায় আগামী কয়েকঘণ্টায় ঝড়-জল-বজ্রবিদ্যুতের সম্ভাবনার কথা জানিয়েছে। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী দু থেকে তিন ঘণ্টার মধ্যে কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ এবং ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।
সেপ্টেম্বরেও বৃষ্টির তাণ্ডব পিছু ছাড়ছে না। আগেভাগেই মৌসম ভবন সতর্ক করেছে, দেশজুড়ে সেপ্টেম্বর মাসেও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই বর্ষা জুড়ে একটানা তুমুল বৃষ্টির জেরে রাজ্যে রাজ্যে চরম দুর্ভোগ জারি রয়েছে। এখনও বন্যা পরিস্থিতি রয়েছে একাধিক জায়গায়। বঙ্গেও জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি।
মৌসম ভবন সূত্রে তথ্য, বৃহস্পতিবার ও আগামিকাল শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সব জেলাতেই। দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা। শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী সোমবার ও মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনও সতর্কতা জারি হয়নি।
বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। এই চার জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ও কোচবিহারে। শনিবার ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। জারি রয়েছে কমলা সতর্কতা। ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে এই দুই জেলায়। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কমলা সতর্কতা রয়েছে এই জেলাগুলিতে।
আগামী রবিবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। আগামী সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার