শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | হাতে আর সময় নেই! এখনই প্রবল বৃষ্টিতে ভিজবে দক্ষিণের এই জেলাগুলি, রেহাই নেই উত্তরবঙ্গেরও, বড় আপডেট হাওয়া অফিসের

রিয়া পাত্র | ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৪২Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: পূর্বাভাস ছিলই। বেলা বাড়তে আরও স্পষ্ট হল সম্ভাবনা। বৃহস্পতিবার বিকেলে হাওয়া অফিস জানিয়েছে, কোন কোন জেলায় কিছুক্ষণেই ঝেঁপে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। তালিকায় যেমন উত্তরবঙ্গের একাধিক জেলা, তেমনই রয়েছে দক্ষিণবঙ্গের জেলাও।

হাওয়া অফিস জানাচ্ছে, আর কয়েকঘণ্টা সতর্ক থাকতে হবে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলার বাসিন্দাদের। বুধবার দুপুর সাড়ে তিনটার আপডেটে মৌসম ভবন জানাচ্ছে, পরবর্তী দু থেকে তিন ঘণ্টায় পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক অংশে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গী হতে পারে দমকা হাওয়া। হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

আগামী কয়েকঘণ্টায় বাঁকুড়া, ঝাড়গ্রাম, মালদহের বিক্ষিপ্ত অংশে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ, সঙ্গে তীব্র বৃষ্টি এবং দমকা বাতাসের সম্ভাবনা। ওই জেলাগুলিতেও বজ্রবিদ্যুত-ঝড়ের সঙ্গী হতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বওয়া দমকা বাতাস। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

আরও পড়ুন: ওজনে নয়, পশ্চিমবঙ্গের এই বাজারে টাটকা পদ্মার ইলিশ বিক্রি হয় 'থালা' হিসেবে, বহু লোকই জানেন না এই বাজারের সন্ধান 

অন্যদিকে, বিকেল চারটের আপডেটে হাওয়া অফিস জানাচ্ছে, আগামী দু থেকে তিন ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুরের বিক্ষিপ্ত অংশে মাঝারি থেকে হালকা বজ্রবিদ্যুৎ, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা বাতাসের সম্ভাবনা রয়েছে। এই কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে কোনও নিম্নচাপ নেই সাগরে। তবে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। চলতি সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে।বর্তমানে মৌসুমি অক্ষরেখা বঙ্গের উপর দিয়ে বিস্তৃত। কচ্ছ ও দক্ষিণ-পশ্চিম রাজস্থানের অতি গভীর নিম্নচাপের উপর দিয়ে উদয়পুর, শিবপুরী, সিদ্ধি, রাঁচি এবং পশ্চিমবঙ্গের দিঘা হয়ে তা পূর্বে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরে আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। 

মৌসম ভবন সূত্রে তথ্য,  বৃহস্পতিবার ও আগামিকাল শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সব জেলাতেই। দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা। শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা।  রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী সোমবার ও মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনও সতর্কতা জারি হয়নি। 

 বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। এই চার জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ও কোচবিহারে। শনিবার ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। জারি রয়েছে কমলা সতর্কতা। ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে এই দুই জেলায়। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কমলা সতর্কতা রয়েছে এই জেলাগুলিতে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া