শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পুজো উদ্যোক্তাদের হাতে পৌঁছল সরকারি অনুদানের চেক, শ্রীরামপুর-রিষড়ার কমিটিগুলিকে কী নির্দেশ পুলিশের?

রজিত দাস | ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ৪২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুজো উপলক্ষে শ্রীরামপুর ও রিষড়ার পুজো কমিটিগুলিকে সরকারি অনুদানের চেক বিতরণ করা হল রিষড়া রবীন্দ্রভবনে। বৃহস্পতিবার শ্রীরামপুরের ৪৮৫টি এবং রিষড়ার ৮০টি পুজো কমিটিকে এক লক্ষ ১০ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, মহকুমা শাসক শম্ভুদীপ সরকার, চাঁপদানির পুরপ্রধান অরিন্দম গুঁইন, শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা এবং রিষড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র, উপ-পুরপ্রধান জাহিদ হাসান। এছাড়াও ছিলেন এই দুই পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, “পুজোর পাশাপাশি প্রত্যেকটি পুজো কমিটিকে সামাজিক সচেতনতা বাড়ানো এবং দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করাই আমাদের প্রধান লক্ষ্য। এই বছর শ্রীরামপুরে পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে।”

চাঁপদানির পুরপ্রধান অরিন্দম গুঁইন বলেন, “পুজো সুন্দরভাবে সম্পন্ন করার জন্যই মুখ্যমন্ত্রী এই অনুদান দিচ্ছেন।” রিষড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্রের কথায়, “মুখ্যমন্ত্রীর অনুদানের ফলে বাংলার পুজোর মর্যাদা ও মাত্রা অন্য স্তরে পৌঁছেছে।”

এই উদ্যোগে পুজোকে আরও নিরাপদ, সংগঠিত এবং উৎসবমুখর করে তুলতে প্রশাসনের সক্রিয় ভূমিকা নিয়েও এ দিন আলোচনা হয়।

আরও পড়ুন- বকেয়ার দাবিতে মিলে বিক্ষোভ, ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে ঘেরাও বিজেপির রাজ্য সভাপতি

গত ৩১শে জুলাই চলতি বছরের জন্য পুজো অনুদান ঘোষমা করেছিলেন মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জির ঘোষণা অনুসারে এবার পুজোর অনুদানের অঙ্ক এক লক্ষ ১০ হাজার টাকা। যা ২০২৪ সালে ছিল ৮৫ হাজার টাকা। একই সঙ্গে বিদ্যুৎ বিলে পুজো কমিটি গুলিকে ৮০ শতাংশ ছাড় ও পুজো কমিটি গুলি ফায়ার লাইসেন্স ফিও মকুবের ঘোষণা করেন মমতা ব্যানার্জি।

সেদিন পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, "বাংলার দুর্গাপুজো জাতীয় উৎসব, প্রাণের উৎসব। দুর্গাপুজোর বৈঠক নিয়ে অনেকে কোর্টে চলে যায়, অনেকে বলে দুর্গাপুজো-সরস্বতী পুজো করতে দেওয়া হয় না। এটা উৎসব, অনেকে কাজ পায়। ৪৫ হাজারটি বড় ক্লাবে দুর্গাপুজো হয়। ৫ অক্টোবর পুজো কার্নিভাল, ২, ৩ ও ৪ অক্টোবর বিসর্জনের দিন। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের যেন সমন্বয় থাকে। মহিলাদের নিরাপত্তায় নজর দিতে হবে।"

২০১৮ সাল থেকে রাজ্য সরকার দুর্গাপুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া শুরু করে। প্রথমে এর পরিমাণ ছিল ১০ হাজার টাকা। সময়ের সঙ্গে সঙ্গে তা বাড়তে বাড়তে এই বছর এক লক্ষ ১০ হাজার টাকায় এসে দাঁড়িয়েছে। এর পাশাপাশি, পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলেও ছাড় দেওয়া হয়। সরকারের যুক্তি, এই অনুদান শুধুমাত্র উৎসবের আয়োজনে সাহায্য করে না, রাজ্যের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া