শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | শনিবার পর্যন্ত গঙ্গাসাগরে পুণ্যার্থীর সংখ্যা ৪৫ লক্ষ, সাগর পরিদর্শনে রাজ্যের মন্ত্রীরা

Pallabi Ghosh | ১৩ জানুয়ারী ২০২৪ ২০ : ৪৫Pallabi Ghosh
তীর্থঙ্কর দাস: দেশ-বিদেশ থেকে গঙ্গাসাগরে স্নান সারতে আসছেন পুণ্যার্থীরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৯ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলায় আগত তীর্থযাত্রীদের জন্য মাথাপিছু পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা ঘোষণা করেছিলেন। কপিলমুনি আশ্রম সহ মেলা চত্বরকে সুন্দরভাবে সুসজ্জিত করে তোলা হয়েছে। বানানো হয়েছে দশ হাজারেরও বেশি স্থায়ী শৌচালয়, পার্মানেন্ট ফুড কোর্ট, তৈরি হয়েছে তীর্থযাত্রী নিবাস, পাকা রাস্তা, লাগানো হয়েছে স্ট্রিট লাইটস এবং করা হয়েছে পানীয় জলের ব্যবস্থা।
এবার মেলায় পূণ্যার্থীদের পারাপারের জন্য ২২ টি জেটি ব্যবহার করা হচ্ছে। তীর্থযাত্রীদের চলাচলের স্বার্থে আড়াই হাজার বা, ছটি বার্জ, ৩৮টি ভেসেল ও ১০০ টি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দের জন্য এবার অধিক সংখ্যায় যাত্রী নিবাসের সুবন্দোবস্ত করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। মোতায়েন রয়েছে ১৪ হাজারেরও বেশি পুলিশ কর্মী, ৪৩টি ওয়াচ টাওয়ার, ১৮ টি অ্যান্টিক্রাইম পেট্রোলিং টিম, সাতটি কোঅর্ডিনেশন টিম।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে শনিবার দুপুর বারোটা পর্যন্ত প্রায় ৪৫ লক্ষ তীর্থযাত্রী পুণ্যস্নান করেছেন। যাঁরা কোনও কারণে মেলায় আসতে পারছেন না তাঁদের জন্য অনলাইন বুকিংয়ের মাধ্যমে রয়েছে ই-দর্শন এবং ই-স্নানের ব্যবস্থা। শুধু তাই নয় কপিল মুনি মন্দিরের প্রসাদ এবং পবিত্র গঙ্গাজল অনলাইন বুকিংয়ের মাধ্যমে বাড়ি বসেই পাওয়া যাবে। এখনও পর্যন্ত গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে ১৮ টি পকেটমারের ঘটনা ঘটেছে। যার মধ্যে ১৬ টি ক্ষেত্রে খোওয়া যাওয়া বস্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। বিভিন্ন অপরাধমূলক ঘটনায় জড়িয়ে থাকার জন্য ১৮০ জনকে গ্রেপ্তারও করা হয়েছে গঙ্গাসাগর মেলা চত্বরে। অন্যদিকে মেলায় হারিয়ে যাওয়া ৪১০ জন তীর্থযাত্রীদের মধ্যে ৩৯৪ জন তীর্থযাত্রীকে স্বেচ্ছাসেবী, প্রশাসনের সহায়তায় তাঁদের পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। শুধু তাই নয় পাঁচজন অসুস্থ তীর্থ যাত্রীকে এয়ারলিফটের মাধ্যমে জরুরি ভিত্তিতে কলকাতায় পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এবং একজন অসুস্থ তীর্থযাত্রীকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এবার গঙ্গাসাগর মেলায় নতুন আকর্ষণ হল গঙ্গা আরতি। সাগর সঙ্গমে ঢাকের সাথে শঙ্খের পবিত্র ধ্বনিতে এবং পুরোহিতদের পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়েই এই মহাসাগর আরতি প্রত্যেকদিন সন্ধে ছটার সময় হচ্ছে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসু, শোভন চট্টোপাধ্যায়, জেলাশাসক সুমিত গুপ্তা, মন্ত্রী ইন্দ্রনীল সেন প্রতি মুহূর্তে মেলা পরিদর্শন করছেন। পুণ্যার্থীদের কোনওরকম অসুবিধা হচ্ছে কি না তা সরজমিনে খতিয়ে দেখছেন।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া