শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ২৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: আচমকাই গুলি চলল উত্তরবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটির এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসের কাছে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক জওয়ানের। মৃতের নাম পুলকিত তাক, বয়স ২৭। প্রাথমিকভাবে জানা গিয়েছে তেমনটাই। ঘটনা প্রসঙ্গে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, ওই সেনা জওয়ানের বুকে গুলির আঘাত লাগার কারণেই মৃত্যু হয়েছে।
খবর অনুযায়ী প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিজেই নিজেকে গুলি করে আত্মঘাতী হতে পারেন পুলকিত তাক। যদিও এবিষয়ে হাসিমারা বায়ুসেনার তরফে এখনও কিছু জানানো হয়নি। নিহত সেনা জওয়ানের দেহ হাসিমারা ফাঁড়ির পুলিশ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানে ময়নাতদন্তের পর দেহ সেনা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পাথর তোলার কাজ করছিলেন ওঁরা, আচমকা বাঁশবাগানে যা দেখলেন, ভয়ে কাঁপতে কাঁপতে ফোন পুলিশে
জানা গিয়েছে, বুধবার ভোর তিনটে নাগাদ এই ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে হাসিমারা বায়ুসেনা ঘাঁটির এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসের সামনে প্রহরারত অবস্থায় ছিলেন পুলকিত তাক। আচমকা গুলি চলার আওয়াজ শুনে ঘটনাস্থলে চলে আসেন সেনার অন্যান্য কর্মীরা। তাঁরা সেখানে পৌঁছে দেখতে পান পুলকিত তাক তাঁর পোস্টের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন।
পাশেই পড়ে রয়েছে তাঁর আগ্নেয়াস্ত্র এবং কার্তুজের খালি খোল। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উর্ধ্বতন কর্তৃপক্ষকে। ওই সেনা জওয়ানকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসিমারা বায়ুসেনার হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই জওগাঁও থানার অন্তর্গত হাসিমারা পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে ওই জওয়ানের দেহ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যায়।
জানা গিয়েছে, নিহত জওয়ানের বাড়ি রাজস্থানে। ময়নাতদন্তের পর জওয়ানের দেহ নিয়ে তাঁর বাসভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বায়ুসেনা কর্মীরা। এবিষয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার ডাঃ পরিতোষ মণ্ডল বলেন, 'হাসিমারা সেনা ঘাঁটি থেকে পুলকিত তাক নামে এক সেনা জওয়ানের দেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে আনা হয়। তাঁর শরীরে গুলির আঘাত পাওয়া গিয়েছে। গুলি তাঁর বুকে আঘাত করে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গিয়েছে। হাসপাতালে ময়নাতদন্তের পর দেহ সেনার হাতে তুলে দেওয়া হয়েছে।'
উল্লেখ্য, কৌশলগত দিক থেকে হাসিমারা বিমান ঘাঁটি খুবই গুরুত্বপূর্ণ। ভারত-চীন যুদ্ধের পর ১৯৬৩ সালে এই ঘাঁটি তৈরি করা হয়েছিল। ১৯৬৫ এবং ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধেও হাসিমারার বায়ুসেনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরপর থেকেই
এই বিমানঘাঁটিটিকে ভারতীয় বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে মর্যাদা দেওয়া হয়।
এই বিমান ঘাঁটির কাছাকাছি রয়েছে নেপাল, ভুটান এবং চীন। যা সংবেদনশীল চিকেনস নেক কড়িডোরের সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ঘাঁটিতে রয়েছে 'রাফাল'-এর মতো উচ্চ ক্ষমতা সম্পন্ন আধুনিক যুদ্ধবিমান। যার কার্যকরী ক্ষমতা গোটা বিশ্বের কাছে প্রমাণিত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার