মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩ : ৩৪Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: ছুটতে থাকে সমাজের গতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে জীবন কখন যে যন্ত্র হয়ে উঠেছে, তার হিসেব রাখার ফুরসত কই? শহর থেকে মফস্বল, সর্বত্রই এক ইঁদুরদৌড়। এই নিরন্তর ছুটে চলার মধ্যে যে শরীর একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে, সেদিকে তাকানোর সময় নেই। আর এই অসচেতনতার সুযোগেই ধমনীর অন্দরে বাসা বাঁধে নীরব ঘাতক- করোনারি আর্টারি ডিজিজ। অলক্ষ্যে, খুব সন্তর্পণে হৃৎপিণ্ডের রক্তবাহী নালীর দেওয়ালে জমতে থাকে চর্বির আস্তরণ। শরীর কিন্তু একেবারে শেষ মুহূর্তে জানান দেয় না, বরং তার অনেক আগে থেকেই পাঠাতে থাকে ছোট ছোট সঙ্কেত। বিপদের সেই চিঠি চিনে নিতে পারার উপরেই নির্ভর করে বহু মানুষের জীবন-মরণ।
হৃৎপিণ্ডের ধমনী সংকীর্ণ হয়ে এলে হৃদপেশিগুলিতে রক্ত ও অক্সিজেনের জোগান কমে যায়। এই ঘাটতিই একাধিক উপসর্গের জন্ম দেয়, যেগুলিকে চিনে রাখা অত্যন্ত জরুরি।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
কোন লক্ষণগুলি অবহেলার নয়?
১। বুকের যন্ত্রণা বা অ্যাঞ্জাইনা: হৃদরোগের সবচেয়ে পরিচিত উপসর্গ এটি। তবে এই যন্ত্রণা ছুরির ফলার মতো ধারালো হয় না। বরং বুকের গভীরে এক ধরনের দমবন্ধ করা চাপ, পেষণকারী অনুভূতি বা ভারী বোঝা চেপে বসার মতো অস্বস্তি হয়। এই যন্ত্রণা প্রায়শই বুকের মাঝখান থেকে বাঁ কাঁধ, বাহু, ঘাড় বা চোয়ালের দিকে ছড়িয়ে পড়ে। এর প্রধান বৈশিষ্ট্য হল, এটি সাধারণত শারীরিক পরিশ্রম, যেমন দ্রুত হাঁটা বা সিঁড়ি ভাঙার সময় শুরু হয় এবং বিশ্রামে থাকলে ধীরে ধীরে কমে আসে। শ্রমের সঙ্গে আগমন, বিশ্রামে অন্তর্ধান- এই সমীকরণটিই হৃদরোগের ব্যথার অন্যতম বড় সূচক।
২। শ্বাসকষ্ট: যে সিঁড়ি আপনি মাস কয়েক আগেও অবলীলায় ভাঙতেন, এখন কি তার মাঝপথেই থামতে হচ্ছে? সামান্য পরিশ্রমে দম ফুরিয়ে আসা বা হাঁপ ধরা ধমনী ব্লকের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ। হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়লে তা দক্ষতার সঙ্গে রক্ত পাম্প করতে পারে না, যার ফলে ফুসফুসে চাপ পড়ে এবং শ্বাসকষ্ট হয়।
৩। অকল্পনীয় ক্লান্তি: সারাদিনের কাজের শেষে ক্লান্তি আসা স্বাভাবিক। কিন্তু এই ক্লান্তি সে রকম নয়। ঘুম থেকে ওঠার পরেও যদি শরীরজুড়ে তীব্র অবসাদ থাকে, যদি দৈনন্দিন কাজ করতেও অনীহা বা অক্ষমতা বোধ হয়, তবে তা চিন্তার বিষয়। এটি জানান দেয় যে, সংকীর্ণ ধমনীর মধ্যে দিয়ে রক্ত পাঠাতে হৃৎপিণ্ডকে অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে। তাই সে ক্লান্ত হয়ে যাচ্ছে।
৪। ছদ্মবেশী উপসর্গ: অনেক সময়, বিশেষত ডায়াবেটিসে আক্রান্ত রোগী এবং মহিলাদের ক্ষেত্রে, বুকে ব্যথার মতো চিরাচরিত লক্ষণ দেখা যায় না। তার বদলে বুকজ্বালা, হজমের গোলমাল, বমি ভাব, মাথা ঘোরা বা ঠান্ডা ঘামে শরীর ভিজে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। গ্যাস-অম্বলের সমস্যা ভেবে এই লক্ষণগুলিকে উড়িয়ে দেওয়া এক মারাত্মক ভুল হতে পারে
শরীর যখন জানান দেয় অসুস্থতার কথা, তখন সেই কথা শুনতে শিখুন। উপরের উপসর্গগুলি যদি আপনার জীবনেও হানা দিয়ে থাকে, তবে তাকে বয়সের দোহাই দিয়ে বা কাজের চাপ আছে বলে এড়িয়ে যাবেন না। এক মুহূর্ত সময় নষ্ট না করে একজন হৃদরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন। মনে রাখবেন, ধমনীর অসুখের ক্ষেত্রে প্রতিটি মুহূর্ত মূল্যবান। আপনার আজকের সচেতনতাই আগামীর বড় বিপদকে রুখে দিতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ